Main Menu

January, 2021

 

আশুগঞ্জে মেঘনা নদী দখল ও দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান

নদী দখল ও দূষণমুক্ত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ নৌ বন্দর ও আশপাশ এলাকায় নৌ পথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে মেঘনা নদীর তীরে এই কার্যক্রম চালানো হয়। বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চালানোকালে পুলিশ, স্বেচ্ছাসেবী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তারা নদীর তীরবর্তী ময়লা-আবর্জনা সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলেন এবং নদীতে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। তাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ দাফনকাজ করলো ‘স্বজন’

ব্রাহ্মণবাড়িয়া পরিচয়হীন অজ্ঞাত বৃদ্ধার(১০০বছর) দাফনকাজের মাধ্যমে অন্তুষ্টিক্রিয়া কার্যক্রম শুরু করেছে ‘স্বজন’ নামের মানবিক সংগঠন। বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ‘স্বজন’ এর উদ্যোগে দাফনকাজ সম্পূর্ণ হয়েছে। দুপুরে সংগঠন এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জহিরুল ইসলাম জুম্মান, প্রধান কার্যনির্বাহী সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মাসুম বিল্লাহ্ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের কার্যনিবার্হী সদস্য শাহাদাৎ হোসেন শোভন অজ্ঞাত বৃদ্ধার মরদেহ খোঁজ নেন। লাশ দাফনকাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা জন্য এগিয়ে আসেন। বিকেলে জানাযা শেষে দাফনকাজ সম্পূর্ণ করা হয়। সংগঠনের উদ্যোক্তা জহিরুল ইসলাম জুম্মান জানান, আজ দুপুরের মধ্যে অজ্ঞাতRead More


নাসিরনগরে ডাকাতি, সাড়ে ৫ লাখ টাকার সহায়তার শীতবস্ত্র ও নগদ টাকা লুট, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা ডাকাতির কবলে পড়েছেন। এ সময় ডাকাতের হামলায় জুয়েল আহমেদ নামে একজন আহত হয়েছেন। এ সময় ডাকাতরা তার কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার শীতবস্ত্র, ৬০ হাজার টাকা, ২০টি মোবাইল সেট, ২টি ডিএসএলআর ক্যামেরাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা-সালাম বাজারের মধ্যবর্তী তারাউল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মো. বোরহান উদ্দিন জানান, পথশিশু কল্যাণ ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা সাড়ে ৫ লাখ টাকায় ক্রয় করা শীতবস্ত্র নিয়েRead More


জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান হলেন মিনারা আলম

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আ.লীগের সভাপতি মিনারা আলম জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাস্ট্রপতি আদেশে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এছাড়াও জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য হিসেবে অ্যাড. আলেয়া চৌধুরী, সাদেকা বেগম, আকলিমা রহমান ঝুমা ও মফিজা বেগম কে মনোনীত করা হয়।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ১০ ধারা (৩) উপধারার অনুসারে তাদের মনোনীত করা হয়। আদেশে বলা হয়েছে, মনোনয়নের ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ থেকে চেয়ারম্যান ওRead More


সরাইলে হত্যার উদ্যেশে হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা:: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের নেতা মোঃ শামিম মিয়াকে (৪২) হত্যার উদ্যেশে হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ব্রাহ্মণবাড়িয়ার নিউ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত মোঃ শামিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক উক্ত ইউনিয়নের মোরাহাটি গ্রামের রবি মিয়ার ছেলে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কালন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম, সাবেক সভাপতি শাহRead More


সরাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরাইল প্রতিনিধি। সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক ও সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইলে বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‍্যালি সরাইল উচালিয়াপাড়া মোড় হইতে সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকRead More


নবীনগরে কিশোরি নিখোঁজের ঘটনা বেড়েই চলেছে:: উদ্ধারে হিমশিম খাচ্ছে পুলিশ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ১৫ দিনে ৭ জন কিশোরি নিখোঁজের ঘটনায় জনমনে অতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনও এ নিখোঁজের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। নবীনগর উপজেলায় গত ১৫ দিনে ৭টি নিখোঁজের সাধারণ ডায়রি অন্তভুক্ত হতে দেখা গেছে। তারা হলেন, উপজেলার হুরুয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে রোনা আক্তার(১৬),বাড়াইল গ্রামের মৃত লোকমান মিয়ার মেয়ে সোহানা আক্তার(১৭),বাঘাউরা গ্রামের আক্তার হোসেনের মেয়ে সাদিয়া আক্তার(১৫),সাদেকপুর গ্রামের আলম মিয়ার মেয়ে মিতু আক্তার(১২),বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের মেয়ে শারমিন আক্তার (১৩),ধরাভাঙ্গা গ্রামের উছমান মিয়ার মেয়ে সেতু আক্তার(১৩) ও নবীনগর সদরের কলেজ পাড়ার আবুলRead More


কসবা শাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনিয়মের অভিযোগ করেছেন উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির ৬সদস্য। আজ সকালে বিদ্যালয়ের মাঠ চত্বরে লিখিত অভিযোগ পাঠদান করেন পরিচালনা কমিটির সদস্য আবুল ফায়েজ। এই সময় পরিচালনা কমিটির সদস্য মো: গোলাম রসুল,ইউসুফ আহাম্মদ,মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির যোগসাজসে বিদ্যালয়ের আয় ব্যয়,বিল বাউচারসহ সকল কিছু হিসাব নিকাশ না দিয়ে অর্থ আত্বসাৎ করার অভিযোগ করেছেন । এ দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোরুল হাসান ভুইয়াRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ভেঙে দোকানে চুরি

মোহাম্মদ মাসুদ, সরাইল।।   ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিশ্বরোড রশিদ সুপার মার্কেটের নিচতলায় দেয়াল ভেঙ্গে দোকান চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে শাউন ইলেকট্রনিক্স নামে একটি  দোকানের সাইড দেয়াল ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল  চুরি হয়েছে।  এ ঘটনায় জেলা সদর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। দোকান মালিক মো. মেহেদী হাসান জানান,  রাত ১০টার দিকে তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে দিন সকালে দোকানের সাইডের দেয়াল ভাঙা দেখতে পেয়ে মার্কেটের লোকজন বিষয়টি আমাকে জানান । পরে সকালের দিকে দোকান খুলে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। এ সময় ষ্টিলের ডয়ার ভেঙ্গে  ভেতরেRead More


সরাইলে দুটি ইটভাটাকে আট লাখ টাকা জরিমানা  

মোহাম্মদ মাসুদ, সরাইল।।  সরাইল গত সোমবার সন্ধ্যায় দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয় আট লাখ টাকা জরিমানা আদায় করেছে। ইটভাটা দুটি হছে উপজলার নোয়াগাঁও ইউনিয়নর নায়াগাঁও গ্রামর সানু ব্রিকস ও একই ইউনিয়নর আঁখিতারা গ্রামর উদয় ব্রিকস। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রভাবশালী দুই ব্যক্তি কয়েক বছর ধরে অবৈধভাবে ইটভাটা চালিয় আসছন। তাদর কোনা বৈধ অনুপতিপত্র নই। গত সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতর অভিযানের সময় দুই ইটভাটার মালিক ও সকল কর্মচারী পালিয়ে যায়। ভ্রাম্যামাণ আদালতর নেতৃত্ব ছিলন সরাইল উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল। ইউএনও) আরিফুল হক মদুল বলন, ‘ইটভাটা দুটিকেRead More


This site is protected by wp-copyrightpro.com