February, 2021
নবীনগরে সন্ত্রাসী হামলায় তরুন আইনজীবী গুরুত্বর আহত
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মেরকুটা গ্রামে হত্যার উদ্দেশ্যে এবার তরুণ আইনজীবীকে দেশি অস্ত্র দিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা।মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে জীবন বাঁচাতে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরিবার।কিন্তুু অবস্থা গুরুত্বর হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা রেফার করেন চিকিৎসকগন। কুমিল্লা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ঢাকা নিয়ে যাচ্ছে পরিবার বলে জানাযায়। স্থানীয়রা জানান উপজেলার জিনদপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রহিম মিয়ার তরুণ আইনজীবি পুত্রকে হত্যার জন্য দেশীয় অস্ত্র দিয়ে উপুর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করেছেRead More
ভাদুঘরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির
মেয়র নির্বাচিত হতে পারলে আপনাদের পরামর্শ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি নান্দনিক রূপান্তর করতে কাজ করে যাবো
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেছেন, আমি ভাদুঘরবাসীর কাছে কৃতজ্ঞ। আমার নির্বাচনী প্রচার কাজে আপনাদের সহযোগিতার জন্য। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমাকে নৌকা প্রতিক দিয়েছে। এই প্রতিক আপনাদের সকলের। স্বাধীনতার পর থেকে ভাদুঘরে নৌকার কোনদিন পরাজয় হয়নি। এবার আপনাদের নৌকার জন্য ভোট ভিক্ষা চাই। আমি মেয়র নির্বাচিত হতে পারলে আপনাদের পরামর্শ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি নান্দনিক রূপান্তর করতে কাজ করে যাবো। তিনি এ সময় ভাদুঘর গ্রামের সর্বস্তরের নাগরিকদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরেরRead More
কসবায় টাক্টরের সাথে মোটর সাইকেলের সংর্ঘষে ৪ জন হতাহত
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটর সাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত এবং ১জন আহত হয়েছে। বৃস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নে কসবা-কুমিল্লা সড়কের পানিযারূপ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই মোটর সাইকেল আরোহি। পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থেকে একটি মোটর সাইকেলে করে কসবা থেকে কুমিল্লা সড়কের দিকে যাচ্ছিলেন ৪ যুবক। এসময় বিপরিত দিক থেকে আসা মাছ ভর্তি একটি ট্রাক্টরের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনা স্থলে কসবা মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বোরহান মিয়ারর ছেলে পায়েল মিয়া(২৩),Read More
নন্দনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস নন্দনপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসা থাকা ১৫ জন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এRead More
বিজয়নগরে নারীর লাশ উদ্ধার
বিজয়নগর প্রতিনিধিঃবিজয়নগরে অজ্ঞাত এক নারীর(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের উত্তর পুর্ব পাশে পিয়ারু ডিপার্টমেন্টের সামনের পুকুরে নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ইসলামপুর ফাড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ কাঞ্জন কূমার সিংহ বলেন,ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশের পরিচয় পাওয়া যায়নি , ধারনা করা হচ্ছে কেউ মেরে এখানে লাশ ফেলে গেছে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং তদন্তRead More
সরাইল ঢাকা-সিলেট মহাসড়কে গাঁজাসহ আটক ১
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ শরীফুল ইসলাম নামে একজনকে আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আটক শরীফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আঃ রউফের ছেলে। পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার ওসির নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক, এটিএসআই কাঞ্চন সর্দার, এএসআই হাসান আলী, এএসআই গোরাঙ্গ সহ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। খাটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শরীফুল ইসলামকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক করে আদালতে সোপর্দRead More
নবীনগরের অসুস্থ ঠেলা চালক সুশীল ঋষির পরিবারে পাশে দাঁড়ালেন পৌর মেয়র এড.শিব শংকর দাস
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ার অসহায় হতদরিদ্র অসুস্থ সুশীল ঋষির পরিবারে পাশে দাঁড়ালেন নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস। গত এক সাপ্তাহ আগে হতদরিদ্র সুশীল ঋষি নবীনগর সদর বাজারে ঠেলাগাড়ি দিয়ে তার দৈনিন্দন লেবারি কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফের পথে নবীনগর-কম্পানিগঞ্জ সড়রে একটি ট্রাক্কর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় স্থানীয় পথচারিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে জান। অল্পের জন্য সুশীল প্রাণে রক্ষা পেলেও তার একটি হাত ভেঙ্গে যায়। দৈনিক লেবারের কাজ করে যে আয় রোজগার হতো তাতেRead More
নৌকার প্রশ্নে বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো কোনো আপস করে না –মোকতাদির চৌধুরী এমপি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের কল্যাণ হয়, বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে বলে বারবার প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে বলে বিশ্বে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সম্মান পাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বুধবার ঘাটুরায় জেলা শ্রমিকলীগেরRead More
সমৃদ্ধির ধারা বজায় রাখতে নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ::আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির
আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে গতকাল বুধবার পৌর এলাকার মেড্ডা বনানীপাড়া, হালদারপাড়াসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির। সন্ধ্যায় মেড্ডার বনানীপাড়ার নিজাম মিয়া বাড়িতে নির্বাচনী উঠান বৈঠকে হাজী আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ছায়েব আলী, তাহের মিয়া, হারু মিয়া, জারু মিয়া, জামাল মিয়া,Read More
কসবা পৌর এলাকায় ৬কি.মি. আর.সি.সি ড্রেইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন
কসবা প্রতিনিধি: আজ দুপুরে কসবা পৌরসভার ৪নং ওয়ার্ড আড়াইবাড়ি সহ পৌরসভার ৬কি.মি. আর.সি.সি ড্রেইন নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল। ড্রেইন নির্মাণ কাজের ব্যয় মূল্য ধরা হয় ৬কোটি ৫০ লক্ষ্ টাকা বলে পৌরসভা সচিব জানান। এ সময় কসবা উপজেলা পরিষদের কসবা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন,কসবা প্রেসক্লাব সভাপতি হান্নান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহআলম,কসবা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ, কসবা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রংগু মিয়া, কসবা পৌর মহিলা কাউন্সিলর লুৎফুন নাহার রিনা,কসবা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল করিম,কসবা পৌরসভার ০৪নংRead More



















