Main Menu

March, 2020

 

করোনাভাইরাস:: মোকাবিলায় সার্ক সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে আট দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ভিডিও সম্মেলনে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন পর্যন্ত আমাদের দেশে পাঁচজন করোনা সংক্রমিত ব্যক্তি এসেছেন। স্থানীয়ভাবে কোনও সংক্রণের ঘটনা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় কৌশলগত বিষয় নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবরাও এ ধরনের সম্মেলনে আলোচনা করতে পারেন। তিনি বলেন, আমিRead More


নবীনগরে সূর্যমুখী ফুলের চাষে দিন বদলের স্বপ্ন দেখছে কৃষক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর  প্রতিনিধিঃ শুধু সৌন্দর্য উপভোগের জন্য নয় ফুলের বীজ থেকে উৎপাদিত হবে মূল্যবান তেল। খাবার তেলের চাহিদা মেটাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই প্রথমবারের মত সূর্যমুখী ফুলের চাষ শুরু হয়েছে। চলতি মৌসুমে জেলায় প্রায় ৩০ লক্ষ টাকার সূর্যমুখীর বীজ উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ফুল চাষীদের সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। প্রতিদিন দূর-দূরান্ত থেকে সৌন্দর্য পিপাসুরা দল বেঁধে আসছেন এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে। ফুল চাষের মাধ্যমে ঘুরে দাড়াবার স্বপ্ন দেখছে কৃষকরা। আগামীতে সূর্যমুখীর চাষ আরও বাড়বে বলে আশা করছে কৃষক। প্রথমবারের মতো জেলার নবীনগর সহ বিভিন্ন এলাকায় প্রায়Read More


নবীনগর পৌরসভার মশক নিধন কার্যক্রম শুরু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে,যা চলবে এক মাস জুড়ে। রবিবার সকালে আনুষ্ঠিানিক ভাবে এ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটন, কাউন্সিলর দাউদ আলম শ্যামল, মো. নুর আলম, মো. ওমর ফারুক প্রমুখ। পরে পরিচ্ছন্ন কর্মীরা ফ্রগার মেশিনের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম চালাতে দেখা যায়।


প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীন আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


মার্কিন প্রেসিডেন্টও করোনা আতঙ্কে ভুগছেন, ঘরবন্দি ইভাঙ্কা

নোভেল করোনাভাইরাসের প্রকোপে চিন যখন মহামারির সঙ্গে যুঝছে, সেই সময়ই সপরিবারে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন করোনা আতঙ্ককে বিশেষ আমল না দিলেও, প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসের আতঙ্কেই এখন তটস্থ হোয়াইট হাউস। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিজে থেকেই ডাক্তারি পরীক্ষা করাতে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর বাড়ি থেকেই যাবতীয় কাজ সারার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর উপদেষ্টা তথা কন্যা ইভাঙ্কা ট্রাম্প। নোভেল করোনার জেরে শুক্রবারই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরই নিজেও ডাক্তারি পরীক্ষা করাবেন বলে জানান তিনি। হোয়াইট হাউসের ‘রোজ গার্ডেনে’ দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, এখনও পর্যন্ত করোনারRead More


আখাউড়ায় ইতালি ফেরত তিন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

আখাউড়ায় ইতালিফেরত তিন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইতালিফেরত তিন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ বা উপসর্গ নেই বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম। হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজনই পুরুষ এবং তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে জেলাবাসীর মধ্যে যেন আতঙ্ক না ছড়ায় সেজন্য তাদের নাম-পরিচয় গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ। ১২ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন ওই তিন প্রবাসী। এরপর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। তবে তারা পুরোপুরি সুস্থ আছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনRead More


আখাউড়ায় মাদকসহ পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলা আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহল জোয়ানরা তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন পুলিশ কনস্টেবল আসাদুল্লাহ (৪২) যার পুলিশ (বিপি নম্বর – ৭৮৯৭০৩০৬৮৮) তিনি দক্ষিণ লালবাগ থানায় কর্মরত আছেন সে কিশোরগঞ্জের ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। অন্যজন হলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়িতে কর্মরত আছেন। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরেরRead More


করোনা ভাইরাস আতস্কে কসবা বর্ডার বাজার অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কসবা প্রতিনিধি:  করোনাভাইরাস আতস্কে প্রায় বিছিন্ন হতে চলেছে বিশ্ব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর কমলাসাগর সীমান্ত বাজার(বর্ডার বাজার) অনিদিষ্টকালের জন্য বর্ডার বাজার বন্ধ ঘোষণা করেছে ভারত ত্রিপুরা সিপাহি জেলা দায়িত্বরত জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দুই দেশের উচ্চ পর্যায়ের সভায় মিলিত হয়ে। করোনাভাইস বিষয়ে দুই দেশে জেলা প্রশাসক পর্যায়ে সভায় এই সিদান্ত গৃহিত হয় বলে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ব্রাহ্মণবাড়িয়া২৪ডটকমকে কে আজ ১৩ মার্চ সন্ধ্যায় জানান।স্থানীয় জনগণ কসবার বর্ডার বাজার বন্ধ ঘোষণার বিষয়টি ক্রেতাদের সুবিধার্থে প্রশাসনিক,জনপ্রতিনিধিসহ মিডিয়ার মাধ্যমে প্রচারের সহযোগিতা চেয়েছেন উপজেলা প্রশাসন।কসবার বর্ডার বাজার দিয়ে ক্রেতাদের বাজারেRead More


সরাইল প্রেসক্লাবের প্রতিবাদ

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  মিডিয়ার গলা চিপে ধরার চেষ্টা গণতন্ত্রেরপরিপন্থী। এটা সরকারের ভারমূর্তি ক্ষুন্ন করার নামান্তর। তাই দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক বাংলাদেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র মতিউর রহমান চৌধুরী, প্রতিবেদক আল-আমিন সহ ৩২ জনের বিরূদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের ঘটনায় সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। দ্রত এ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার সরাইল প্রতিনিধি এম.এ মুসা, সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধিRead More


সরাইলে দু, দল গ্রামবাসীর সংর্ঘষে নিহত এক, ৮ পুলিশসহ আহত ২০

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে বিবাদমান দুটি গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ৮ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, পরমানন্দপুর গ্রামের দেওয়ান গোষ্ঠী ও খাঁ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে খা গোষ্ঠীর আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করে দেওয়ান গোষ্ঠীর লোকজন। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে শুক্রবার সকাল থেকে দু, পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে দাওয়া পাল্টা দাওয়ার সময় খা গোষ্ঠীর শামসুলRead More


This site is protected by wp-copyrightpro.com