Main Menu

উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জন

নবীনগরে করোনায় আক্রান্ত ৮জন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ জন। এ নিয়ে নবীনগর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৩ জন। তবে এদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
রবিবার বিকেলে নবীনগর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো রিপোর্টে যে ৮ জনের নাম দেওয়া হয়েছে তারা হলেন, মো. ইসমাইল হোসেন(২০), মো. আবুল বাশার (৪৮),শাহানূর আলম(৩৩), মো. আব্দুল জলিল(২২), মো. সাইদুর রহমান(৫৭), আব্দুল হান্নান(৩৩),আল আমিন(২৬),ঝরনা বেগম(৪৫)।
নবীনগর উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা আফরুজ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলায় রবিরার ৮জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭৩ জন। তাদের মধ্যে স্বাস্থ্যে কমপ্লেক্সের দু জন ডাক্তার ও একজন স্বাস্থ্য সহকারি রয়েছে। এখন পুর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২০জন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares