July, 2021
কসবা পৌরসভায় ৩ হাজার কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কসবা পৌর সভায় ঈদুল আজহা উপলক্ষে ৩হাজার ৮১জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। পৌরসভার তালতলা,পৌর উচ্চ বিদ্যালয় ও শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর সাইদুল ইসলাম সজিব,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন প্রমুখ। এছাড়ার ২শতRead More
নবীনগরে বিতর্কিত এএসআই হাকিমকে প্রত্যাহার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিতর্কিত এএসআই মোঃ নুরুল হাকিমকে অবশেষে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ক্লোজ করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা, উশৃঙ্খল আচরণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার প্রত্যাহারের সংবাদে জিনোদপুর ইউনিয়নবাসী ভীষণ খুশি। নিজেকে রক্ষা করতে নুরুল হাকিম জিনোদপুর আওয়ামী লীগের একাংশের নেতাদের দিয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করিয়েছিলেন। তারপরও শেষ রক্ষা হয়নি। এএসআই নুরুল হাকিমের অপকর্ম নিয়ে গত ১১ জুলাই বিভিন্ন পত্র-পত্রিকায় “পকেটে গাঁজা ঢুকিয়েRead More
ব্রাজিল-আর্জেন্টিনা’ নিয়ে সংঘর্ষ ব্রাহ্মণবাড়িয়ায়, আহত ৫
ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন; মিনার মিয়া, মো. আলম, রবিউল, জালাল মুন্সি ও ফুরকান মুন্সি। এদের মধ্যে মিনারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন ওRead More
নবীনগরে বিতর্কিত এএসআই এর পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বিতর্কিত আওয়ামী লীগের নেতারা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির বিতর্কিত নেতারা জিনোদপুর বিটের দায়িত্বে থাকা বিতর্কীত এএসআই নূরুল হাকিমের পক্ষে সাংবাদিক সম্মেলন করেছে।বৃহস্পতিবার (১৫/৭) দুপুরে জিনোদপুর বাসস্ট্যান্ডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আকবর সরকার মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন। এদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম। সংবাদ সম্মেলনেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৩১ জনসহ জেলায় নতুন ১৪৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণের হার ৩৩.৮% ছাড়িয়েছে৷ এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫২৯৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৯৫৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। জেলায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ওRead More
নবীনগরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮৪তম শাখা উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাজারে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগরের নির্বাচনী এলাকার স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুল সালেহীন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক দেশে নতুন খাতRead More
সরাইলে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আধুনিক শিল্প প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কীর্তিমান মহাপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খান এর উদ্যোগে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আইরল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শ্রেণীকক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে মাওলানা আরিফুল ইসলাম কাশেমী কোরআন তেলাওয়াত ও দৈনিক যুগান্তরের সরাইল প্রতিনিধি মো. মুরাদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনাRead More
কসবায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে উচ্ছ্বাস আর দিন কাটচ্ছে আনন্দে উপকারভোগীরা
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির মাদলা ও খাদলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোয় বাস করেন উৎফুল্ল উপকারভোগীরা। তারা এ ঘরগুলোকে “স্বপ্নের ঘর” আখ্যায়িত করেছেন। তাদের মতে ভিটাবাড়ি শূন্য মানুষের জন্য বিষয়টি স্বপ্নের মতো। কসবা উপজেলার তালিকাভুক্ত ১০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্বাচনী এলাকা কসবা উপজেলার বায়েকসহ বিভিন্ন ইউনিয়নে ঘর নিমার্ণের জন্য বরাদ্দকৃত স্থান নির্ধারণে বেশ রুচির পরিচয় দিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ পাহাড়ের পাদদেশে সড়কের পাশ ঘেরা এসব বসবাস করে উপকারভোগীরা উদ্বেলিত ও উচ্ছ্বসিত। আনন্দে দিন কাটাচ্ছেন সবাই। কেউ কেউ আঙিনায় লাগিয়েছেন ফুলRead More
নবীনগরে সড়ক দুর্ঘটনায় ছয় জন আহত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর সড়কে বেপরোয়া ব্যাটারি চালিত দুই অটু রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আজ বুধবার রাত সারে ৯ টার দিকে এ ঘটনাঘট। এসময় একটি অটু রিক্সা সড়ক থেকে ছিটকে পাসের খাদে পরে যায়। পরে স্থানীয় পথচারিরা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত অলি মিয়া (২৬), আশিক (২৮),মোবারক (৩০) বেশি আহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটু চালক মোবাইলে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন ও লকডাওনে ফাকা রাস্তা পেয়ে আপরটি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয়রাRead More
বিজয়নগরে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকও দোয়া মাহফিল অনুষ্টিত
বিজয়নগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যমুনা গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যবার্ষিকী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার বিজয়নগর বেগম মরিয়ম স্কুলের মধ্যে উক্ত মৃত্যবার্ষিকী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে এবং যুগান্তরের বিজয়নগর প্রতিনিধি সারুয়ার হাজারীর সঞ্চালনায় উক্ত সভায় যমুনা গ্রুপের সফল চেয়ারম্যানের স্মৃতিচারণ করেন ইছাপুরা সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সদর ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি ইছাক সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হুসাইন মোঃ দুলাল, প্রেসক্লাব সম্পাদক জিয়াদুল হক বাবু,প্রেসক্লাবের অর্থ সম্পাদক কাজী শরিফ উদ্দিন প্রমুখ। আলোচনাRead More



















