Main Menu

November, 2019

 

জেলা উন্নয়ন পরিষদের পরিষদের উদ্যোগে

শহীদ ওবায়দুর রউফ পলুর অমর রক্তস্নাত ঐতিহাসিক ৩৭ তম ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ছাত্র, জেলা আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলুর অমর রক্তস্নাত ঐতিহাসিক ৩৭ তম ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন দিবস গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ, সদর উপজেলা ও পৌর উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা আন্দোলন ও পলুর স্মৃতির ধারক বাহক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে এবারও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ২৭ নভেম্বর বুধবার ভোরে জেলার সকল মসজিদ মন্দির গীর্জায় শহীদ ওবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার মাগফিরাত, দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় দোয়া / প্রার্থনা, সকাল ৭টায় জেলা উন্নয়ন পরিষদের সকল কমিটির নেতাRead More


নবীনগরে বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুকে মারধর করার ঘটনায় দ্রুত বিচার আইনে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুকে বেধড়ক মারধর এর ঘটনায় নবীনগর পৌরসভা সাবেক মেয়র ও পদত্যাগকারী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাঈনুদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী ও পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলসহ ২২ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলার অবশেষে চার্জশিট প্রদান করা হয়েছে। বুধবার মামলার প্রধান আসামী সাবেক মেয়র মাইন উদ্দিন মাঈনু সহ আরও ৯জনকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট প্রদান করা হয়। তারা হলেন, সাবেক মেয়র ও পদত্যাগকারী উপজেলাRead More


নাসিরনগরে ঐক্য পরিষদের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় জেলার ধরমন্ডল ঐক্য পরিষদের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধরমন্ডল ঐক্য পরিষদের নব গঠিত কমিটি ঘোষণা উপলক্ষে ২৭ নভেম্বর বিকালে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলের সভায় ফয়সল মোঃ জাবেলে নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধরমন্ডল ইউপি চেয়ারম্যান,সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব নাসিরনগর।শাহানুল করিম সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতি। রেজওয়ান উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক ধরমন্ডল উচ্চ বিদ্যালয়। মোঃ সামসু মিয়া, জাহান তালুকদার, সাংবাদিক আজিজুর রহমান ও নিহারেন্দু চক্রবর্তী প্রমুখ।Read More


সরকার দলীয় এমপির কাছে নালিশ :: মঞ্জুর কাণ্ডে হতবাক বিএনপি, খোকন বললেন-মঞ্জু ইমোশনাল

নবীনগর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর কাণ্ডে হতবাক ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতাকর্মীরা। ওই এলাকার সরকার দলীয় সংসদ সদস্যের কাছে তার দলের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে নালিশ দিতে যান বিএনপি’র এই নেতা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন- এনিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। মঞ্জু জেলা বিএনপি’রও যুগ্ম সাধারণ সম্পাদক। ২৪শে নভেম্বর দুপুরে নবীনগর মহিলা কলেজে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের একটি অনুষ্ঠান চলাকালে সেখানে কয়েকজনকে নিয়ে হাজির হন বিএনপি নেতা মঞ্জু। এসময় তিনি একটি স্মারকলিপিও দেন এমপি’র হাতে।Read More


নাছিমা মুকাই আলীর বাড়িতে ভুড়িভোজে গিয়ে সমালোচনায় আ.লীগ নেতারা

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর বাড়িতে একটি ‘বিরোধ নিষ্পত্তির’ সভায় গিয়ে ভুড়িভোজ করে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। নির্বাচনে দলীয় প্রার্থীর হারের পর স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভুড়িভোজ করার বিষয়টিকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবেই দেখছেন সবাই। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের হালদারপাড়া এলাকায় নাছিমা মুকাই আলীর বাসভবেন ওই ভুড়িভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুর হক ভূইয়াসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভুড়িভোজের ছবি ছড়িয়ে পড়ারRead More


কসবায় লটারীতে ১০৫১ মে:টন আমন ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাদ্য অধিদপ্তরের বিধিমোতাবেক ১০৫১ মে:টন আমন ধান ক্রয় করার লটারী অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ইউনিয়ন ভিওিক লটারীর মাধ্যমে আমন ধান ক্রয় করার শুভ উদ্বোধন করেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো:আনোয়ার হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভূইয়া, বিনাউটি ইউটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু মিয়া ও মেহারী ইউপি চেয়ারম্যান আলম মিয়া। ২০১৯ সালের চলতি মৌসুমে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ওRead More


মানবতাবিরোধী অপরাধের মামলার স্বাক্ষী জুম্মান মিয়ার মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে লিয়াকত আলীর বিরুদ্ধে করা মামলার স্বাক্ষী জুম্মান মিয়া(৬৮) মারা গেছেন। এই মামলার ১৮ জন স্বাক্ষীর মধ্যে জুম্মান ছিলেন ৮ নম্বর স্বাক্ষী। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের পোর্ট সিটিতে তাঁর ছেলের বাসায় মৃত্যুবরণ করেন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামে। নিহতের ছোট ভাই মোঃ কামরুজ্জামান এ প্রতিবেদককে বলেন, জুম্মান মিয়া দীর্ঘ দিন ধরে শাররীকভাবে অসুস্থ ছিল। গত ২৫ মার্চ চিকিৎসার জন্য চট্টগ্রামে তাঁর ছেলের বাসা যায়। চট্টগ্রামের একটি বেসরকারী ক্লিনিকে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পর রাত আটটার সময় তার মৃত্যু হয়। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউকRead More


চলন্ত ট্রেন থেকে পড়ে নাসিরনগরের যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে আলী মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব রেলস্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আবু তাহেরের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের বাবা তাহের মিয়াকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসা শেষে তার বাবাকে বাসে উঠিয়ে দিয়ে কমলাপুর রেলস্টেশন আসে। মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টার দিকে ভৈরব স্টেশন অতিক্রম করার সময় আলী মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেRead More


সরাইলে দেশীয় অস্ত্র সমর্পণ করে শান্তির পক্ষে শপথ নিলেন কালীকচ্ছবাসী

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাবেশ করে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দেশীয় অস্ত্র সমপর্ণ করে শান্তির পক্ষে শপথ নিয়েছেন কালীকচ্ছ ইউনিয়নবাসী। সরাইল থানা পুলিশের আহবানে মঙ্গলবার বিকেলে কালীকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তির পক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান। কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতীপ্রাপ্ত) আলমগীর হোসেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল ও অতিরিক্ত পুলিশRead More


ইয়াবা কান্ডে বদলী বিজয়নগর থানার ওসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়জুল আজিম নোমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলী করা হয়েছে। বুধবার জেলার পুলিশ সুপার কার্যালয়ে তার এই বদলীর আদেশ আসে। জেলা পুলিশের একটি সুত্র জানায়-পুলিশ হেডকোয়ার্টাররেএডিশনাল আইজি ড:মো: মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এই বদলীর আদেশে ৫ই ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহন করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে তাকে। অন্যথায় ৬ই ডিসেম্বর থেকে তার তাৎক্ষনিক বদলী গন্য হবে। বদলীর এই আদেশটি হয় ২৬শে নভেম্বর। ইয়াবা কান্ডে গত ক’দিন ধরেই আলোচিত ছিলেন ওসি ফয়জুল আজিম নোমান। তার থাকার কক্ষ থেকে কয়েক’শ ইয়াবা টেবলেট পাওয়া যায়। সেগুলোRead More


This site is protected by wp-copyrightpro.com