Main Menu

February, 2021

 

ব্রাহ্মণবাড়িয়ায় মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাতিঘর’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

মো. আজহার উদ্দিন::  গণসচেতনতা মানে সবার কাছে সচেতনতা পৌঁছে দেয়া। রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টিতে, রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজকে আন্দোলনে রূপ দিতে ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর সহযোগিতায় কাজ করে যাচ্ছে হ্যাকসাক ফাউন্ডেশন ও রক্তঘর ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর সহযোগিতায় হ্যাকসাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তঘর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে স্বেচ্ছায় স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয়, চোখের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে তালশহর পূর্ব ইউনিয়নের আন্দিদিল গ্রামের হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ডRead More


সরাইলে পতাকা উড়েনি মার্কেটে

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেননি সরাইল সদরের দুই মার্কেটের ব্যবসায়িরা। মার্কেট ২টি হচ্ছে সরাইল উপজেলা সদরে প্রবেশের প্রধান সড়কের পাশে পাইলট বালিকা বিদ্যালয় মার্কেট ও এর উল্টো পাশের মার্কেট। এছাড়াও এ সড়কের পাশের আরো অনেক ব্যবসায়িই পতাকা উত্তোলন করেননি। কেউ বলেন আজকে তো স্বাধীনতা দিবস নয়। অনেকে বলেন পতাকাটা হারিয়ে গেছে। সরজমিনে দেখা যায়, গতকাল রোববার মহান শহিদ দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার বিধান থাকলেও সরাইলের ওই দুই মার্কেট এটা মানছেনRead More


সরাইলে শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া পুরের পাড় সততা সেবা সংঘ কর্তৃক আয়োজিত শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত হয়। আজ সনিবার বিকাল ৪টায় খেলায় সভাপতিত্ব করেন সততা সেবা সংঘের সভাপতি মো. জিয়াউল হক। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরাইল উপজেলার যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যন মনসুর আহমেদ, এড. আবদুর রহিম, মনির হুসেন, ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমূখ। ফাইনাল খেলায় মজলিশপুর ব্রার্দাস বয়েজ ক্লাব বনাব বারিউড়া সুপার ইষ্টার অংশ গ্রহন করেন।গত ১৩ জানুয়ারি থেকে ১৬টি দলRead More


সরাইল মহিলা কলেজে আলোচনা সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সরাইল মহিলা কলেজ। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহিদ মিনারে অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকাল ১১টায় কলেজের মিলনায়তনে প্রভাষক নাঈমা তাপসির সঞ্চালনায় অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি মো. আইয়ুব খান। বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাতা সদস্য ও অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, মো. মাহফুজ আলী, মো. জুলকার নাঈন, ফয়সাল আহমেদ মৃধা দুলাল, এস এম ফরিদ, প্রভাষকRead More


একুশের চেতনার সাহস, প্রতিরোধ গর্জন … আল আমীন শাহীন

জীবন পথে গোধূলী লগ্নে দাঁড়িয়ে রফিকুল ইসলামের অনেক কিছুই অস্পস্ট। মোটা কাঁচের চশমা, হাতের লাঠি এখন সহায়তা করে চলতে। চোখে ঝাপসা হয়েছে দিন দিন, অনেক কিছু অস্পস্ট দেখেন। দূরের কিছু দেখতে কষ্ট হয়, বয়সে চোখের জ্যোতি কমলেও মনের স্মৃতি অমলিন। পুরনো স্মৃতিগুলো মনের ভেতরের পর্দায় স্পস্ট দেখেন তিনি। বছর ঘুরে এমনই ফাল্গুন মাস এলে তিনি ঘুরে বেড়ান শহীদ মিনারে, খোলা মাঠে কৃষ্ণচূড়ার গাছের ছায়ায়। একাকীই চোখের সামনে উল্টে যান স্মৃতিপটের বীরত্ব গাঁথার গৌরবের নানা অধ্যায়। ভাষার আন্দোলন,মুক্তির সংগ্রাম, সেই মিছিল, লাঠি চার্জ, চোখের সামনে রক্তাক্ত লাশ সেই কান্না মাতম আরRead More


নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে নবীনগর সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড শিব শংকর দাস, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একারামুল সিদ্দিক ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মো. মকবুল হোসেন, ওসি আমিনুল রশিদ সহ প্রশাসনিক প্রধানরা । পরে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, নবীনগর প্রেসক্লাব, এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেনীRead More


কাউতলীতে নির্বাচনী পরামর্শ সভায় মিসেস নায়ার কবির

পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন

আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে গতকাল বিকাল ৫টায় পৌর এলাকার ১০নং ওয়ার্ডে কাউতলী স্টেডিয়াম মাঠে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়রপ্রার্থী মিসেস নায়ার কবির। জেলা আওয়ামীলীগের সদস্য সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ সাধারণ গোলাম মহিউদ্দিন খান খোকন, শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহ আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইসRead More


মুজিব শতবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে পিঠা উৎসব ::মাতোয়ারা বিভিন্ন বয়সি মানুষ

নিজস্ব প্রতিবেদক::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব। আনন্দঘন পরিবেশে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। শনিবার সকাল ১২টার দিকে উপজেলা মিলনায়তন হল রুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের মূল আয়োজক উপজেলা প্রশাসন। গ্রাম-বাংলার মানুষের চিরায়ত ঐহিত্য ও সংস্কৃতিকে স্মরণে রেখে উৎসবের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারো ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন উৎসবের আয়োজকরা। ঘুরে দেখা গেছে, গ্রামবাংলার প্রায় দুই শতাধিক রকমের পিঠা প্রদর্শিত ও বিক্রি হয় বিভিন্ন স্টলে। স্টল গুলোতে ছিল জামাই পিঠা,পাটিসাপটা,Read More


নাসিরনগরে ৫০০ বেকারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় (অষ্টম পর্বের) ৫০০ বেকার যুবক ও যুব নারীর তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে নাসিরনগর শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক মো. আমীর আলী, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যানRead More


নবীনগরে সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ডা. মো. সহিদউল্লাহ, উপজেলা চেয়রম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, ওসি মো. আমিনুর রশিদ,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, আওয়ামীলীগ সুজিত কুমার দেব, প্রনয় কুমার ভদ্র পিন্টু,উপজেলা শিক্ষক সমিতির সভাপতিRead More


This site is protected by wp-copyrightpro.com