Main Menu

March, 2020

 

নাসিরনগরে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে কোয়ারেন্টিনে নবীনগরের জামাই

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসী জামাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শেখ আশু মিয়ার ছেলে শেখ সফিক ও তার স্ত্রী তিথি চৌধুরী। এরপর সতর্কতামূলকভাবে হোম কোয়ারেন্টিনে না থেকে দুইদিন আগে স্ত্রী তিথিকে নিয়ে জেলার নাসিরনগর উপজেলা সদরে শ্বশুর বাড়িতে বেড়াতে যান সফিক। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানারRead More


করোনা আতঙ্কের মধ্যেও ছুটি : জেলা বাজার কর্মকর্তা নাজমুল হক এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়কে ভৎসনা

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। এসময় সভায় উপস্থিত থাকা জেলা বাজার কর্মকর্তা নাজমুল হক এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায়কে ভৎসনা করেছেন জেলা প্রশাসক। সভায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বাজার কর্মকর্তা নাজমুল হককে বলেন, ‘গতকাল (২০ফেব্রুয়ারী) আপনি ছিলেন কোথায়? বাজারে ভ্রাম্যমাণ আদালত ছিল অথচ আপনাকে পাওয়া যায়নি। এভাবে চলতে পারেনা। এরপরে জেলা প্রশাসক নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অভিজিৎRead More


করোনার চেয়ে ভয়ংকর যুবলীগ নেতা মহসীন! বিচারের দাবিতে নিজ গ্রামবাসীর মানববন্ধন

নাম মহসিন খন্দকার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউপির ৮ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তার সাথে যোগ হয়েছে রাজনৈতিক পদ ও প্রভাব। সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন তিনি। ফলে থোরাই কেয়ার করেন গ্রামের নিরীহ লোকজনকে। তাইতো গ্রামবাসী তাকে করোনার চেয়ে বেশী ভয় পান। করোনার আতঙ্কের চেয়েও মহসিনের আতঙ্ক যেন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কিসের অভিযোগ নেই মহসিনের বিরুদ্ধে? নারী নির্যাতন, ভূমি দস্যুতা, মাদক ব্যবসা, চোরাই গ্যাস বাণিজ্য ও চাঁদাবাজির সাথে সাথে অবৈধ অস্ত্র রাখার অভিযোগও তার বিরুদ্ধে। সেই আতঙ্ক থেকে বাঁচতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরRead More


অতিরিক্ত পণ্য কিনলেও হবে জেল জরিমানা_ জেলা প্রশাসক

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় করোনার আতঙ্ক থেকে বড় হয়ে দাড়িয়েছে বাজারের লাগামহীন মূল্য বৃদ্ধির আতঙ্ক। বাজারে কোন পণ্যের সংকট না থাকলেও কৃত্তিম সংকট তৈরী করে দ্বিগুণ পর্যন্ত দাম রাখা হচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় এ বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বণিক সমিতির নেতারা দ্রব্যমূল্যবৃদ্ধির পেছনে ট্রাকের ভাড়া বৃদ্ধির কথা বলেন। জগৎ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া বলেন, আমরা বাজারের ব্যবসায়ীদের নিয়ে মিটিং করেছি , তারা আমাদের ট্রাক ভাড়ার কথাই জানিয়েছেন। তখন জেলা প্রশাসক বলেন, ট্রাক ভাড়া বৃদ্ধির কোন কারণ নেই, আপনারা সবRead More


ব্রাহ্মণবাড়িয়ায় করোনার প্রতিরোধ : এলাকায় না থাকা চেয়ারম্যানদের বিরুদ্ধে ২৪ ঘন্টায় ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী অধ্যুষিত জেলা। সবশেষ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে ১৮ মার্চ পর্যন্ত ৬৫৫২ প্রবাসী জেলায় ফিরেছেন। এর মধ্যে ৩৭৬ হোম কোয়ারাইনটাইনে রয়েছে। বাকি প্রবাসীদের হোম কোয়ারাইনটাইনে রাখার জন্য প্রতি ইউনিয়নে তিনটি করে কমিটি করে দেয় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি। কিন্তু অনেক চেয়ারম্যান এলাকায় না থাকায় এসব কমিটি ঠিকমত কাজ করতে পারছেনা বলে শনিবার সকাল থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় আলোচনায় আসে। তখন কমিটির সভাপতি জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশRead More


