April, 2020
কসবা পৌরসভা ও জাতীয় পার্টির উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা ও জাতীয় পার্দ্যোটির উদ্যোগে চাউল শিশু খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়। আজ সকালে কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের নিদের্শে প্রতিনিধিদের উপস্থিতিতে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কসবা রেসিডিন্সিয়াল স্কুল মাঠে পৃথক পৃথক ভাবে ৮ ও ৯নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করেন। বিতরণকালে কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,পৌর কাউন্সিলর হেলাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তারেক এ আদেলের পক্ষ থেকে কসবাRead More
কালীকচ্ছ বাজারে জীবাণুনাশক স্প্রে করছে সরাইল ফায়ার সার্ভিস
মোহাম্মদ মাসুদ, সরাইল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরাইল সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজারের সড়কে পানি ছিটিয়ে আসছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবারও (২৪ এপ্রিল) সকাল কালীকচ্ছ বাজারের সড়কে ফায়ার সার্ভিসের কর্মীদের জীবাণুনাশক স্প্রে করতে দেখা গেছে। এ বিষয়ে কথা হয় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শামিম জানান , সরাইলের প্রায় সব জায়গায় জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছে সরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা। নিয়ম অনুযায়ী বাংলাদেশের সব জেলা উপজেলা এ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। ২৫ মার্চ থেকে ফায়ার সার্ভিস সারা দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলা পানির সঙ্গে জীবাণুনাশক মিশিয়ে স্প্রে করছে। করোনাRead More
আশুগঞ্জে কর্মহীন ও অসহায় ছয় শতাধীক পরিবারকে খাদ্য সহায়তা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের লোকজনের পরিবারের মাঝে সামাজিক দূরত্ব রক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নে এই খাদ্য সহায়তা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। ঢাকাস্থ ব্যবসায়ী মো. মামুনুর রহমানের আর্থিক সহায়তায় এই খাদ্য সহায়তা দেয়া হয়। আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া উপস্থিত থেকে এই সহায়তা সকলের কাছে পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মফিজ মিয়া, বিশিষ্ট মুরুব্বি মাসুদুর রহমান, মো. মহিউদ্দিন মহসিন, মো. সুমন, ইকবাল প্রমূখ। খাদ্য সহায়তায় প্রত্যেক পরিবারকেRead More
রমজানে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা, ইফতারি বিক্রয় নিষিদ্ধ
পবিত্র মাহে রমজানের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কাঁচা বাজার ও দোকানপাট খোলা রাখার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। শুক্রবার করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। রমজানের সময় সকালে সবাই একটু দেরি থেকে দেরি করে ঘুম থেকে ওঠেন সে কারণে সকাল ৬ টার পরিবর্তে বাজার ৮ থেকে শুরু হবে এবং চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন ডাক্তারRead More
নার্সিং ইনস্টিটিউট হচ্ছে আইসোলেশন ২, প্রয়োজনে ব্যবহার করা হবে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের আইসোলেশন এর জন্য জেলার বক্ষব্যাধি হাসপাতালে রাখা হচ্ছে কিন্তু ধারণক্ষমতার বেশি হওয়ায় নতুন আইসোলেশন হাসপাতালের প্রয়োজন। গত সাপ্তাহে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছিল। সেখানে সদর হাসপাতালকে আইসোলেশন রোগীদের চিকিৎসা কেন্দ্র করার সিদ্ধান্ত নেয়া হয় একই সাথে বিকল্প হিসেবে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজকে নির্ধারণ করা হয়। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরবাসীর বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। শুক্রবার প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠকে এ বিষয়টি উঠে আসে। সেখানে সর্বসম্মতভাবে নানা দিক বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সিংRead More
