Main Menu

August, 2020

 

বিজয়নগরে ঘর নির্মানকে কেন্দ্র করে হামলায় আহত-৫০,আটক ৩০ ।। দোকান ভাংচুর ও লুটপাট

মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কে ঘর নির্মানে বাঁধা দেওয়ার জের ধরে দু পক্ষের হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছে এবং কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এসময় পুলিশ ৩০ জনকে আটক করেছে। শনিবার (০৮ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর বন্দরবাজার এলাকায় এ হামলা ও দোকান ভাংচুর ও লুটতরাজের ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী লিলু ও একই গ্রামের গনু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুহেল শেখ হাসিনা সড়কে ঘর নির্মান করতে গেলে স্থানীয় মেম্বার বাধা দেয় এবং উপজেলাRead More


কসবায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কসবা প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় কসবা উপজেলঅ পরিশদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,এমজি হাক্কানী,কসবা থানা তদন্ত আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। তাছাড়া কসবা ১০ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা সরকারি কর্মকর্তা সহ সরকারী বেসরকারীRead More


সরাইলে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে দুস্থ নারীদের সেলাই মেশিন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ দেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ আগস্ট শনিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়াল প্লাটর্ফমের মাধ্যমে উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগমের সδালনায় উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভ’মি)ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের ভাইসRead More


বিজয়নগরে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মো: জিয়াদুরহ হক বাবু :: বিজয়নগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০তম জন্ম দিবস উদযাপন উপলক্ষে দরিদ্র,অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভ’মিক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে,এম ইয়াসির আরাফাত । বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিলেন্ড মো: মাহবুবুর রহমান ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ,সবিত্রি রানি ,প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান ,সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফ্রিন ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমাান,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন ,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির অমিদ রাজিব প্রমুখ ।


নবীনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত  

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন,  প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কমাল খন্দকার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক আক্কাস আলি,  সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন শান্তি, তাজুল ইসলাম চৌধুরী, শ্যামা প্রশাদ চক্রবর্তী শ্যামল, সাইদুল আলম সোহরাফ, জালাল উদ্দিন মনির, মোহাম্মদ নুরুনবী, জয় ই বুলবুল, আরিফুল ইসলাম  ভুইয়া মিনহাজ, দেলোয়ার হোসেন, শাহানুর খান আলমগীর,  নুরে আলম, কামরুল ইসলাম, আমজাদ হোসেন,  মনির হোসেন,  সাধনRead More


সরাইল নোয়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্র সংঘের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল আলম মৃধার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -২ এর সাবেক সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেমায়েত উল্লাহ মৃধা,Read More


নাসিরনগরে পত্রিকা হকার উপানন্দের ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পত্রিকার হকার উপানন্দ করের ছেলে পিয়াস কর (২৬) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া গ্রামের পত্রিকা হকার উপানন্দ করের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার সময় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যায়। শনিবার সকালে সামাজিক শ্মশানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে নাসিরনগর প্রেসক্লাবের পক্ষ থেকে থেকে শোক জানানো হয়।


ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা চাপায় ওয়ালিদ নামের ৪বছরের শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ই আগস্ট) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার ঢাকা- কুমিল্লা মহাসড়কের বিয়াল্লিশ্বর ফাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ালিদ পৌরসভার সরকারপাড়া এলাকার প্রবাসী সোহেল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১সপ্তাহ আগে সোহেল মিয়া পরিবার নিয়ে শহরের সরকারপাড়া থেকে কুরবানির ঈদ করার জন্য মুহাম্মদপুর উত্তরপাড়ার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। আজ বিকালে ওয়ালিদ রাস্তার পাশে মাছ ধরা দেখতে গিয়ে অটোরিক্সার নিচে চাপা পড়েন।স্থানীয়রা ওয়ালিদকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন চিকিৎসা দেন। পরে সার্জারীRead More


এলাকায় বিরাজ করছে উত্তেজনা

নাসিরনগরে অটোরিক্সাকে সাইড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১ আহত ৩০, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিক্সার সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মো. হাদিস মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. কবির হোসেন। নিহত যুবক উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সোয়াব আলীর ছেলে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলো- মো. আওলাদ মিয়া, হানিফ মিয়া ও সুমন মিয়া। আহতদের হবিগঞ্জ ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টারRead More


কাউন্সিলর মোঃ কাউছারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের শোক

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিস এসোসিযেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নছীব করুন, আমিন। (প্রেস বিজ্ঞপ্তি)


This site is protected by wp-copyrightpro.com