Main Menu

November, 2019

 

আইনমন্ত্রী আনিসুল হকের অসুস্থ মা ও মন্দবাগে ১৬ জন ট্রেন যাত্রীর মৃত্যুতে মিলাদ-দোয়া অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক  অসুস্থ। এবং মন্দবাগ ট্রেন দূর্ঘটনায় নিহদের আত্বার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। আজ শুক্রবার জুম্আমা নামাজের পর আড়াইবাড়ি দরবার শরীফের বড় জামে মসজিদে কসবা পৌরসভা কতৃক আয়োজিদ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালী,  কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রগুু, সাবেক ইউপি মেম্ববার আব্দুল বারেক,কসবা পৌর কাউন্সিলর আবু ছাইয়েদ ও কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়কRead More


মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন অনুষ্ঠিত

মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ৭ম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাধারণ সম্মেলন গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯, ১৬ রবিউল আউয়াল ১৪৪১) বিরাসার কবরস্থান জামে মসজিদের ২য় তলায় বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা ইসহাক এর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফ্তী মুবারকুল্লাহ্, জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসার নায়েবে প্রিন্সিপাল আল্লামা আলী আযম কাসেমী।Read More


নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে ব্যাটমিন্টন খেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে-১০ জন আহত হয়েছে।তাদের মধ্যে গুরুত্বর আহত ইসমাইল মিয়া,তাজু মেম্বার,ওয়াছেক মিয়া কে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবীনগরের শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই বিবেকানন্দ দেবনাথ জানান, ব্যাটমিন্টন খেলা নিয়েই তাজু মেম্বারের লোকজনের সাথে ওয়াসেক মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


কসবায় ট্রেন দূর্ঘটনার জেলা পর্যায়ে তদন্ত কমিটির তদন্ত শুরু

খ,ম,হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবার মন্দবাগে ট্রেন দূর্ঘটনার দুইদিন পর দূর্ঘটনাস্থলে তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসনের পক্ষথেকে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। ১৪নভেম্বর বৃহস্পতিবার দুপুর সারে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়মের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দূর্ঘটনা স্থলে এসে সিগনাল, রেললাইনের ত্রুটি, লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্স সহ সার্বিক খতিয়ে দেখেন। এসময় তারা ষ্টেশনে দায়িত্বরত সিনিয়র ষ্টেশন মাস্টার মো:খলিলুর রহমান মন্ডলের সাথে নানা বিষয়ে কথা বলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মিতু মরিয়ম জানান, দূর্ঘটনায় সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্তRead More


মর্গে লাশের সারিতে পড়েছিল সৈকত!

‘প্রায় চার ঘণ্টার মতো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশের সারিতে পড়েছিল সৈকত। জ্ঞান ফিরলে বলছিল, “আমি জীবিত আছি, আমাকে হেল্প করুন।” হয়তো গলার স্বর এত ক্ষীণ ছিল যে কেউ খেয়াল করেনি। আর সেদিন সেখানকার পরিস্থিতিও তো খুব খারাপ ছিল রোগীদের নিয়ে। তাই হয়তো ডেডবডির দিকে কেউ খেয়াল করেনি’—বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত সৈকতের ছোট চাচা জাহিদ হাসান। বুধবার (১৩ নভেম্বর) সকালে তার সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সৈকত। সেদিন সৈকতকে মৃত ভেবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। এRead More


আশুগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের দাবি, নিহত সাদ্দাম ডাকাত দলের একজন সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় তিন ডাকাতকে আটকের কথাও জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ওRead More


স্বামীর কুলখানি শেষে ট্রেনে ফিরতে গিয়ে নিজেও লাশ স্ত্রী জাহেদা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডের প্লেট চাপা পড়ে নিহত স্বামীর কুলখানি শেষ করে চট্টগ্রামে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন স্ত্রী জাহেদা বেগমও। এতে আহত হয়েছে তার ৪ সন্তান। তারা হলো ইমন (১৮), মেয়ে সুমী (২০), মীম (৭) ও সুমন (২৮)। তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জাহেদা বেগমের ছেলে সুমন। তিনি বলেন, ‘আমি অপর বগিতে থাকায় বেঁচে গেছি। গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসূলে জাহাজে কাজ করতে গিয়ে আমার বাবা নিহত হন। বাবার লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে দাফনRead More


কসবা রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫টি তদন্ত কমিটিচালক, সহকারী ও গার্ড সাসপেন্ড

গত সোমবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পরপরই রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অধীন রেলপথ পরিদর্শকের নেতৃত্বে একটি এবং ব্রাহ্মহ্মহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ দিকে দুর্ঘটনাকবলিত এক্সপ্রেস ট্রেনের চালক, সহকারী চালক এবং গার্ডকে সাসপেন্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: শরীফুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলপথRead More


কসবায় ট্রেন দুর্ঘটনা

চলন্ত তূর্ণা নিশীথার ঘুমন্ত চালকই ১৬ প্রাণহানির কারণ

কুমিল্লা ও আখাউড়া স্টেশনের মধ্যবর্তী মন্দবাগ স্টেশনে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা সম্পর্কে বেরিয়ে আসছে নানা তথ্য। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র চালক ও তার সহকারী ঘুমে থাকার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। সূত্রমতে, কুমিল্লা থেকে আখাউড়া সিঙ্গেল লাইন হওয়াতে একটি ট্রেনকে স্টেশনে অপেক্ষায় রেখে অপরটিকে যাওয়ার রাস্তা করে দিতে হয়। স্টেশন মাস্টার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেয় চট্টগ্রামমুখী উদয়নকে স্টেশনে অপেক্ষায় রেখে ‘তূর্ণা নিশীথা’কে যেতে দেবে। তাই আউটারে তূর্ণাকে অপেক্ষা করতে জ্বলছিল লালবাতি। একটা ট্রেনকে অপেক্ষায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কাতারে দোয়া মাহফিল

কাতার প্রতিনিধি:: কাতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬ জনের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী নেতৃবৃন্দ।মঙ্গলবার রাজধানী দোহার নাজমা দাওয়াত মিষ্টি মেলায় এই উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসের প্রস্তুতির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনায় শোক সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কমিউনিটি সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল, বাংলাদেশ ফোরামের সভাপতি ইফতেখার আহমেদ ,বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, প্রকৌশলী আলিম উদ্দিন,শাহজাহান সাজু, অধ্যাপক আমিনুল হক,Read More


This site is protected by wp-copyrightpro.com