Main Menu

সরাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]
সরাইল প্রতিনিধি। সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক ও সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সরাইলে বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‍্যালি সরাইল উচালিয়াপাড়া মোড় হইতে সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী।
এছাড়াও মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগ নেতা ওয়ালিদ ঠাকুর, মোক্তার হোসেন, জুম্মান আহমেদ, আমান উল্লাহ অনিক, মেসবাহউদ্দিন, সায়মন,সাগর, রকিব, সোহাগ,উদয়,মোজাহিদ,মেহেদী,জয় এছাড়া উপস্থিত ছিলেন ও সরাইল সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আকিব মিয়া প্রমূখ।
মোঃ শরীফ উদ্দিন বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।জাতির পিতার আদর্শ বুকে লালন করে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাদক ও সন্ত্রাস মুক্ত সরাইল উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares