Main Menu

June, 2020

 

জেলায় মোট ২৭৬ জনের দেহে করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৫ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আসা ১১১জনের নমুনা পরীক্ষার ফলাফলে ফলাফলে ২৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ১৩ জনের বাড়ি নবীনগর উপজেলার ও ১২ জনের বাড়ি বাঞ্চারামপুর উপজেলায়। এ নিয়ে জেলায় জেলায় মোট ২৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা সোমবার দুপুর ৩ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বর্তমানে জেলায় আইসোলেশনে চিকিৎসাধীনRead More


উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৬ জন

নবীনগরে নতুন করে করোনায় আক্রান্ত ১৩ জন:: এলাকায় আতংক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ নতুন করে আরো ১৩ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৬ জন। তবে ইতিমধ্যে ২৩ জন সুস্থও হয়েছেন। এদিকে গত তিনদিনে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪০ জন হওয়ায় এলাকায় আতংক বিরাজ করছে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, “প্রতিদিন আমরা হাসপাতালের আউটডোরে যে সংখ্যক রোগী দেখছি তাদের বেশিরভাগই করোনাভাইরাস প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকেই মুখে মাস্ক ব্যবহার করছেন না”।


এই প্রথম বিশ্বের কোনও দেশ করোনা থেকে মুক্ত হতে পেরেছে। গত ১৭ দিনে একটিও করোনা পজেটিভের খবর মেলেনি

করোনা মুক্ত দেশ কীভাবে করলো নিউ জিল্যান্ড? জেনে নিন

এনডিটিভি:: বোধহয় লড়াইটা আবার নতুন করে শুরু হলো। ক্লান্ত পা দুটো টান টান করে ফের দৌড় দেওয়ার পালা। এতদিন লক্ষ্যহীন ভাবে দৌড়াচ্ছিল সবাই। নিউ জিল্যান্ড দেখিয়ে দিল সেই গন্তব্যের ঠিকানা। কীভাবে মৃত্যুর চক্রব্যূহ থেকে বেরিয়ে এক বুক অক্সিজেন নেওয়া যায়। করোনা মুক্তির খবর পেয়ে ঠিক থাকতে পারেননি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরদেন। নিজের ড্রয়িংরুমে মেয়েকে নিয়ে আনন্দে নাচতে থাকেন তিনি। সাংবাদিক বৈঠক করে সগর্বে জানান, হ্যাঁ, আমরা করে দেখিয়েছি। এই প্রথম বিশ্বের কোনও দেশ করোনা থেকে মুক্ত হতে পেরেছে। গত ১৭ দিনে একটিও করোনা পজেটিভের খবর মেলেনি। ওই সময় প্রায়Read More


জ্বর নিয়ে আইসোলেশনে কেজরীবাল, কোভিড টেস্ট মঙ্গলবার

আনন্দবাজার:: সামান্য জ্বর হয়েছে। কাশিও হচ্ছে। সেই সঙ্গে গলায় ব্যথা। রবিবার দুপুর থেকে দেখা করেননি কারও সঙ্গে। করোনাভাইরাসের এ সব উপসর্গ থাকায় নিজেকে আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগামিকাল, মঙ্গলবার কেজরীবালের কোভিড টেস্ট করানো হবে। সোমবার দিল্লি প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কাল থেকে অসুস্থবোধ করতে থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। সামান্য জ্বরের পাশাপাশি গলাব্যথা এবং কাশি ছিল। করোনার আবহে এর পর নিজের বাসভবনেই আইসোলেশনে রয়েছেন তিনি। বাতিল করে দেন সমস্ত মিটিংও। চিকিৎসকদের সঙ্গে এ নিয়ে ইতিমধ্যে পরামর্শ করেছেন বলে আম আদমি পার্টিRead More


করোনায় ঢাকা কমার্স ক‌লে‌জ শিক্ষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ঢাকা কমার্স কলেজের শিক্ষক অধ্যাপক ড. শওকত ওসমান করোনায় সংক্রমণে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিওন)। আজ সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে‌ন তিনি। প্রয়া‌তের বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. আবুল কালাম আজাদ বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। মৃত্যুকালে তি‌নি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে ডা. ফিয়ানা একজন করোনাযোদ্ধা। এর মাত্র পাঁচ মাস আগে গত ২ জানুয়ারি অধ্যাপক ড. শওকত ওসমানের আরেক বোন সাবেক সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন্নেসা বাপ্পি ইন্তেকাল করেন।


নবীনগরে রাস্তা দখল করে ইমারত নির্মান করায় জনদুর্ভোগের সৃষ্টি

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে প্রায় দুইযুগ ধরে চলে আসা জনসাধারণের চলাচলের রাস্তাটি ইমারত নির্মান করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ওই এলাকার প্রভাবশালী বাছির মিয়া তার ব্যক্তিগত জায়গা দাবী করে জনসাধারণের চলাচলের রাস্তাটিতে ইমারত তৈরি করে একটি পাড়ার সাথে যোগাযোগ ব্যবস্থার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। শনিবার(০৬/০৬) সরজমিনে এলাকায় গেলে সাধারণ মানুষ তাদের চলাচলের দুভোর্গের চিত্র তুলে ধরেন।  স্থানীয়রা জানায়, লাপাং গ্রামের মধ্য পাড়া থেকে লাপাং দক্ষিন পাড়া যোগাযোগের দীর্ঘ কয়েক যুগ ধরে ব্যবহৃত রাস্তাটি বাধাঁ দেওয়া স্বত্ত্বেও জোর করে বাছিরRead More


উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জন

নবীনগরে করোনায় আক্রান্ত ৮জন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে নবীনগর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৩ জন। তবে এদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। রবিবার বিকেলে নবীনগর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো রিপোর্টে যে ৮ জনের নাম দেওয়া হয়েছে তারা হলেন, মো. ইসমাইল হোসেন(২০), মো. আবুল বাশার (৪৮),শাহানূর আলম(৩৩), মো. আব্দুল জলিল(২২), মো. সাইদুর রহমান(৫৭), আব্দুল হান্নান(৩৩),আল আমিন(২৬),ঝরনা বেগম(৪৫)। নবীনগর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা আফরুজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলায় রবিরার ৮জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জন। তাদের মধ্যেRead More


প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, কসবা উপজেলা চেয়ারম্যান জীবনের মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ জুন) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, ‘হক কথাRead More


আগরতলায় ৬ বিএসএফ সদস্যের করোনা : আখাউড়া স্থলবন্দরে রফতানি বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রোববার (৭ জুন) সকাল থেকে পণ্য নেয়া বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে বন্দরে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। আক্রান্ত বিএসফ সদস্যরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চেকপোস্টের শূণ্য রেখায় দায়িত্বে থাকা ছয়জন বিএসএফ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য রোববার সকাল থেকে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় ব্যবসায়ীরাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জুম্মান (২৮) নামের এক প্রতারককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাত ১০ টার দিকে পৌর এলাকার ভাদুঘরে এ ঘটনা ঘটে। আটক জুম্মান জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের জামাল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক( তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, ভাদুঘর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন যানবাহন ও দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি করছিল। স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে। এইRead More


This site is protected by wp-copyrightpro.com