Main Menu

কসবা পৌরসভায় ৩ হাজার কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কসবা পৌর সভায় ঈদুল আজহা উপলক্ষে ৩হাজার ৮১জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।

পৌরসভার তালতলা,পৌর উচ্চ বিদ্যালয় ও শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার সকালে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, পৌর কাউন্সিলর সাইদুল ইসলাম সজিব,পৌর কাউন্সিলর আবু ছায়েদ,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন প্রমুখ। এছাড়ার ২শত জনকে নগদ ৫শত করে নগদ অর্থ প্রদান করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares