Main Menu

নবীনগরে অসহায়দের মাঝে ৩২ লাখ টাকা বিতরন করেছেন সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নিজ এলাকার অসহায় লোকজনকে নগদ ৩২ লাখ টাকা উপহার দিয়েছেন। সোমবার সকালে গ্রামের বাড়িতে তিনি স্থানীয় অসহায় ও দরিদ্রদের মাঝে মাথাপিছু তিন হাজার টাকা করে বিতরণ করেন।
জানা যায়, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মার মালিক। তিনি প্রতিবছর ঈদকে সামনে রেখে গ্রামের বাড়ি নবীনগরের বাড়াইলে যান। সেখানে এলাকাবাসীকে নানাভাবে সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে তিনি বিলি করেন।
অর্থ সহায়তাকালে উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি রনোজিত রায়, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদার, মোশারফ হোসেন, চেয়ারম্যান খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares