August, 2020
বিজয়নগরে শোক দিবসের প্রস্তুতিমুলক সভা অনুস্ঠিত
মো,জিয়াদুল হক বাবু।বিজয়নগর উপজেলা প্রশাসন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুস্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহি অফিসার কে.এম.ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে সকাল ১১.০০ টায় আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, ওসি আতিকুর রহমান,ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানি, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী, ইউপি চেয়ারম্যান শামিউল হক চৌধুরী, যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান সহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সরাইলে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ
মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ মুজিব বর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বনজ, ফলজ সহ শতাধিক গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিন খানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার পারভেজ টিংকু, এম সাইদুলজ্জামান আরিফ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃRead More
নবীনগরে বৈদ্যুতিক খুটিতে এক সাপ্তাহ যাবত অগ্নিকান্ডের ঘটনা ঘটেলেও কর্তৃপক্ষের কোন নজর নেই । যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর বাজারের সালাম রোডের তিন রাস্তার মোড়ে বৈদ্যুতিক খুটিতে এক সাপ্তাহ যাবত অগ্নিকান্ডের ঘটনা ঘটেলেও কর্তৃপক্ষের কোন নজর নেই । কর্তৃপক্ষের উদাসীনতায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আজ ৫ আগষ্ট রোজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায় , এই সদর বাজারে সালাম রোডের তিন রাস্তার মোড়ে অবস্থিত গোপাল জুয়েলার্সের সাথের একটি বৈদ্যুতিক খুঁটিতে পল্লী বিদ্যুতের তার, বাজার জেনেটারের তার, ডিসের তার, ইন্টারনেট কানেকশনের তার সহ অসংখ্য মোটা চিকন নিন্মমানের মেয়াদ উত্তীর্ণ তারের জটলায় পেঁচিয়ে গিজগিজ করছে। সে তারেরRead More
কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার এর অকাল মৃত্যুতে পৌরসভায় শোক কর্মসূচী ও পুষ্পস্তবক অর্পণ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কাউন্সিলর আলী আহসান মোঃ কাউছার আকস্মিক মৃত্যুর সংবাদ শুনে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল বুধবার বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রাঙ্গণেRead More
লেবাননে বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু
লেবাননের বৈরুতে জোড়া বিস্ফোরণের ঘটনায় মো. রাসেল (২২) নামে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু হয়েছে। তিনি জেলার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে। এ ঘটনায় রাসেলের বড় ভাই সাদেক মিয়া গুরুতর আহত হয়ে বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাসেলের পরিবারের লোকজন জানিয়েছেন, তিন ভাই ও দুই বোনের মধ্যে রাসেল সবার ছোট। প্রায় চার বছর আগে রাসেল লেবানন পাড়ি জমান। তার বড় ভাই সাদেকও লেবাননেই থাকেন। রাসেল বৈরুতের একটি তেলের পাম্পে চাকরি করতেন। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে বাড়িতে এখন চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুরRead More
করোনা সংকট মেকাবেলায় সাংবাদিকদের ভূমিকা প্রসংশনীয়
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে “প্রথম নাছিরনগর” সংগঠনের উদ্যোগে ফেস মাস্ক প্রদান
সেচ্ছাসেবী সেবা সংগঠন “প্রথম নাছিরনগর”-এর নেতৃবৃন্দ বলেছেন, করোনা সংকট মোকাবেলায় সাংবাদিকরা যে ভ’মিকা পালন করেছে তা প্রসংশনীয়। জীবনের ঝুঁকি থাকা সত্বেও মাঠে ময়দানে সাংবাদিকরা এখনও কাজ করছে। তারা বলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, এ ক্লাবের সদস্যরা পেশাগাত দায়িত্ব পালনে অত্যন্ত সচেতন। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা জাতীয় গণ মাধ্যমে মেধা দক্ষতা দিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে। মানবিক সেবা কাজেও সাংবাদিকরা পিছিয়ে নেই। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রথম ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে সাংবাদিকদের জন্য ফেস মাস্ক প্রদানকালে তারা এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহবায়ক খ.আ.ম রশিদুল ইসলামের কাছে প্রথমRead More
৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউসারের দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আহসান কাউসারের দাফন সম্পন্ন হয়েছে। ধর্মীয় মর্যাদায় বুুধবার বাদ যোহর শেরপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে ৫ দফায় শেরপুর ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সরাইল উপজেলার সাবেক চেয়ারম্যান এড. আবদুর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজির আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে এই জননেতার প্রতি শ্রদ্ধা জানান।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়া টিএ রোড ফ্লাইওভারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ৪ঠা আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গুরুতর আহত আলী হোসেন ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে জরুরি বিভাগের এক চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের রফিক মিয়ার ছেলে। গুরুতর আহত ইমাম আলী(২২), সোহান(২০) ও সজিব(২০) শহরের শিমরাইলকান্দি, কাউতলী ও মেড্ডার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরেরRead More
আশুগঞ্জে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পানিতে ডুবে আমিন নামে ৫ বছরের এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ৫ই আগস্ট বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু আশুগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের লালপুর টংগী পাড়া গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ ওই শিশু সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। আমিন বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন। পরে আমিনকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএমRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালনে পুষ্পস্তবক অর্পনসহ নানা কর্মসূচী গ্রহন
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রইজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক খ,আ,ম রশিদুল ইসলাম, সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সভায় জুম এ্যাপের মাধ্যমে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানRead More



















