November, 2019
নাসিরনগরে সাংবাদিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে সাংবাদিকরা। গতকাল বুধবার (১৩ নভেম্বর) নাসিরনগর উপজেলা শহীদ মিনার সংলগ্ন সড়কে স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন। নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আজিজুর রহমান চৌধুরী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল। এ ছাড়াও নাসিরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সমকাল প্রতিনিধি মুরাদ মৃধা, প্রদীপ কুমার দেবনাথ, মনিরRead More
নাসিরনগরে ৩ মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা
নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ী ও দুই মাদকসেবীকে জেল ও জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার এ সাজা দেন। গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি ও সেবনের কথা অকপটে স্বীকার করেন। এর আগে সকালে উপজেলা সদর ইউনিয়নের খেলার মাঠ সংলগ্ন সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে মাদক ব্যবসায়ীকে আনন্দপুর হতে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হল, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মাহফুজ মিয়ার ছেলে রুবেল মিয়া(২৫), একই ইউনিয়নের শ্রীঘর গ্রামের রশিদRead More
শোক সংবাদ
বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :: বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও কোতয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের সহ সভাপতি মোস্তাক আহমেদের পিতা মো: জিল্লুর রহমান (৭০) গতকাল সোমবার রাত ১১টায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন অবস্তায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন । তিনি ¯্্রী ,২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন । বাদ আছর বীরপাশা ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।
নবীনগরে ইউএনও উদ্যোগে একটি গরিব অসহায় পরিবার পেল বাসগৃহ
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামে অসহায় গরিব এক গৃহবধু জান্নতুল ফেরদৌসী স্বামী মো. সুলতান মিয়া দুই ছেলে দুই মেয়ে নিয়ে পাশ্ববর্তী বানছারামপুর উপজেলার রূপসদী গ্রামে একটি বাড়িতে অশ্রীতা হয়ে স্বামী ক্ষুদ্র আয়ে কোন রকমে দিন কাটছিল। নারায়নপুর গ্রামের বাড়িতে দেড় শতকের একখন্ড জমি ছাড়া আর কিছুই সুলতান মিয়ার। মানবতার মানুষ হিসাবে পরিচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামম্মদ মাসুম এর কাছে জীবনের ঠিকানা খোজাঁর সাহার্য্য প্রার্থী হয় ওই অসহায় পরিবারটি। নির্বাহী কর্মকর্তা খোজঁ খবর নিয়ে তাদের অসহায়ত্বের চিত্র দেখে তাদের ওই এক খন্ড জমিতে একটি বাসগৃহ নির্মানেরRead More
কসবার মন্দবাগ রেলস্টেশনে তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষ:: কমপক্ষে ১৬ জন নিহত, অর্ধশতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তুর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১৬ জন। চট্টগ্রাম রেলস্টেশন থেকে সোমবার রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার চার ঘন্টা পর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তুর্ণা নিশীথা এক্সপ্রেস। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৩ মিনিটে কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই দুর্ঘটনায় দুটি ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গেছে। এসব বগির নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কাRead More
মোহনা টেলিভিশন মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে জনগণের সামনে তুলে ধরে কাজ করছে
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, মোহনা টেলিভিশনে অতীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছে। আমরা আশা করি ভবিষ্যতেও মোহনা টিভি মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করবে এবং অগ্রসরমান চিন্তার পক্ষে মোহনা টিভি দাঁড়াবে। এ সময় তিনি মোহনা টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কলা-কৌসুলী ও দর্শকদের প্রতি প্রতিষ্ঠবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশের বহুল জনপ্রিয় অনুষ্ঠান এবং সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন মোহনা টেলিভিশনের ১০ বছর পদার্পন উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়া শিশু পরিবারে মোহনা টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা দর্শক ফোরামের আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।Read More
৪ দিন যাবৎ সপ্তম শ্রেণীর ছাত্র সজিব বিশ্বাস নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ সজীব বিশ্বাস গত ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পাওয়া যায়নি।জানা গেছে, বগুড়া মাজাইল গ্রামের মোঃ সাইদুল বিশ্বাস এর পুত্র মোঃ সজিব বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়াস্থ গ্রীণ ভ্যালি স্কুলের বিল্ডিং-এ ৬ ষ্ঠ তলায় তার মামা মোঃ ইমরান আলীর বাসায় থাকে এবং সে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। গত ৮ নভেম্বর শুক্রবার জুম্মা নামাজ পড়ার বাসা থেকে মধ্যপাড়া ভাউয়াল দিঘীর পাড় জামে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন জানায়, বিভিন্ন স্থানেRead More
সরাইলে সাংবাদিকদের মানববন্ধন ও পথ সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন ও পথ সভা করেছে সাংবাদিকরা। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে সরাইল, আশুগঞ্জ ও নাসিরনগর প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে অংশ গ্রহন করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক সহ আরো ৭-৮ জন সাংবাদিক। এক সময় বিশ্বরোড মোড়ের কিছু ব্যবসায়ি ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি শেষে সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পথ সভা। বক্তব্য রাখেন-Read More
কসবায় মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কসবা প্রতিনিধি:: মোহনা টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা মোহনা টেলিভিশনের দর্শক ফোরামের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে কসবা সুপার মাকের্ট চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি খ,ম,হারুনুর রশীদ ঢালী, আখাউড়া উপজেলা মোহনা টিভির প্রতিনিধি মোশারফ হোসেন কবীর,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি মো:সৈকত আলী প্রমুখ। শোভা যাত্রাটি বের হয়ে কসবার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:: ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভা আজ রবিবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র সভাপতিত্বে প্রধান শিক্ষক মো: আবদুর রহিমের পরিচালনায় সভায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মো: রফিকুল ইসলাম খান,হাফেজ তাওহীদ ভুইয়া,মহিলা অভিভাবক সদস্য কাজী খালেদা আক্তার, কো-অপ্ট সদস্য অবপ্রাপ্ত শিক্ষক যুগেন্দ্র চন্দ্র দাস,শিক্ষক প্রতিনিধি নুরুল আলম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দিল রওশন পান্নাRead More



















