Main Menu

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার দিলেন যুবলীগ নেতা হাজী সাইফুল ইসলাম

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের জন্য দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী হাজী মো. সাইফুল ইসলাম। আজ শনিবার সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. হাবিবুর রহমানের কাছে এই সিলিন্ডার দুটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক,পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, আওয়ামীলীগ নেতা মো.শামিম রেজা, সেচ্ছা সেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমর ফারুক, প্রবাসী মো. অলি উল্লাহ প্রমুখ।
এসময় যুবলীগের নেতা হাজী মো.সাইফুল ইসলাম বলেন,এই করোনার মহামারিতে আমি আমার সাধ্য মতে এলাকার সুবিধা বঞ্চিত মানুষ গুলোর পাসে থাকার চেষ্টা করেছি মাত্র। আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরো বড় কোন জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares