August, 2021
সরাইলের আরিফের লাশ ভেসে উঠলো ছাতকের সুরমা নদীতে
মোহাম্মদ মাসুদ, সরাইল । নিখোঁজের ৬দিন সরাইলের আরিফের(১৮)লাশ ভেসে উঠলো সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীতে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য আরিফের লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান ছাতক থানার উপপরিদর্শক এসআই দীপংকর বিশ্বাস। আরিফ গত সোমবার (৯ আগষ্ট) বিকালে ছাতকের লাফার্জ সিমেন্ট কোম্পানির নৌ-ঘাট হতে করিম নেওয়াজ স্টিলবডিনৌকা থেকে নিখোঁজ হয়। আরিফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে। সে ওই গ্রামের পল্লী চিকিৎসক মৃত জয়নাল আবেদিনের ছেলে। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আরিফ। আরিফের বড় ভাই জিয়া উদ্দিন জানান, আরিফ তাদের গ্রামের করিম নেওয়াজ স্টিলবডিনৌকায় ৭হাজার টাকাRead More
জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় দরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে দরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদুল ইসলাম, পিবিজিএম, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি এবং কর্ণেল মোহাম্মদ ফখরুদ্দীন আহমেদ ভূঁইয়া, পিএসসি। বিজিবি সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বর্ডার গার্ডRead More
আজ রক্তঝরা অশ্রুভেজা ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন। ১৯৭৫ সালের এই কালরাতে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সদস্য। ঘাতকের নির্মম বুলেটে সেদিন ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক ভবনে নিহত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের, কর্নেল জামিল। খুনিদের বুলেটে সেদিন প্রাণ হারান বঙ্গবন্ধুর ভাগ্নেRead More
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন যুবলীগ নেতা হাজী সাইফুল ইসলাম
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী হাজী মো. সাইফুল ইসলাম। আজ শনিবার সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. হাবিবুর রহমানের কাছে এই সিলিন্ডার দুটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা মো.শামিম রেজা, সেচ্ছা সেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদকRead More
র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মোকতাদিরের পরিদর্শন
নোঙরের দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান- ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে টাউনখাল রক্ষার্থে ৫দফা দাবি বাস্তবায়নে ও অবৈধ সাঁকু স্থাপনা উচ্ছেদের দাবিতে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। শনিবার ১৪ আগস্ট সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ে চলা টাউনখাল সদর মডেল থানার সামনের অংশে এমন আয়োজন করা হয়। পরিষ্কার-পিরচ্ছন্নতা অভিযান নোঙর ব্রাহ্মণবাড়িয়া সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসRead More
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে রান্না ঘরে আগুন, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগরে প্রতিপক্ষকে ফাঁসাতে রান্না ঘরে আগুন দিয়ে মামলা দায়েরের পায়তারা করছে একটি পক্ষ। এর আগে ওই পক্ষটি ককটেল বিস্ফোরণসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলাও চালিয়েছে । এ বিষয়ে সদর মডেল থানায় মামলা চলমান রয়েছে। জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ২৫ জুলাই (২০২১) মহিউদ্দিনগরের মিজান ও হান্নান মিয়ার পক্ষের লোকজন ফাইজুল ইসলাম ও তার বাড়ির লোকজনের উপর হামলা চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের ঢাকা ও জেলা সদর হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় সদর মডেলRead More
নাসিরনগরে পুকুর দখল নিতে প্রতিপক্ষের উপর হামলা আহত ১২, আটক ১
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালেক মোল্লা নামে একজনের জমি জোরপূর্বক দখল নিতে হামলার অভিযোগ উঠেছে জানে আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১০ আগষ্ট মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সালেক মোল্লার ভাতিজা আনোয়ার হোসেন বাদী হয়ে ২৬ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি মামলা করেন। পরে একজনকে আটক কওে পুলিশ। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর গ্রামের। থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগীর ভাতিজা আনোয়ার হোসেন উল্লেখ করেন, ডিঘর মৌজার সাবেক ৯৮ হালে ১০২ দাগে ৪১ শতক পুকুর ও আশপাশের অন্যান্য দাগের মোট ২৬৩ শতক পুকুর ওRead More
নবীনগরে ফসলি জমি নষ্ট করার সময় অবৈধ দুইটি ড্রেজার জব্দ করলেন এসিল্যান্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করেছে নবীনগর উপজেলা প্রশাসন। আজ ১২ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার নাটঘর ইউনিয়নের ঋষিপাড়া এলাকার ফসলি জমি নষ্ট করে নাটঘরের গ্রামের ঋষিপাড়ার বিশ্বজিৎ ও বড়হিত গ্রামের মলাই মিয়া দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমিথেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলিশসহ অভিযান পরিচালনা করেন। বালি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ওRead More
সরাইলে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ৮ লাখ টাকা ঋণ বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এ স্লোগানকে সামনে রেখে সরাইলে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। আজ স্থানীয় বিআরডিবি কর্তৃক আয়োজিত সেমিনার কক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক অনুষ্ঠানের মাধ্যমে ৮ জন উদ্যোক্তাকে ব্যাংক চেকের মাধ্যমে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। বিআরডিবি’র চেয়ারম্যান আবু কাউচারের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরূল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল প্রেসক্লাবের সাধারণRead More
আনসার বিডিবি’র সাবেক জেলা কর্মকর্তা শেখ আব্দুর রহমানের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আনসার বিডিবি’র সাবেক জেলা কমান্ডিং অফিসার সরাইলের চুন্টার শেখ আব্দুর রহমান (১০০) আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে হঠাৎ অসুস্থ্য হয়ে দ্রুতই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আব্দুর রহমান চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের পিতা। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর চুন্টা ঈদগাহ মাঠে সহস্রাধিক মানুষের অংশ গ্রহনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হকRead More



















