Main Menu

February, 2021

 

ব্রাহ্মণবাড়িয়ায় কালিবাড়ি মোড়ে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫(ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ কালিবাড়ি মোড় এলাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে টিএ রোডস্থ ভিআইপি বেকারি এন্ড কনফেকশনারি নামে একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতরা হলেন,বেকারির স্বত্বাধিকারী মোস্তাক ইসলামের ছেলে মারুফ, পৈরতলার আব্দুল মালেকের ছেলে শাহআলম (৪০), শিমরাইলকান্দির লিটন চৌধুরী (৪০), ফুলবাড়িয়ার মৃত আব্দুল মান্নানের ছেলে পারভেজ (৪৮), ও নবীনগরের জালসুকা গ্রামের মোহাম্মদ হোসাইন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে আকস্মিক বিস্ফোরণ ঘটে। নির্বাচন থাকায় নাশকতা ভেবে ভয় পেয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন।Read More


নবীনগর উপজেলা জাতিয় পার্টিতে যোগদান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতিয় পাটিতে যোগদান করেছেন এলাকার বিশিষ্টজন হিসেবে পরিচিত মো. বাদল মিয়া । তিনি আজ শনিবার বিকেলে নবীনগর উপজেলা জাতিয় পার্টির কার্যালয়ে পল্লী বন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ টাষ্টের চেয়ারম্যান আলহাজ কাজী মো. মামুনুর রশিদের কাছে ফুলের তোড়া দিয়ে জাতিয় পার্টিতে যোগদানের বিষয়ে অবগত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতিয় পার্টির নেতা মো. ইদন খান,আব্দুল কুদ্দুস সহ শত-শত নেতাকর্মি উপস্থিত ছিলেন।


নবীনগরে লাভ ফর হিউমিনিটি গোল্ডকাপ সার্কেল ক্রিকেট টূর্ণামেন্টের ফাইলাল খেলা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে আজ শনিবার বিকেলে লাভ ফর হিউমিনিটি গোল্ডকাপ সার্কেল ক্রিকেট টূর্ণামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ টাষ্টের চেয়ারম্যান আল হাজ কাজী মো. মামুনুর রশিদ।উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবু মোছা,জাতীয় পার্টির নেতা মো. ইদন খান,আব্দুল কুদ্দুস প্রমুখ।


নবীনগরে বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্মান শিল্পীদের দিয়ে দেশের সিমেন্ট তৈরী প্রতিষ্ঠান বেঙ্গল সিমেন্টের উদ্যোগে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দুপুর পুর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেঙ্গল গ্রুপের হেড অব ডিভিশন মো. আরিফুল হাছানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, মো. নাছির উদ্দিন,স্থানীয় সাংসদের ব্যাক্তিগত পিএস মো. মুক্তার হোসেন শিকদার,বিশিষ্ট ব্যাবসায়ি মো. খোরশেদ আলম জুয়েল ,আশ্রাফ হোসেন রুবেল প্রমুখ।।Read More


সরাইলে গাঁজাসহ ১ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে গাঁজাসহ হারুন মিয়াকে আটক করেছে খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ। আটক হারুন মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বারগড়িয়া গ্রামের নবী হোসেনের ছেলে। আজ শনিবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক ও সার্জেন্ট মাইদুল ইসলাম ও এটিএসআই আমিনুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সন্দেহ তাকে আটক করে। খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুর রাজ্জাক জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে নিয়ে আসা প্রায় ১ কেজি ৪শত গ্রাম গাঁজা বড়ই ও পেয়াজের বস্তায় ভরে কিশোরগঞ্জে যাওয়ার উদ্যেশ্যে বিশ্বরোড ইকোনো বাসRead More


সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাংচুর।

মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা। সরাইল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার তেরো কান্দা এলাকা থেকে মহিষের আঘাত নিয়ে চৈতি নামে এক শিশু রোগী আসে। শিশুটির শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন ছিল। তখন জরুরি বিভাগে অন্য রোগীরও চিকিৎসা চলছিল। এসময় শিশু রোগীর শরীরের রক্ত দেখে তার মা নুরুন নাহার জ্ঞান হারিয়ে ফেলে। তারা রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এরপর রোগীর সাথে আসা তেরো কান্দা এলাকার এইচ এম বাবুল মিয়া এবং মোস্তাকিম সহRead More


সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত, আহবায়কঃ আনিসুল ইসলাম ঠাকুর, সদস্য সচিবঃ এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু

মোহাম্মদ মাসুদ, সরাইল  । ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সরাইল উপজেলা বিএনপির প্রবীণ নেতা আনিছুল ইসলাম ঠাকুরকে আহবায়ক ও বিএনপির তরুণ নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি আজ শুক্রবার(২৬ফেব্রুয়ারী) গঠন করা হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোঃ জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্র মাধ্যমে এ তথ্য জানা গেছে।  কমিটির অন্যান্য সম্মানিত সদস্যগণ হলেন এডভোকেট আব্দুর রহমান, আনোয়ার হোসেন মাস্টার, আক্তার হোসেন, আশরাফুল করিম রিপন, মাইনুল হাসান তুষার, মোঃ জহির উদ্দিন, দুলাল মাহমুদ আলী, আবুলRead More


আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের নির্বাচনী প্রচারণা শেষে নৌকা প্রতীকের সমর্থনে পথ সভায় বক্তারা

আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে চোর-ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রবাজদের প্রতিরোধ করতে হবে

আসন্ন ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনের কোন ভোট কেন্দ্রে চুরি-ছিনতাইকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রবাজকে ঢুকতে দেওয়া হবে না। কারণ তারা সুন্দর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। আপনারা ককটেলবাজ, টেন্ডারবাজদের প্রতিরোধ করতে সজাগ দৃষ্টি রাখবেন। আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে নায়ারRead More


নবগঠিত আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতৃ-বৃন্দ

আশুগঞ্জ প্রতিনিধি॥নবগঠিত আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতৃ-বৃন্দ। শুক্রবার সন্ধ্যায় নবগঠিত আশুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ শাহজাহান সিরাজের ব্যবসায়ীক কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান সিরাজের হাতে ফুলের শুভেচ্ছা তুলেদেন নেতা-কর্মীরা। প্রথমের উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ তোফাজ্জাল ও সদস্য সচিব আল আরাফাত রাফির নেতৃত্বে ছাত্রদলে পক্ষ থেকে জানানো হয় ফুলের শুভেচ্ছা। এরপর উপজেলা যুবদল নেতা নাছির মুন্সীর ও সেচ্ছাসেবকদলের নেতা ইউনূছ ভূইয়ার নেতৃত্বে দেয়া হয় ফুলের শুভেচ্ছা। এ সময় নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম পারভেজ, আলহাজ্বRead More


সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন ও তিনদিন কালোব্যাজ ধারণের কর্মসূচি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ চলাকালে সম্প্রতি গুলীতে নিহত স্থানীয় তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে আজ শুক্রবার বেলা ১১ টায় নবীনগর ডাকবাংলো সড়কে ‘নবীনগর থানা প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নিয়ে আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করেন। নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদদীনের পরিচালনায় এ মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন- স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. নাছির উদ্দিন, ইসলামী ঐক্য জোট নেতা মাউলানা মেহেদিRead More


This site is protected by wp-copyrightpro.com