অস্থিতীশীল বাজার নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ায় নামছে র‌্যাব, মোবাইল কোর্টের বদলে বিশেষ ক্ষমতা আইনে জেল

করোনা ভাইরাস আতঙ্কের চেয়ে এখন বড় আতঙ্ক যেন ছড়িয়ে পড়েছে নিত্যপণ্যের বাজারে। বাজারে চালু, আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সব দ্রব্যের মূল্যই উর্ধ্বমূখী। এ অবস্থায় শনিবার দুপুর থেকে বাজার পর্যবেক্ষণে নামার ঘোষণা দিয়েছে র‌্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। শনিবার বেলা ১১ টা থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভায় তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সকল সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, বাজারRead More


করোনাভাইরাস: যেসব কারণে বাড়তে পারে আক্রান্ত হওয়ার ঝুঁকি

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে আমরা অনেকে মাস্ক ব্যবহার করছি বা সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি। কিন্তু এতেই কি আমরা নিরাপদ থাকছি? আমাদের অনেক ছোটখাট কিছু অসতর্কতা কিংবা খারাপ অভ্যাসও কিন্তু ডেকে আনতে পারে বিপদ। দৈনন্দিন জীবনযাপনে আমাদের কী কী অভ্যাসগুলো বিপদের কারণ হতে পারে জানতে দেখুন এই ভিডিওটি।  


করোনার লক্ষণ থাকায় নাসিরনগর থেকে চিকিৎসা নিতে আসা নারীকে ঢাকায় প্রেরণ

মোঃ আজহার উদ্দিন ঃ করোনার লক্ষণ থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে সুবলা নামের ৩০ বছর বয়সী ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তার স্বামী৷ জানা যায়- নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রামের ওই নারী প্রায়-৫-৭ দিন যাবত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ আরিফুজ্জামান হিমেল জানান, করোনার প্রাথমিক লক্ষণসমূহ দেখা যাওয়ায় নিশ্চিত হওয়ার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।


ভারতে ‘জনতার কারফিউ’ এর ডাক দিলেন মোদি

করোনা যুদ্ধে দেশবাসীর কাছে সময় চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত ১৪ ঘণ্টা। আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফুর ডাক দিলেন তিনি। সে-দিন জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া আর সবাইকে ১৪ ঘণ্টা ঘরে থাকতে বলেছেন মোদী। অনেকেরই মতে, যে-গতিতে ভারতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আগামী দিনে চিন-ইটালির মতো দীর্ঘকালীন ‘লকডাউন’-এর পথে হাঁটতে হতে পারে গোটা দেশকে। রবিবার তারই মহড়া সেরে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী। আজ রাত পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৪। আজ পঞ্জাবের হোসিয়ারপুরে মারা গিয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আক্রান্তের সংখ্যা প্রায় ২০০। যদিও আজRead More


বিজয়নগরে প্রবাসী সহ দুটি বিয়ে ভেঙ্গে দিল প্রশাসন, প্রবাসীকে জরিমানা

বিজয়নগর সংবাদদাতা, বিজয়নগরে প্রবাসী সহ দুটি বিয়ে ভেঙ্গে দিয়েছে প্রশাসন এবং হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে এক প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার ভুমি মো: মাহবুবুর রহমান  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে ভাঙ্গেন এবং জরিমানা আদায় করেন । এসময় উপস্তিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আতিকুর রহমান ও এ,এস,আই হাবিবুর রহমান। মাহবুবুর রহমান জানান, উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে কুসুম আলী ১০ ই মার্চ কুয়েত থেকে দেশে আসেন এবং আগামী ২২ শে মার্চ বিয়ের অনুস্টান ঠিক করেন এবংRead More


This site is protected by wp-copyrightpro.com