Main Menu

June, 2020

 

নাসিরনগরে নির্যাতনের শিকার এক গৃহবধু

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধু নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নির্যাতনের শিকার শাহারা বানু উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের আলী আহম্মদের স্ত্রী। নির্যাতিত ওই নারী অভিযোগ করে বলেন, উপজেলার নূরপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে রোশন মিয়া আমাদের পাশাপাশি বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। প্রায় সময়ই আমার স্বামী ঘরে না থাকলে আমার প্রতি খারাপ দৃষ্টি দেয়। ঘটনার দিন ৩ জুন দুপুরে আমার স্বামী জমিনে কৃষি কাজ করতে যায়। হঠাৎ করে রোশন আমার ঘরের দরজাRead More


নবীনগরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সহ আহত ৪০, ইউপি সদস্যসহ গ্রেপ্তার- ১২

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সহ ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ইউপি সদস্যসহ ১২ জনকে আটক করছে। এলাকায় লুটপাট ও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীনগর থানায় কোন মামলা হয়নি। সূত্রে জানা যায়, উপজেলার সাহেবনগর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আজ বুধবার সকালে রিপন মিয়া ও নান্নু মিয়ার দলের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়।Read More


কসবার মেহারী ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত হতদরিদ্রদের উপহার তালিকায় চেয়ারম্যান পরিবারের নাম

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলম মিয়ার বিরুদ্ধে ওঠেছে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ। করোনায় ক্ষতিগ্রস্ত -হতদরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আড়াই হাজার টাকার তালিকায় ইউপি চেয়ারম্যান আলম তার ছেলেসহ পরিবার এবং নিকটাত্মীয়দের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ ওঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে অন্তত ৫০ লাখ পরিবারকে ঈদ উপহার হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই হাজার টাকা করে দিচ্ছেন। আর এজন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,Read More


নাসিরনগরে মৃত্যুর গুজবে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক যুবকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। প্রসঙ্গতঃ গত ২০ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকার অনলাইনে ‘ নাসিরনগরে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ আহত ৬৫’ ২৫ এপ্রিল ‘ নাসিরনগরে পুলিশের উপর হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার’ ও ‘ নাসিরনগরের যুবলীগ নেতা আমিনুল দল থেকে বহিস্কার’ শিরোনামে তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এলাকাবাসী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, গতমাসে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের সূচীউড়া গ্রামের নাগর গোষ্ঠি ও বড়বাড়িরRead More


করোনা দুর্যোগে দোকান ভাড়া মৌকুফ করলেন নবীনগরের মোকাদ্দেছ মরিয়ম প্লাজার মালিক মো. শাহিন রেজা টিটু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: মহামারী করোনা দুর্যোগ মোকাবেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের মোকাদ্দেছ মরিয়ম প্লাজার মালিক মো. শাহিন রেজা টিটু তার মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের করোনা কালিন সময়ে ক্ষতির বিষয়টি বিবেচনা করে এক মাসের ভাড়া মওকুফ করে দিয়ে বাজারের সকলের প্রশংসায় ভাসছেন। মোকাদ্দেছ মরিয়ম প্লাজার ব্যবসায়ী প্রদিপ বিশ্বাস জানান,এই মহা সংকটের দিনে আমাদের দোকান ভাড়া মওকুফ করায় আমাদের মার্কেটের মালিক কে কৃতজ্ঞতা জানাই।সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, মো. শাহিন রেজা টিটুর মত সব দোকন মালিকরা যদি মানবিক হতো।সবাই হাতে হাত রেখে এই সংকট মোকাবেলা কব। এই দূর্যোগকালীন সময়ে দোকানRead More


নাসিরনগরে এসএসসি পরীক্ষার ফল খারাপ করায় অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: ২০২০ সালে অনুষ্ঠিত কুন্ডা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল খারাপ করায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১ জুন সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানববন্ধনের এ ছবি ছড়িয়ে পড়লে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কুন্ডা উচ্চ বিদ্যালয়টি সাড়ে ৪ একর জায়গার উপর নির্মিত। চারদিকে মনোরম পরিবেশ। ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় স্কুল পর্যায়ে সবচেয়ে খারাপ ফলাফল করেছে কুন্ডা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের পাশের হারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় গণপরিবহনের চালক ও যাত্রীদের ৫৫ হাজার ৫শ’ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের ৫৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এবং পৌর এলাকার কাউতলী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট এবিএম মশিউজ্জামান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তারা। সদর উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট পঙ্কজ বড়ুয়া বলেন,Read More


বাঞ্ছারামপুরে জিয়ার মৃত্যুবার্ষিকীতে মাহফিল, ছাত্রদল নেতার করোনা শনাক্ত, ৪০ নেতাকর্মী কোয়ারেন্টাইনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের এক নেতার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ আসে বাঞ্ছারামপুর সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিটি জগরারচর গ্রামের আবু রায়হানের। তিনি গত ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের এক কফি হাউজে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অর্ধশতাধিক বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবু রায়হানের সংস্পর্শে আসা ৪০ জন নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা বিএনপিরRead More


নাসিরনগরে পুলিশসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে তাদের নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে বলে জানান নাসিরনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন- নাসিরনগর থানার একজন পুলিশ পরিদর্শকসহ ৪ জন, নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিসংখ্যানবিদ এবং ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের এক মার্কেটিং অফিসার। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ১৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ জন। একজন মারা গেছেন। নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান জানান, থানায়Read More


কসবায় ১দিনে সাংবাদিকসহ ৮জন করোনা সনাক্ত

কসবায় আগের ১০জন ছাড়া আবারও ১দিনে নতুন করে আজ ৮জনের করোনা সনাক্ত হযেছে। কসবা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনিক ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। একদিনের নতুন ৮জন করোনা আক্রান্তের মধ্যে কসবা সাহা পাড়া গ্রামের দুইজন, এক সাংবাদিক ও পূর্বে আক্রান্ত এক সাংবাদিকের মেয়ে. কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির এক নেতা , আড়াইবাড়ি গ্রামের দুই জন রয়েছেন। কসবায় মোট করোনা নমুনা সংগ্রহ-৬১২জন,নেগেটিভ রিপোর্ট আসে-৪০৮জনের,পজিটিভি রিপোর্ট আসে ১৮ (১০+৮) জনের। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান; করোনা আক্রান্ত সাহাপাড়াসহ সব এলাকায় গিয়ে আক্রান্তদের বাসা সহ আশপাশ লকডাউন ঘোষণা করাRead More


This site is protected by wp-copyrightpro.com