Main Menu

January, 2020

 

নাসিরনগরে ৩ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর ও জেঠাগ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডিঘর গ্রামের আরশাদ আলীর ছেলে রশিদ আলী (৬৫), একই ইউনিয়নের জেঠাগ্রামের নান্নু মিয়ার ছেলে আবুল কালাম আজাদ(৩৭) ও মাঞ্জু মিয়ার ছেলে জুনাইদ মিয়া। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরির্দশক (এসআই) মইনাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোর্কণ ইউনিয়নের ডিঘর গ্রাম থেকে রশিদ আলীকে আটকের পর তল্লাশি চালিয়ে তারRead More


নাসিরনগরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ,আটক-১

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক কিশোরীকে(১৪) অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৩১ ডিসেম্বর রাত বারোটার সময় নিজ বাড়ি থেকে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয় বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। এ ঘটনায় ধর্ষক আমির উদ্দিনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক আমির উদ্দিন(২৪) গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। ধর্ষক দীর্ঘদিন ধরে উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলেন্দপুর গ্রামে একটি পুকুরের মাছ পাহাড়ার কাজ করত। গত সোমবার রাত বারোটার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় কিশোরী। পূর্ব থেকে উৎ পেতে থাকা ধর্ষক আমিরRead More


সরাইলে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। আজ বুধবার নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। ‘ শিক্ষা নিয়ে গরবো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ‘ এই ¯শ্লোগানকে সামনে রেখে সকালে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজীজ । সদরRead More


সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া নামক স্থানে ১টি এনা পরিবহনের ধাক্কায় ভ্যান চালক রফু মিয়া (৩৫) নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কুট্টাপাড়া মোড়ের পূর্বদিকে ঢাকাগ্রামী এনা পরিবহন নামের বাসটি ভ্যান রিক্সাটিকে পিছন থেকে ধাক্কা দেওয়ায় ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত ভ্যান চালক রফু মিয়া (৩৮) সরাইল সদরের কুট্টাপাড়া গ্রামের রহিছ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকাবাসি উত্তেজিত হয়ে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে। প্রায় আধাঘন্টা যানজটের পর পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। খাটিহাতা হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, এনা পরিবহনRead More


সরাইলে আ’লীগ নেতা কুতুব উদ্দিনের বিরুদ্ধে জায়গা দখলে নেয়ার অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে দোকান ঘর দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার অরুয়াইল বাজারে ১৬ বছর ধরে আবু বক্করের দখলে থাকা ওই দোকানটির পেতে মরিয়া কুতুব উদ্দিন। বাজার কমিটিসহ অধিকাংশ লোকজন বলছেন জায়গার মালিক আবু বক্কর। হঠাৎ করে মালিকানা দাবী করছেন আ’লীগ নেতা কুতুব উদ্দিন। এ বিষয়ে কুতুব উদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আবু বক্কর। পাল্টা দিতে পারিবারিক মারামারির মামলায় চেয়ারম্যান মোশাররফ ও ৬৪ বয়সের বৃদ্ধ আবু বক্করকে আসামী করেছেন কুতুব উদ্দিন। অভিযোগপত্র ও স্থানীয় লোকজন জানায়, জাতীয় পার্টি করতেন কুতুব উদ্দিন।Read More


সরাইলে বর্ণমালা স্কুলের ৫৪ শিক্ষার্থী পুরস্কৃত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের সৈয়দটুলা গ্রামের বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুলের ৫৪ জন মেধাবী শিক্ষার্থী ও ১১ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরই গত মঙ্গলবার এক অনাঢ়স্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হয়েছে পুরস্কার। এ উপলক্ষে বিদ্যালয়ের পরিচালক বেলায়েত হোসেন মিল্লাদের সার্বিক ব্যবস্থাপনায় সমাজসেবক মো. রহমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার। মীর এহসান উদ্দিন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদRead More


সরাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপনের প্রস্তুতিমূলক সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “জনবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপনের প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় সভায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজীজ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখRead More


This site is protected by wp-copyrightpro.com