Main Menu

May, 2020

 

সরাইল প্রেসক্লাবের সহায়তায় প্রতিবন্ধী ভাতা পেল কামাল

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥: মো. কামাল মিয়া (৪৯)। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের বাসিন্ধা। শারীরিক প্রতিবন্ধী কামাল ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের পিছে ঘুরছেন ৩ বছর ধরে। কিন্তু নিবন্ধন থাকলেও প্রতিবন্ধী ভাতা তার ভাগ্যে জুটেনি। অবশেষে গত ২ মে শনিবার ত্রাণ সহায়তা দিতে কামালের বাড়িতে যান সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। এ সময় কান্নাজড়িত কন্ঠে কামাল মিয়া প্রতিবন্ধী ভাতা বঞ্চিতের বিষয়টি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দকে। মাহবুব খান সমাজসেবা অফিসে খুঁজ নিয়ে তার ভাতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন। বিষয়টি প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক জহিরূল ইসলাম রিপনের আইডি থেকে সামাজিক যোগাযোগRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের জরুরি সভায় পৌর মেয়র নায়ার কবির

চলমান দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে

পৌর পরিষদের এক জরুরি সভা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে উদ্ভুদ পরিস্থিতি কর্মহীন হয়ে পড়া দরিদ্র/ নিু আয়ের মানুষের মধ্যে বিশেষ ওএমএস কার্যক্রমের আওতায় পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ৬ হাজার জন ভোক্তার তালিকা জেলা প্রশাসন কর্তৃক যাচাই- বাচাইক্রমে ৯১ জন ভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত ৯১ জন বাতিল করে নতুন ভোক্তার নাম অর্ন্তভুক্ত করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বিতরণকৃত ওএমএসRead More


বিজয়নগরে প্রবাসী কল্যাণ গ্রুপের খাদ্য সামগ্রী বিতরন

মো,জিয়াদুল হক বাবু,আজ বিজয়নগর উপজেলা মির্জাপুর প্রবাসী কল্যাণ গ্রুপের উদ্যোগে করুনা ভাইরাসের কারনে কর্মহারা হতদরিদ্র দিনমজুর ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল,লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। প্রবাসী কল্যাণ গ্রুপের খাদ্য সামছুল সামগ্রী পরিবারের হাতে তুলে দেন প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন।এসময় উপস্তিত ছিলেন আনিসুর রহমান, আব্দুল কাইয়ুম, মোক্তার হোসেন আবুল কাসেম সহ মির্জাপুর গ্রামের যুব সমাজের নেতৃবৃন্দ।


নবীনগরে অসহায়দের মাঝে ৩২ লাখ টাকা বিতরন করেছেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নিজ এলাকার অসহায় লোকজনকে নগদ ৩২ লাখ টাকা উপহার দিয়েছেন। সোমবার সকালে গ্রামের বাড়িতে তিনি স্থানীয় অসহায় ও দরিদ্রদের মাঝে মাথাপিছু তিন হাজার টাকা করে বিতরণ করেন। জানা যায়, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মার মালিক। তিনি প্রতিবছর ঈদকে সামনে রেখে গ্রামের বাড়ি নবীনগরের বাড়াইলে যান। সেখানে এলাকাবাসীকে নানাভাবে সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে তিনি বিলি করেন। অর্থRead More


কসবায় পুকুরে ডুবে একই পরিবারের দুই কন্যা সন্তানের মৃত্যু

কসবা প্রতিনিধি:: কসবা উপজেলায় পানিতে ডুবে সামিয়া (১০) ও সুমাইয়া (৬) নামে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পানাইয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে সবার অজান্তে গোসল করতে বাড়ির পাশের একটি পুকুরে নামে সামিয়া ও সুমাইয়া। গোসল করার সময় ওই দুই শিশু পানিতে ডু্বে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবরRead More


করোনাভাইরাস: সামাজিক দূরত্ব মানা সম্ভব না হলে বাইরে বেরিয়ে কীভাবে নিরাপদে থাকবেন?

বিবিসি বাংলা:: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়গুলোর একটি হিসেবে বিশেষজ্ঞরা যে বিষযটির দিকে সবাইকেই খেয়াল রাখতে বলছেন, তাহলো সামাজিক দূরত্ব বজায় রাখা, অর্থাৎ অন্যদের কাছ থেকে শারীরিকভাবে খানিকটা দূরে থাকা। কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এলে তা কতটা মানা সম্ভব, তা একটি বড় প্রশ্ন হয়েই থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে হলে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়া। কারণ সাবান পানি দিয়ে হাত ধোয়া হলে তা হাতে থাকা জীবাণুকে মেরে ফেলে। একই কারণে সাবান-পানি না থাকলে অ্যালকোহলRead More


পৌর কাউন্সিলরদের সাথে জরুরি মতবিনিময় সভা

অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমে কোন প্রকার অনিয়ম করা যাবে না:: পৌর মেয়র নায়ার কবির

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে কাউন্সিলরদের সাথে এক জরুরি মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।Read More


প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রীর সাথে মোরগ দিলেন কাউন্সিলর মিজান

শতাধিক অসহায় প্রতিবন্ধীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদেরকে চাল-ডালের সাথে একটি করে মুরগি দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ন ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান আনসারী তার ব্যক্তিগত অর্থায়নে শতাধিক প্রতিবন্ধীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। গতকাল সোমবার বেলা ১১টায় পৌর শহরের পূর্বপাইকপাড়া হুমায়ুন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলাRead More


অভিজ্ঞতা না থাকায় ভার্চুয়াল শুনানিতে অংশ নেননি ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ আইনজীবী

অভিজ্ঞতা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ আইনজীবী ভার্চুয়াল জামিন শুনানিতে অংশ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান করোনা প্রভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা চিন্তা করে বাংলাদেশের প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের নির্দেশক্রমে শুধুমাত্র জামিন সংক্রান্ত শুনানির বিষয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার( ১০ মে) সুপ্রিম কোটের রেজিস্টার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু নতুন তথ্য প্রযুক্তির সাথে পূর্বে অভিজ্ঞতা না থাকায় কারণে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ আইনজীবী আজ সোমবার ভার্চুয়াল জামিন শুনানিতে অংশগ্রহণ থেকে বিরতRead More


শাহ আলমের ত্রাণ ছয় নয়ের বিষয়টি তদন্তে জেলা প্রশাসককে মোকতাদির চৌধুরীর নির্দেশ

সরকারি সহায়তা দিতে করা হতদরিদ্রদের তালিকায় এক ধনী আওয়ামী লীগ নেতা তার স্ত্রী, মেয়ে, ভাই, বোন, শ্যালক, শ্যালকের স্ত্রী, ভাইপো, বোনের দেবরসহ ১৩ স্বজনের নাম ঢুকিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স এন্ড ইস্ডাস্ট্রিজের পরিচালক ও ওই ওয়ার্ডের ডিলার মো. শাহ আলমকে ‘কারণ দর্শাতে নোটিশ’ পাঠিয়েছে জেলা প্রশাসক। এর মধ্যেই এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাংসদ এবং জেলা আওয়ামীলীগেরRead More


This site is protected by wp-copyrightpro.com