Main Menu

December, 2020

 

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দু-ই মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সরাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সδালনায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা টেলিভিশন জানার্লিস্ট অসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রপ্ত)Read More


সভাপতি আইয়ুব খান, সম্পাদক মাহবুব খান

সরাইল প্রেসক্লাবের নির্বাচন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মো. আইয়ুব খান (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব খান (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। নির্বাচনে মো. আইয়ুব খানের (০৯) প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন মোহাম্মদ আলী মাষ্টার (সাপ্তাহিক পরগণা) (০৭)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ মুসা (দৈনিক ব্রাহ্মণবাড়িয়া) (১১) ও জুলকার নাঈন (দৈনিক ইত্তেফাক) (১১)। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে সৈয়দ কামরূজ্জামান (দৈনিকRead More


কসবায় এস এস সি-৮৬ ব্যাচের বন্ধু মেলা

প্রতিনিধি: “যতই হই বুড়ো,বন্ধুত্বের হয় শুরু” ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এস এস সি- ১৯৮৬ ব্যাচের বন্ধু মেলা ২০২০ইং অনুষ্ঠিত হয়।আজ বৃহম্পতিবার সকালে কসবা সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উপস্থিতিতে এক বন্ধু মেলা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্ররা বিদ্যালয় চত্বরে মিলন মেলায় মিলিত হয়ে মহান বিজয়ের মাসে কোল্লাপাথর বীর শ্রেষ্ঠ শহীদদের সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাত্রা করেন।প্রাক্তন ছাত্র কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু ইউছুব ভুইয়ার সভাপতিত্বে মিলন মেলায় বক্তব্য রাখেন, উক্ত বিদ্যালয়ের এস এস সি- ১৯৮৬ ব্যাচের এড.এনামুল হক কাজল,সফিকুল ইসলাম,বোরহান উদ্দিন, মনির হোসেন,বিল্লাল হোসেন, জহিরুলRead More


নবীনগরে তিতাস নিউজ এর আয়োজনের মহান বিজয় দিবসের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: মহামারি করোনার  স্বাস্থবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জনপ্রিয় তিতাস নিউজ এর আয়োজনে ও নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর এর সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত কথা কবিতা গানে গানে বিজয়ের মুক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস নিউজের সম্পাদক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খাইরুল আমিন,নবীনগর  প্রেসক্লাবেরRead More


বিজয়নগরে মহান বিজয় দিবস উদযাপন

মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। একে একে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।Read More


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর উল্টে চালক নিহত

বিজয়নগরে ট্রাক্টর উল্টে শফিকুল ইসলাম (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার রাত ৯টায় উপজেলার খিরাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের মোহাম্মদ রব্বানি মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চান্দুরা আখাউড়া সড়কের সিঙ্গারবিল ইউনিয়নের খিড়াতলা নামক স্থানে বালিভর্তি ট্রাক্টরটির সামনের দিকটি হটাৎ উঁচু হয়ে উল্টে যায় তখন ট্রাক্টরের চালকের মাথায় আঘাত প্রাপ্ত হলে সাথে সাথেই ড্রাইভারের মৃত্যু হয়।ট্রাক্টরটি বালি নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বালি ভর্তি ট্রাক্টর নিয়ে আখাউড়া যাওয়ার পথেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপর ‘স্বাস্থ্যবিধি মেনে’ ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয়। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে প্রশাসন ও পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ শ্রদ্ধাঞ্জলী জানানোর মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পন শুরু হয়। এর পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। পরে জেলা আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক আলমামুন সরকার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। পৌর মেয়র নায়ার কবির শ্রদ্ধাঞ্জলীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ‘স্বাস্থ্যবিধি মেনে’ বিজয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতিসৌধ

করোনাভাইরাস মহামারীতে ‘স্বাস্থ্যবিধি মেনে’ বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধ। বিজয় দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সৌধ স্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার পথসহ পুরো এলাকা ধুয়েমুছে করা হয়েছে চকচকে। বরাবরের মতো এবারও স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের কোনো কমতি নেই। সাদা পোশাকে পুলিশের নজরদারী বাড়নো হয়েছে। এবার স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করতে হবে। যারা ফুল দিতে আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে ফুল দেবেন। মাস্ক পরেই অবশ্যইRead More


নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশকে ভালোবাসতে হবে, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে —–জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই সংবধর্না অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেকRead More


শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, আ ফ ম কাউসার এমরান, সাবেক সহ সভাপতি শেখ শহীদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সংস্কৃতি তথ্য প্রযুক্তি সম্পাদক মুজিবর রহমান খান, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসেরRead More


This site is protected by wp-copyrightpro.com