Main Menu

August, 2020

 

নবীনগরের কৃতি সন্তান তুষার আবদুল্লাকে  অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষথেকে সংবর্ধনা প্রদান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবগঠিত নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের পক্ষথেকে ব্রাহ্মণবাড়িযার নবীনগরের কৃতি সন্তান সময় টেলিভিশনের বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ শুক্রবার দুপুরে নবীনগর সদরের বসুন্ধরা সুপার  মার্কেটে অবস্থিত অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের কার্য্যালয়ে এই সংবর্ধনা প্রদান করাহয়। এতে প্রধান অতিথি ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড: শিব শংকর দাস। অনুষ্ঠানে অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক গোরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি তুষার আবদুল্লা বলেন, সামাজিক অস্থিরতা ও অপসাংস্কৃতি রোধে সাংস্কৃতি আন্দোলনকে আরো জোরদারRead More


বিজয়নগরে কাভার্ডভ্যান চাপায় ট্রাক্টরের হেলপার নিহত ,ড্রাইভার আহত

মো: জিয়াদুল হক বাবু :: আজ শুক্রবার সকালে কাভার্ডভ্যানের চাপায় ট্রাক্টরের হেলপার আনুয়ার মিয়া (৪০)নিহত হয়েছে । সে উপজেলার সিংগারবিল মুসলেম মিয়ার ছেলে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাড়ির সামনে ঢাকা গামী প্রান কোম্পানীর কাভার্ডভ্যানের সাথে সাতবর্গগামী রডভর্তি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে ট্রাক্টরের হেলপার আনুয়ার মিয়া কাভার্ডভ্যানের চাপায় পরে নিহত হয় এবং ড্রাইভার ইয়াসিন (২০) আহত হয় । এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি আ,স,ম আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে ট্রাক্টর ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হলেRead More


সরাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত । বৃহস্পতিবার বিকাল তিনটায় সরাইল-নাসিরনগর লাখাই সড়কের কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় সড়ক দুর্ঘটনায় গঠনাস্থলে নিহত হয়। নিহত সোহেল মিয়া (৪০) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্ত পাড়ার ধোপা বাড়ির মন মিয়ার ছেলে । সরাইল থানা অফিসার ইনচার্জ ও(ওসি) নাজমুল আহমেদ জানান, সরাইল-নাসিরনগর লাখাই সড়কের কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ্এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সরাইলে ৫শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫শত পিচ ইয়াবাসহ এক যুবককে মটরসাইকেলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থান থেকে মটরসাইকেলে তল্লাশী চালিয়ে টুলবক্স থেকে ৫পাঁচশত পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুরঘর এলাকার হেফজু মিয়ার ছেলে শফিক মিয়া(৪০) আটক করেছে। এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানRead More


নবীনগরে ঝুকিপূর্ণ অবস্থায় বিলের পানিতে বিদ্যুতের খুঁটি! বড় দুর্ঘটনা হওয়ার আশংকা 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর কনিকার বিলের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি গত প্রায় একমাস ধরে পানিতে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও এর প্রতিকার হচ্ছে না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানি আশঙ্কা করছে এলাকাবাসী। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ওই খুঁটিতে লাইন ‘ডেড’ করে রাখা হয়েছে। জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে শিবপুর কনিকাড়া নৌপথে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী নৌকা চলাচল করে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ ওই খুঁটিটির পাশ দিয়েই যাত্রিবাহী ট্রলার ও নৌকা চলাচল করে। অসংখ্য যাত্রী এর মধ্যে বৈদ্যুতিক খুঁটিটির ছবি ফেসবুকে পোস্ট করে সংশ্লিষ্টদেরRead More


নবীনগরে নেশাগ্রস্ত ছেলে তার নিজ মাকে ধারলো দা দিয়ে কোপালো

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: নবীনগরে নেশাগ্রস্ত ছেলে তার নিজ মাকে ধারলো দা দিয়ে কোপালেন। গুরুত্বর আহত অসহায়  মা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন ।গতকাল বুধবার নবীনগর পৌর এলাকার  ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, উপজেলার ভোলাচং গুণীন পাড়ার বাসিন্দা জাকির হোসেন (৩৫) এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত। বুধবার সকালে মাদকাসক্ত জাকির তার মা মালেকা বানুর (৬০) কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মালেকা বানু তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে জাকির তাতে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বটি দা নিয়ে মালেকা বানুর ঘাড়ে ও মাথায় এলোপাতাড়িRead More


আখাউড়ায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে আখাউড়া উপজেলার পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা হারুন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর-৮৯/২০। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদনটি দাখিলের জন্য বলে আদালত আদেশ দেয়। অভিযুক্তরা হলেন, আখাউড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুতিউর রহমান, এসআই হুমায়ুন, এএসআই খোরশেদ ও কনস্টেবল প্রশান্ত এবং সৈকত। মামলার বিরণীতে জানা যায়, আখাউড়ার পৌর শহরের মসজিদ পাড়ার বাসিন্দা হারুনের প্রতিবেশী হাসিনা বেগম (চিকুনীRead More


করোনা ভাইরাসে আক্রান্ত প্রণব মুখার্জির অবস্থার অবনতি

বিবিসি বাংলা:: করোনাভাইরাসে আক্রান্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।সন্ধ্যায় প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতাল বলছে, মি. মুখার্জীর শারীরিক অবস্থা এখনও সংকটজনক। মেডিক্যাল বুলেটিনে লেখা হয়েছে, “প্রাক্তন রাষ্ট্রপতিকে এক জীবনদায়ী অপারেশন করা হয় মাথায় জমাট বাঁধা রক্ত সরাতে। তারপর থেকে তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয় নি, বরং অবনতি হয়েছে। তিনি এখনও ভেন্টিলেটারে আছেন।” সোমবার তার মস্তিষ্কে অপারেশন হয়, আর তার আগেই পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যে তার করোনা সংক্রমণ হয়েছে। বাড়িতেই পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মি. মুখার্জী।Read More


‘শুভ জন্মাষ্টমী’র আলোচনা সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের আয়োজনে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয়ের কর্মকর্তা পিংকি রায়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. মিন্টু ভৌমিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যRead More


বিজয়নগরে শেখ হাসিনা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: জিয়াদুল হক বাবু ::  বিজয়নগরে শেখ হাসিনা সড়ক থেকে অবৈধ ভাবে নির্মিত গরুর খামারটি অবশেষে উচ্ছেদ করা হয়েছে। সোমবার সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান অবৈধ খামারটি উচ্ছেদ করেন । জানা গেছে, শেখ হাসিনা সড়কের (ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক )পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় সড়কের কিছু অংশ দখল করে অবৈধ ভাবে গরুর খামারনির্মান করেন মনিপুর গ্রামের আতকাপাড়ার জাকির হোসেনের গোষ্ঠীর লিলু মিয়া ।অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেন একই এলাকার ইউপি সদস্য সেলিম উদ্দিন । এ ঘটনার জের ধরে গত শনিবার বিকালে জাকিরRead More


This site is protected by wp-copyrightpro.com