Main Menu

February, 2021

 

নবীনগরে কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা

মিঠু সূত্রধর পলাশ , নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে যুবলীগ কর্তৃক আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতিসন্তান এড: কাজী মোর্শেদ হোসেন কামাল ঢাকা মহানগর (দ:) আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আলামিনুল হক আলামিন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক নির্বাচিত হওয়ায় শনিবার বিকেলে রতনপুর হাই স্কুল মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ছাত্রনেতা জাহিদ খান মিহিরের নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফকরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা । বক্তব্য রাখেন,Read More


মানুষকে উদ্বুদ্ধ করণসহ নিজেকে নিরাপদ করতে টিকা নিয়েছি: জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনী টিকাটি গ্রহণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। জেলায় অগ্রাধিকার ভিত্তিকে টিকাগ্রহণের জন্য রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল পর্যন্ত তিন হাজার ১৭ জনের নিবন্ধন করেছেন। টিকাগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র কার্যকর উপায় হচ্ছে এই টিকা। টিকা নিয়ে নিজেকে নিরাপদ করাই আমার নাগরিক দায়িত্ব। প্রথমে টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ হলো-অন্যরাRead More


কসবায় কোভিট-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহামারি করোনা ভাইরাসের ৬ হাজার টিকাদান কার্যক্রম কোভিট-১৯ আজ রোববার উদ্বোধন করা হয়েছে। কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:অরুপ পালের সভাপতিত্বে হাসপাতাল হলরুমে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন ভুইয়া পিপিএম, কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ,উপজেলাRead More


নবীনগরে পৌর সদরের মাঝিকাড়ার নির্মাণাধীন সেতুর কাজ বাধার মুখে ১২ দিন ধরে বন্ধ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মাঝিকাড়ায় সওজের নির্মাণাধীন একটি সেতুর কাজ এলাকাবাসীর বাধার মুখে গত ১২ দিন ধরে বন্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি সঠিক জায়গায় নির্মাণ না করায় বর্ষামৌসুমে সেতু সংলগ্ন বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মাঝিকাড়ায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মাত্র ৬ মিটার দীর্ঘ প্রাচীন সেতুটির কার্যাদেশ পায় মেসার্স আমিনুল হক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু সেতুটির নির্মাণ কাজ শুরু করার কয়েকদিনের মধ্যেই নির্মাণ কাজে বাধা দেয় স্থানীয় মাঝিকাড়া গ্রামের লোকজন। ফলে গত ১২ দিন ধরে সেতুটিরRead More


আশুগঞ্জে যুবলীগ নেতা জামাল মুন্সি স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের সাবেক সদস্য প্রয়াত জামাল মুন্সী স্মরণে স্থানীয় তারুয়া হাফেজ নজরুল মাকের্টে প্রাঙ্গণে এক শোকসভা ও নিহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তারুয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন। তারুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জাকির হোসেন বাউলের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আ’লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। শোকসভায় উপজেলা ছাত্রলীগের যুগ্মRead More


ব্রাহ্মণবাড়িয়া জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে লালন করে, ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে পূর্ব মেড্ডা ভুঁইয়া ভবনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগারের সভাপতি একেএম বাবুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির হোসেন কানুর সδালনায় বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার কেন্দ্রীয় পরিষদের সদস্য শিব চরন বিশ্বাসের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। বিশেষ অতিথি ছিলেন সরাইল ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক হীরালাল ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়ার পরিবার পরিকল্পনা সাবেক পরিদর্শক তাজুলRead More


ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্র নেতাসহ ১২ জনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্র নেতাসহ ১২ জনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালনে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ার প্রাঙ্গণে নিহতদের স্মরণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,এ,এইচ মাহবুব আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকের মোঃ লোকমান হোসেন প্রমূখ। স্বাগতRead More


সরাইলে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া এলাকা থেকে নিখোঁজের ৫ দিন পর সজল দাস(৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে নন্দীপাড়া এলাকার চরনী দাসের ছেলে । তার ১ ছেলে ৩ মেয়ে।সে গত শনিবার সকালে বাড়ি থেকে প্রতিদিনের মত বেড় হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচদিন পর বৃহস্পতিবার বিকালে বাড়ি পার্শের পুকুর থেকে সজলের লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহতের স্ত্রী কৈশালী রাণী দাস জানান, গত ২৭ জানুয়ারী শনিবার প্রতিদিনের মত ঘর থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। এRead More


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যকে জুতাপেটার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আসলাম মৃধার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন ইউপি সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত তিন নারী ইউপি সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত ইউপি সদস্যরা হলেন- মো. অলিউল্লাহ, বাছির মোল্লা, জহিরুল ইসলাম, ফোরকান আহমেদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিটন, কামাল মিয়া, লিলি বেগম, আম্বিয়া বেগম ও দোলেনা বেগম। সংবাদ সম্মেলনে ২নং ওয়ার্ড সদস্য বাছির মিয়া বলেন, ইউনিয়ন চেয়ারম্যান এম আসলাম মৃধা নিজে মাদকাসক্ত ও মাদকRead More


সরাইলে ভ্যাকসিন প্রদান বিষয়ে প্রস্তুতি সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ করোনা প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান সরকারের বিশাল এক কর্মযজ্ঞ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সভায় জানানো হয় আগামী ৭ জানুয়ারি সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসব মূখর পরিবেশে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদানের উদ্ভুধন করা হবে। উপজেলার ফ্রন্ট লাইনের ৫৫ উর্ধ্ব নাগরিক নিবন্ধন, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সাংবাদিক ও শিক্ষকসহ ১৯ ক্যাটাগরির লোকজনRead More


This site is protected by wp-copyrightpro.com