Main Menu

বিজয়নগরে কাভার্ডভ্যান চাপায় ট্রাক্টরের হেলপার নিহত ,ড্রাইভার আহত

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু :: আজ শুক্রবার সকালে কাভার্ডভ্যানের চাপায় ট্রাক্টরের হেলপার আনুয়ার মিয়া (৪০)নিহত হয়েছে । সে উপজেলার সিংগারবিল মুসলেম মিয়ার ছেলে ।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাড়ির সামনে ঢাকা গামী প্রান কোম্পানীর কাভার্ডভ্যানের সাথে সাতবর্গগামী রডভর্তি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে ট্রাক্টরের হেলপার আনুয়ার মিয়া কাভার্ডভ্যানের চাপায় পরে নিহত হয় এবং ড্রাইভার ইয়াসিন (২০) আহত হয় । এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি আ,স,ম আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৭ টার দিকে ট্রাক্টর ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাক্টর থেকে সিটকে পরে ঢাকা গামী কাভার্ডভ্যান এর চাপায় পরে হেলপার আনুয়ার ঘটনাস্থলে নিহত হয় এবং চালক ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে । লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares