Main Menu

March, 2020

 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নির্ধারিত সময় আইসোলেশনে থাকবেন। সেইসঙ্গে এও বলা হয়েছে, সোফির ক্ষেত্রে রোগের উপসর্গ এখনও মৃদু। তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থই আছেন। তাঁর মন্ত্রক জানিয়েছে, এখনও অবধি কোনও উপসর্গ ধরা পড়েনি তাঁর ক্ষেত্রে। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনিও ১৪ দিন আইসোলেশনে থাকবেন। সম্প্রতি ব্রিটেন থেকে ফেরার পরে হালকা জ্বর হয় সোফির। সঙ্গে সঙ্গেই তিনি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন। আইসোলেশনে থাকাRead More


নবীনগরে কৃতি সন্তান ড:আব্দুল লতিফ ফারুকের ইন্তেকাল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের শহিদ আবদুল মালেক মেম্বারের বড় ছেলে ও আমেরিকার ‘Sacred Heart University’ (in Fairfield Connecticut)   বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নবীনগরের কৃতি সন্তান ড: আব্দুল লতিফ ফারুক(৭০) গত বুধবার(১০/০৩) আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন( ইন্ন-লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের মৃতদেহ আগামী শনিবার (১৪/০৩) তার নিজ গ্রামের বাড়ি নবীনগর উপজেলার মহেশপুর গ্রামে আনা হবে এবং মরহুমের জানাজা শেষে লাশ দাফন করা হবে। উল্লেখ্য যে, ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসোফিতে অনার্স-মাস্টার্সRead More


তিতাস ট্রেনের টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা-আখাউড়া রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। ট্রেনটি শুক্রবার ভোরে আখাউড়া থেকে আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সে জন্য পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করারRead More


করোনা নিয়ন্ত্রণে কাতারে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি:: সারা বিশ্বের মত মধ্যপ্রাচ্যের দেশ কাতারের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাতার মেট্রোরেল,গণপরিবহন বাস সেবা দুই দিন বন্ধ থাকবে যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে বন্ধ হয়ে রবিবার ৬ টার পর থেকে পুনরায় চালু করা হবে মেট্রোরেলসহ গণপরিবহনের যোগাযোগ ব্যবস্থা। এখনো পর্যন্ত কাতারে করোনা আক্রান্তের সংখ্যা ২৬২ তারমধ্যে গতকাল বুধবার এক দিনে আক্রান্তের সংখ্যা ছিল ২৩৮।মূলত সরকারী সংস্থা ভাইরাসের বিস্তার রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকেRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যেতে দিচ্ছে না সেখানকার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেল থেকে তারা যাত্রী পারাপার বন্ধ করে দেয়। শুক্রবার থেকে যাত্রী পারপার বন্ধের কথা বলে নোটিশ টাঙানো হলেও বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। ওই নোটিশে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ আছেন, তাদের যেতে দেবে কি-না সে বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি। আখাউড়া ইমিগ্রেশনRead More


আশুগঞ্জ উপজেলা বেকারী মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক॥ সংগঠনেকে গতিশীল করার লক্ষ্যে আশুগঞ্জ উপজেলা বেকারী মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমনিতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি হাজী মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হামিদ রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ শাহআলম, জেলা শাখার সদস্য আবু নাঈম, পাভেল । সভায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, সদস্য মাসুম মিয়া, বাছির মিয়া, উমরRead More


নবীনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি,রান্নার জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য স্কুল মাঠে ঝরে পরা পাতা কুঁড়াতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, এমন অভিযোগ ঐ স্কুলের দপ্তরির বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল উওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপর এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, বড়াইল উওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ির এক কিশোরী গত বৃহস্পতিবার(৫/৩/২০) বিকেলে ওই বিদ্যালয়ের মাঠে পরে থাকা পাতা কুঁড়াচ্ছিল ,তখন ওই বিদ্যালয়ের দপ্তরী, বড়াইল গ্রামের মৃত-ফাজিল মিয়ার ছেলে রবিউল্লাহ তাকে বিদ্যালয়ের ভিতরের পরে থাকা পাতা নিয়ে যেতে বলে।Read More


করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রোগের চিকিৎসাসেবা দিতে হাসপাতালে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলা-উপজেলায়ও আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি। তাই আমি বলব, যদি কেউ মনে করেন যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা করোনার কোনো নমুনা শরীরে দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।’ বৃহস্পতিবার সকালে গণভবনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) আক্রান্ত হলে বিষয়টি লুকানোর কিছু নয়। এই রোগের যে কোনো উপসর্গ দেখা দেয়া মাত্রRead More


সব দেশের ভিসা স্থগিত করেছে ভারত

বিদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণঘাতী করোনাভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। বুধবার দেশটির স্বাস্থ্য-সংক্রান্ত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ভিসা বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- ১. শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাত ১২টার পর সমস্ত ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। শুধুমাত্র কূটনৈতিক, জাতিসংঘRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়তকারী যাত্রীদের নতুন করে একটি ফরম পূরণ করতে হবে

আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়তকারী যাত্রীদের নতুন করে একটি ফরম পূরণ করতে হবে। করোনাভাইরাসের সতর্কতা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওই ফরমে মোট ১৫টি তথ্য দিতে হবে যাত্রীদের। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম ও জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই নতুন ওই ফরম পূরণ করতে হবে যাত্রীদের। এক পৃষ্ঠার ওই ফরমে দেখা গেছে, এতে যাত্রীদের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর, পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করতে হবে। এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, চীনেRead More


This site is protected by wp-copyrightpro.com