Friday, December 11th, 2020
স্বেচ্ছসেবী সংগঠন টুগেদার ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শীতের কম্বল বিতরণ ও নিজ জয়ী পার্থ দেবকে সংবর্ধনা প্রদান
স্বেচ্ছাসেবা ব্রতে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ যুবাদের স্বেচ্ছাসেবী সংগঠন “টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া” শীতার্তদের মাঝে কম্বল উপহার প্রদান এবং গিনেস বুকে নাম লিখানো ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান পার্থ চন্দ্র দেবকে সংবর্ধনা দিয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সূর্যমুখী কিন্ডার গার্টেন এ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী সংগঠক সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। প্রধান বক্তা ছিলেন নতুন মাত্রার সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীন, সংবর্ধিত অতিথি ছিলেন গিনিস বিজয়ী পার্থ চন্দ্র দেব, স্পার্ক ইভেন্ট এন্ড এক্সটিভিউশন ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন,Read More
সরাইল-নাসিরনগর-মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের বড্ডাপাড়া খাদ্য গুদাম বরাবর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ভূক্তভোগী সূত্রে জানা যায়, নোয়াগাঁও পূর্বপাড়ার মো. মুর্তুজ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্যেশ্যে বিশ্বরোড থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। রাত আনুমানিক ১১টার দিকে তাকে বহনকারী অটোরিকশাটি খাদ্য গুদামের বরাবর আসামাত্র ৮-১০ জনের মুখোশধারী এক দল ডাকাত গাছ ফেলে আটকে দেয়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোহাম্মদ আলীর এনরয়েড মুঠোফোন সেটটি নিয়ে নেয়। পরে তার শরীরের বিভিন্ন জায়গায় খুঁজেRead More



















