June, 2020
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-সাংবাদিকসহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০, মোট ১৭২
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো পুলিশ সদস্য করোনা ভাইরাসে অক্রান্ত হয়েছেন। এছাড়া একজন সংবাদকর্মীও করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। দুপুর পর্যন্ত ৩৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেলেও বিকেল নাগাদ আরো ৩ জন আক্রান্তের খবর আসে। ফলে একদিনে জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ৪০ জন আক্রান্ত হলো ব্রাহ্মণবাড়িয়া। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৭২ এ। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই চার পুলিশ সদস্য নাসিরনগর থানায় কর্মরত। এছাড়া কসবায় এক সাংবাদিক ও এর আগে করোনায় আক্রান্ত সাংবাদিকের মেয়েও আছেন। জেলা সদরের পূর্ব পাইকপাড়া ৩ জন, মধ্যপাড়া ৩ জন, রহমানিয়া মেডিকেলের ২ জন,Read More
নবীনগরে সমবায় মার্কেট নির্মানে দু'পক্ষের পাল্টাপাল্টি অবস্থান,বিপাকে সাধারণ ব্যবসায়ীরা
নবীনগরে সমবায় মার্কেট নির্মানে দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থান,বিপাকে সাধারণ ব্যবসায়ীরা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সমবায় মার্কেটের বর্ধিত অংশের নির্মান কে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে নির্মান কাজ বন্ধ থাকায় মার্কেটের দোকান ব্যবসায়ীরা বিপাকে পরেছে। অপর দিকে এই নির্মাণ কাজ বন্ধ করতে নবীনগর সরকারি কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । জানা যায়, সমবায় মার্কেট কর্তৃপক্ষ সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ প্রদান করার জন্য স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সুদৃষ্টি কামনা করেছেন। কাগজে কলমে মার্কেটের জায়গায় নবীনগর পৌরসভা থেকে ২০১৮Read More
বিজয়নগরে এক যুবক করোনায় আক্রান্ত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:: বিজয়নগরে আজ মঙ্গলবার নতুন করে এক যুবক(২৩) করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় আগের ১১ জন সহ ১২জন রোগী সনাক্ত হয়েছে। সে উপজেলার সিংগারবিল গ্রামের বাসিন্দা । এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ডা.আশরাফুল আলম স্বপন বলেন ,আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে তার রেজাল্ট আসলে করোনা পজিটিভ পাওযা যায় এবং সে নিজ বাড়িতে অবস্থান করছে। এ নিয়ে উপজেলায় ডাক্তার সহ মোট ১২জন করোনা রোগী পাওয়া গেছে এবং ১০ জন লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩৭জনের করোনা সনাক্ত, মোট ১৬৯
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও ৩৭জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। যা জেলায় একদিনের সর্বোচ্চ। মঙ্গলবার (০২জুন) দুপুর পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম এই তথ্য জানান। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১৬৯জনে দাঁড়ালো। সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, আজ (০২জুন) অনেক গুলো পিসিআর রিপোর্ট এসেছে ঢাকা থেকে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৩৭জনের পজিটিভ এসেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৩জন, নবীনগরে ৪জন, বিজয়নগরে একজন, কসবায় ৮জন, বাঞ্ছারামপুর ৫জন ও নাসিরনগরে ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত নতুন সনাক্ত হয়েছে।
একটি মানবিক আবেদন
বাক প্রতিবন্ধী হিমেল মিয়া অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের এক অসহায় বাক প্রতিবন্ধী দিনমজুর মো.হিমেল মিয়া কে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তারা পিতা। জানা যায়, গত ১৩ মে বুধবার সকালে কনিকাড়া গ্রামের একটি নারকেল গাছে উঠতে গিয়ে অসাবধানতাবশত হয়ে পা পিছলে নারিকেল গাছ থেকে পওে যায়।পরে গুরত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ব্রাহ্মণবাড়িযা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করে। ঢাকার পুঙ্গ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর জানা যায়, বাক প্রতিবন্ধী হিমেলের মেরুদন্ড ভেঙ্গে গেছে। তাকে সুস্থ করতে হলেRead More
বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বিজয়নগর প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাসুক মিয়া-(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ভিটিদাউদপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়িতে মাসুক মিয়া বিদ্যুৎপৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
‘আবদুল মোনেম সৎভাবে ব্যবসা করে দেখিয়েছেন কতটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব’
বিবিসি বাংলা:: বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আবদুল মোনেম আজ (রবিবার) সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। এ মাসের মাঝামাঝি সময়ে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মোনেম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তার নামাজে জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় তার নিজের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নির্মাণ খাতে অন্যতম সফল প্রতিষ্ঠান মোনেম গ্রুপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তা, ব্রিজ, ফ্লাইওভারের মত অবকাঠামো তৈরির পাশাপাশি অনেক জায়গায় ফুটপাথ, বাঁধ নির্মাণ করেছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পেও বিভিন্ন ভৌত অবকাঠামো তৈরির কাজে নিয়োজিতRead More
আইসোলেশনে থাকা রোগীদের খাবার দিলেন ‘মানবিক আশুগঞ্জ’
করোনাভাইরাসে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার আইসোলেশনে থাকা রোগীদের দুপুরের খাবার দিয়েছেন ‘মানবিক আশুগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠন। সোমবার (০১ জুন) দুপুরে জেলা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মো. শওকত হোসেনের কাছে এই খাবার তুলে দেয় সংগঠনটির সভাপতি মো. আলাউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ও আইসোলেশন স্টোরের সমন্বয়ক মো. একরামুর রেজা টিপু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক মাহমুদুল হাসান, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন ও সংগঠনেরRead More



















