Main Menu

January, 2020

 

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার কুন্ডা ইউনিয়নের ব্রীজের কাছে তিতাস নদীতে একটি নৌকা গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক কার হয়। আটককৃতরা হল-উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পৃতিষ চক্রবর্তী(৫৭),মাধবপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নূর মিয়ার ছেলে আহাম্মদ মিয়া (৩০) একই ইউনিয়নের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও বিঞ্চপুর ইউনিয়নের খায়ের আলীর ছেলে আবেদ আলী (২৯)। পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলা থেকে নাসিরনগর হয়ে নৌকা বোঝাই একটি গাঁজার বড় চালান কিশোরগঞ্জ জেলার ভৈরবRead More


আওয়ামীলীগ-মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের নাগরিকদের প্রতিবাদ সমাবেশে মোকতাদির চৌধুরী এমপি

ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে আওয়ামীলীগ

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমাদের বিরুদ্ধে আমানুল হক সেন্টু ৭১ টেলিভিশন এবং স্থানীয় একটি পাক্ষিক পত্রিকায় এবং জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মিথ্যা ও ভিত্তিহীন এবং মানহানীকর বক্তব্য দিয়েছেন তা একটি গভীর যড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, তারা আমাদের বিরুদ্ধে যে বিষেদগার করেছেন, কুরুচিপূর্ন বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাঁদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। তাদের মানহানীকর বক্তব্যের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর ত্রৈমাসিক সভা গতকাল বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা আবিদুুর রহমান দেওয়ান, জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হোরায়রাহ্, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃRead More


কসবায় নিখোঁজের ৪দিন পর সেফটি ট্যাংক থেকে গলাকাটা লাশ উদ্ধার

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘটনার ৪দিন পর বাথরুমের সেফটি ট্যাংক থেকে ছাইদুর রহমান নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ডিসেম্বর রাত ৮টায় কসবা পৌর এলাকা কাঞ্চনমুড়ি গ্রামের ছাইদুর রহমান(১৯) নিজ ঘর থেকে বাহির হলে আর ফিরে আসে নাই। বহু খোঁজাখোঁজি করে না পেয়ে মা হনুফা বেগম গত ৩১ডিসেম্বর কসবা থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার নং ১৩২৫। ২ জানুয়ারী বৃহম্পতিবার সকালে কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠের এক পাশে বাথরুমের সেফটি ট্যাংকের ভিতরে একটি লাশ দেখে দিলে মানুষ জমায়েত হয়। কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ট্যাংকির ভিতর থেকেRead More


চলে গেলেন ফজিলাতুন্নেসা বাপ্পী

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। বিএসএমএমইউ এর অ্যানেস্থেসিয়া বিভাগের চেয়ারম্যান ও আইসিইউ-এর দায়িত্বরত প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পিকে বিএসএমএমইউ হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। ফজিলাতুন্নেসা বাপ্পীর ভাই শওকত ওসমান জানান, বাপ্পীরRead More


আবির জিপিএ-৫ পেয়েছে

মো. তাহমিদুর রহমান চৌধুরী (আবির) জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা বোর্ডের অধীন ২০১৯ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন আবির। আবির নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আজিজুর রহমান চৌধুরীর ছেলে। তাঁর মা নাজমা আক্তার উপজেলার মুকবুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আবির তাঁর মা-বাবার তৃতীয় সন্তান। আবির উচ্চ শিক্ষা গ্রহণ করে বাবার মতো একজন সাংবাদিক হতে চায়।


নবীনগরে পাওনা টাকা চাইতে গিয়ে বছরের প্রথম দিনেই খুন হলেন এক যুবক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে বুধবার সন্ধ্যায় জাহিদ হাসান সানি (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। পাওনা মাত্র এক হাজার টাকা চাইতে গিয়ে সানি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে। পুলিশ ও স্হানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ভোলাচং পাল পাড়ার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর ছেলে, এক সন্তানের জনক জাহিদ হাসান সানি দুই বন্ধুকে নিয়ে মটরসাইকেল যোগে শ্রীরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় শ্রীরামপুর কাঁচারি মোড়ের কাছে আসলে শ্রীরামপুর গ্রামের জীবন মিয়ার সাথে তাদের দেখা হয়। জীবনের সাথে এ সময়Read More


ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের হাতে নতুন বই

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯ লাখ শিক্ষার্থী। গতকাল বুধবার সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষাRead More


জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

১ জানুয়ারী, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির উদ্যোগে পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ মোঃ জামাল রানা। জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব নাছির আহম্মেদ খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলাRead More


পিইসি’তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন অর্ঘ্য

সাবেক কৃতি ফুটবলার প্রবীর কুমার ভৌমিক ও নীল রাণী ধাম এর একমাত্র ছেলে ও পৌর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য দেবাশীষ ভৌমিক বাবু’র ভাতিজা দেবর্পণ ভৌমিক (অর্ঘ্য) প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে সকলের দোয়া ও আর্শিবাদ প্রার্থী।


This site is protected by wp-copyrightpro.com