December, 2020
সরাইল শহিদ মিনারের সামনে গাড়ী পার্কিং এর দখলে
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে ॥ বিজয় মাস সরাইল শহিদ মিনার ও ইউনিয়ন পরিষদের সামনে গাড়ী পাকিং করে দখলে রেখেছে। এমনকি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের বিড়ম্বনার আরেক নাম হয় প্রচারণামূলক, পোস্টার আর বিলবোর্ড। উপজেলা সর্বত্র চোখে পড়বে দেয়ালে সাটানো পোষ্টার আর বিলবোড ও গাড়ী পাকিং । গত সোমবার (১৪ ডিসেম্বর) সরেজমিনে দেখাযায় উপজেলার বিভিন্ন দেয়ালে রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তিরা সারা বছর জুড়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার তাদের প্রচার প্রচারণার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করছে । উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পিছনে ও সামনে যত্রতত্র গাড়ী পাকিং, পোস্টার লাগানো, বিলবোর্ড সাঁটা আরRead More
মোঃ শাহআলম সরকার ইন্তেকালে পৌর মেয়র নায়ার কবিরের শোক
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার বাসিন্দা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম সরকার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন প্রজ্ঞাবান, দক্ষ ও পরীক্ষিত নেতাকে হারালো। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নবীনগর মুক্ত দিবসে আলোচনা সভায় ‘নবীনগরের সূর্য সন্তান’ বইয়ের মোড়ক উন্মোচন
নবীনগর প্রতিনিধি; আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও নবীনগর মুক্ত দিবস উপলক্ষে নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যেগে আজ সোমবার দুপুরে আলোচনা সভা ও নবীনগরের মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা ১০জন বীরপ্রতিক ও ৪ জন বীরবিক্রমকে নিয়ে জোবায়েদ আহমেদ মোমেন এর লেখা ‘নবীনগরের সূর্য সন্তান’ বইয়ের মোড়ক উন্মোচন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন নবীনগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আব্বাসRead More
সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার(১৪ ডিসেম্বর) সকাল ১১টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ফিরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান এর সঞ্চালনায় ও নুরুল ইসলাম এর কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা প্রশাসকের কার্যালয়েরRead More
নবীনগরে অবহেলিত ইমাম হোসাইন মাদ্রাসার উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত শিকানিকা ইমাম হোসাইন মাদ্রাসাটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসার সকল শিক্ষার্থী বিনা বেতনে শিক্ষা গ্রহণ করে আসছেন। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য রয়েছে ১০ জন শিক্ষক ও একজন সুপার। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষকদের বেতন মাদ্রাসা সভাপতি হিসেবে শাহীন রেজা টিটু তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করে থাকেন। আজ রবিবার সকালে মাদ্রাসাটির পরিদর্শনে আসেন সভাপতি শাহীন রেজা টিটু, এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলমগীর, সৈনিক আবুল বাশার, মুফতি মোঃ জামাল উদ্দিন,Read More
কসবায় নিরাপত্তা চেয়ে মেয়রের জিডি
কসবা প্রতিনিধি:: পৌর নির্বাচনকে সামনে রেখে মিথ্যা মামলায় জড়ানোসহ সামাজিকভাবে হেয় ও অপমান করার শঙ্কায় নিরাপত্তা চেয়ে সাধারন ডায়রি (জিডি) করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল। রবিবার সকালে কসবা থানায় তিনি এ সাধারন ডায়রি করেন। এতে উল্লেখ করা হয়, শনিবার মেয়র নিজ বাড়িতে অবস্থানকালে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন কসবার তিনলাখপীর এলাকার বাছির মিয়া ও তার পরিবারের লোকজন নাকি মারধরের অভিযোগ করেছেন। কিন্তু এ ধরণের বিষয় মিথ্যা ও কাল্পনিক। মেয়র নির্বাচনকে বাধাগ্রস্থ করতে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন। বিনাউটি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বারRead More
নবীনগরে বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে শহীদ সালামের ছোট ভাই আনোয়ারুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম শাহন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, জিয়াউল হক সরকার, জসীম উদ্দিন সরকার, মাহাবুব মোর্শেদ, মনির সরকার প্রমুখ। উল্লেখ, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন শহীদ আব্দুস সালাম সরকার।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উদ্বোধন
টিকা দেওয়া নিশ্চিত করার দ্বায়িত্ব অভিভাবকদের, টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমাতে পারে::মেয়র নায়ার কবির
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মোট ৬৩০টি কেন্দ্রে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ গতকাল শনিবার সকালে পৌর এলাকার পূর্ব পাইকপাড়াস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার নায়ার কবিরের বাসভবন প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর এ কে এম রেজাউল করিম ভূইয়া, ইপিআই সুপারভাইজার মুহাম্মদ নুরুল ইসলাম মুন্সী প্রমুখ। উদ্বোধনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, শিশুদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। শিশুরা আমাদের প্রিয়জন, তাদেরRead More
বিজয়নগরে জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মো,জিয়াদুল হক বাবু: বিজয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় আজ শনিবার সকালে বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বিজয়নগর থানা অফিসারRead More
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙনে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা এ সমাবেশে উপস্থিত হয়। সমবাবেশের প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’। প্রতিবাদ সমাবেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী। এ ছাড়াও উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে অস্বীকারRead More



















