March, 2020
সরাইল কালীকচ্ছ বাজার জামে মসজিদে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ আক্রান্ত, বাংলাদেশেও এই ভাইরাসের সংক্রমনে এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার মাগরিবের নামাজ শেষে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে দেশ বাসীর জন্য দোয়া করা হয়। করোনাভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনাRead More
ইব্রাহিমের বাসভবনের রুমে রুমে চালের মজুদ
মেসার্স ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইব্রাহীম। ব্রাহ্মণবাড়িয়া জেলার চাল ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম। তার উপরই চালের দাম কম বেশী হওয়ার বিষয়টি নির্ভর করে। এমন দাবি আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়ার। রবিবার আনন্দ বাজারে চালের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে চাল বিক্রি বন্ধে র্যাবের সহযোগিতায় অভিযান চালায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার ভ্রাম্যমান আদালত। তখন ইব্রাহীম ট্রেডার্সের চালের মজুদের পরিমান জানতে চায় ভ্রাম্যমান আদালত। কিন্তু প্রায় ১ ঘন্টায়ও চালের মজুদের প্রয়োজনীয় চালান উপস্থাপন করতে পারেনি মোহাম্মদ ইব্রাহীম। এর কারণ হিসেবে তিনি বলেন, আমি অসুস্থ থাকায়Read More
বিজয়নগরে পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড
মো,জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে একজন পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আওলিয়া বাজারে পেঁয়াজ ব্যবসায়ী সহিদ মিয়ার দোকানে পণ্যের মূল্যে তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন। এব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত দামে বিক্রি করায় এবং দ্রব্য মূল্য তালিকা না থাকায় এ পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এছাড়াওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, চালের গোডাউন সিলগালা, ৯ ব্যবসায়ীকে ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা
করোনা ভাইরাসকে পুঁজি করে আতংক ছড়িয়ে গত এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বাজারে চাল, আলু, পেয়াজ, আদা, রসুণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী। এতে নিন্ম আয়ের মানুষ দুর্ভোগে পড়ে। সৃষ্ট পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। রবিবার দুপুরে শহরের আনন্দ বাজারের চাল বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইব্রাহীম মিয়াকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রী করায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও ইব্রাহীম মিয়ার নিয়ন্ত্রিতRead More
২০ প্রবাসীকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ
করোনা ভাইরাস :: সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুুত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ২০ প্রবাসীকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় এখানে কর্তব্যরত চিকিৎসকরা বিদেশ ফেরত এই পর্যন্ত ২০ জনকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। এরা সকলেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের। আজ রোববার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় চিকিৎসকরা নির্দিষ্ট দুরুত্ব বজায় রেখে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এসময় তারা মাক্স, গ্লোবস পড়ে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। জরুরী বিভাগে নির্দিষ্ট দুরুত্বে বেরিকড দিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিচ্ছেন । এইবিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আনাস ইবনে মালেকRead More
বিজয়নগরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
বিজয়নগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১টার সময় উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিহতের বসত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শিরিনা বেগম (৪৫)। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুবাই প্রবাসী মো: রুক মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৪৫)। তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। একমাত্র ছেলেও সৌদি প্রবাসী বলে জানা গেছে। হত্যাকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তার অনুসন্ধানে কাজ করছেন আইন শৃংখলা বাহিনী। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সত্যতা স্বীকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েRead More
বিজয়নগরে ভিক্ষুকদের মাঝে গরু বিতরন
মো: জিয়াদুল হক ভবাবু, আজ সকালে উপজেলা পরিষদ চত্তরে বিজয়নগরের চর ইসলামপুর ও পাহাড়পুর ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করতে ভিক্ষুকদের পুনর্ভাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে গরু বিতরন করা হয়েছে। এসময় উপস্তিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,যুবলীগ সাধারন সম্পাদক রাসেল খান, প্রশাসনিক কর্মকর্তা রাসেল মিয়া, সিএ টু মো, কামরুল ইসলাম প্রমুখ।এতে ৬ টি পরিবারের মাঝে গাভী বিতরন করা হয়
নবীনগরে ১৩৩৫ জন প্রবাসী দেশে ফিরেছেন, তাদের মধ্যে মাত্র ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশ থেকে ১৩৩৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে মাত্র ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা নিশ্চিত করা হয়েছে। বাকিদের সন্ধানে কাজ করছে প্রশাসন। দেশে আসার পর ১৪ দিনের আগে বাড়ি থেকে বের হলে মোবাইল কোর্টের আওয়াতায় আনা হবে। নবীনগর উপজেলা পরিবার ও পরিকল্পনা ও স্বাস্থ্যকর্মকর্তা মো. হাবিবুর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৩৩৫ জনের একটি তালিকা পেয়েছি, তালিকায় পুরো ঠিকানা না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। এ পর্যন্ত ৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের খোঁজ খবর নেওয়া ও জনসচেতনতা তৈরি করতেRead More
নবীনগরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ,দুই পুলিশ সদস্য সহ আহত ৫০
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি ও হাজিরহাটি গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিবদমান দুই গ্রুপের লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দেলোয়ার হোসেনকে (২২) আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে নবীনগর থানার দুই পুলিশও আহত হয়েছেন। এলাকার বর্তমান ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও সর্দার কাউছার মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকার বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান ও সর্দার কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এলাকাবাসী জানান, একটি বড়ইRead More
কসবা থানার মূল ফটকের সামনে বেসিন হ্যান্ডওয়াশ
কসবা প্রতিনিধি:: করোনাভাইরাস প্রতিরোধ ও আগতদের জনসচেতনতা করতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন দিয়েছেন অনন্য উদ্যোগ। কসবা থানার অফিস রুমের প্রবেেশ গেটের সামনে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলন সাবান। অফিস প্রবেশ রুমের কাচের গ্লাসে ও বেসিনে লিখা “ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে থানায় প্রবেশ করুন”। গত দুইদিন আগে অফিস রুমের মূল ফটকের সামনে ডান পাশে ওই বেসিন স্থাপন করা হয়। এই করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় কসবা থানার অফিসার ইনচার্জ বেসিন হ্যান্ডওয়াশ স্থাপনের যে মহতি উদ্যোগ নিয়েছেন তা প্রতিরোধেরই একমাত্র উপায় ও প্রধান কর্তব্য। থানায় এইRead More



