শোক সংবাদ:: কুতুব উদ্দিন চৌধুরী (সেলিম চৌধুরী)র ইন্তেকাল
বিজয়নগর উপজেলা বাস্তবায়নের অন্যতম ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুব উদ্দিন চৌধুরী (সেলিম চেয়ারম্যান)। সাবেক ভিপি- সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, সাবেক চেয়ারম্যান (পাঁচ বার)- চান্দুরা ইউনিয়ন পরিষদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।আজ ২৩ এপ্রিল ২০২০ রাত ১০ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।উনার মৃত্যুতে প্রেসক্লাব সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছেন।
কসবা বুগীর- বামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে ৬লাখ ৫০হাজার টাকার খাদ্যসামগ্রী সহ নগদ অর্থ বিতরন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর ও বামুটিয়া গ্রামবাসীর উদ্যোগে ৬লাখ ৫০হাজর টাকার ৩শত ২০জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। আজ দুপুরে বুগীর বামুটিয়া ছিদ্দিকীয়া দরবার শরীফ মাঠে দুই গ্রামেন উদ্যোগে ছয় লাখ ৫০হাজার টাকা অসহায় ৩শত ২০জন পরিবারকে ২৭কেজি করে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহ প্রত্যেকে ৫শত ৫০টাকা নগদ অর্থ প্রদান করেন। বিতরণকালে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকলিল আজম,খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহামেদ খান,আবু ইউসুফ ও ইউনুছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ, তারাবির জামাতে অংশ নিতে পারবেন হাফেজসহ ১২ জন
করোনা সংক্রমণ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে সব ধরনের ইফতার মাহফিলের নামে অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি ১০ জন মুসল্লি ও ২ জন হাফেজসহ মোট ১২ জন মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কীভাবে ১০ জন মুসল্লি নির্ধারিত হবে তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ শুক্রবার (২৪ এপ্রিল) একটি সার্কুলার জারি করা হবে। তবে ইতোপূর্বে মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনাRead More
করোনার আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী পরিবারটিতে আর কোন পুরুষ রইলো না
পুত্রের পর চলে গেলেন পিতাও। পরিবারটিতে এ দু-জনই ছিলেন পুরুষ সদস্য। করোনা ভাইরাস মহামারীতে হ্নদয় বিদারক এমন ঘটনার সৃষ্টি হয়েছে আমেরিকা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বাসিন্দা ডাক্তার আবদুস জাহেরের পরিবারে। তাদের মৃত্যুতে দেশে থাকা স্বজনরা দু:খের তিমিরে নিমজ্জিত। তিন সপ্তাহের বেশী সময় প্রাণঘাতী ভাইরাসের সাথে লড়াই করে গত ২১ শে এপ্রিল আমেরিকার বাফেলো হাসপাতালে মারা যান ডাক্তার আবদুস জাহের (৮৪)। এর ১০ দিন আগে ১১ই এপ্রিল মারা যান একমাত্র ছেলে সামসুছ জাহের জ্যাকি (৪০)। সংক্রমিত হওয়ার পর একই হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন জ্যাকি। জাহেরের স্ত্রী সালমা জাহেরও হাসপাতালে ভর্তি রয়েছেনRead More
করোনা সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাজারগুলো বিভিন্ন মাঠে স্থানান্তর
করোনা সংক্রমণ রোধে জেলা শহরে অবস্থিত বাজারগুলোকে বিভিন্ন মাঠে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুসারে, আনন্দবাজারের (সবজি-মাছ-মাংসের) বাজার শহরের বোর্ডিং মাঠে (অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ) । বর্ডার বাজারের মাছ ,মাংসের বাজার মধ্যপাড়ার হুমায়ুন কবির বিদ্যানিকেতন স্কুল মাঠ, সবজির বাজার মধ্যপাড়া-মৌলভীপাড়া সড়কের পাশে, মেড্ডা বাজারের সবজি বাজার মেড্ডা বাস মালিক সমিতির সামনের খালি জায়গায় (মাছ বাজার আগের জায়গাতেই থাকবে) এবং মৌড়াইলের বউ বাজার রেল স্টেশনের প্লাটফর্মে স্থানান্তরিত করা হয়েছে। তবে শহরের কাউতলী ও ভাদুঘর বাজারের স্থান অপরিবর্তিত থাকবে। শুক্রবার থেকেRead More



















