Main Menu

Thursday, November 28th, 2019

 

সরকার দলীয় এমপির কাছে নালিশ :: মঞ্জুর কাণ্ডে হতবাক বিএনপি, খোকন বললেন-মঞ্জু ইমোশনাল

নবীনগর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জুর কাণ্ডে হতবাক ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতাকর্মীরা। ওই এলাকার সরকার দলীয় সংসদ সদস্যের কাছে তার দলের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে নালিশ দিতে যান বিএনপি’র এই নেতা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন- এনিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। মঞ্জু জেলা বিএনপি’রও যুগ্ম সাধারণ সম্পাদক। ২৪শে নভেম্বর দুপুরে নবীনগর মহিলা কলেজে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের একটি অনুষ্ঠান চলাকালে সেখানে কয়েকজনকে নিয়ে হাজির হন বিএনপি নেতা মঞ্জু। এসময় তিনি একটি স্মারকলিপিও দেন এমপি’র হাতে।Read More


নাছিমা মুকাই আলীর বাড়িতে ভুড়িভোজে গিয়ে সমালোচনায় আ.লীগ নেতারা

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর বাড়িতে একটি ‘বিরোধ নিষ্পত্তির’ সভায় গিয়ে ভুড়িভোজ করে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। নির্বাচনে দলীয় প্রার্থীর হারের পর স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভুড়িভোজ করার বিষয়টিকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবেই দেখছেন সবাই। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের হালদারপাড়া এলাকায় নাছিমা মুকাই আলীর বাসভবেন ওই ভুড়িভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুর হক ভূইয়াসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভুড়িভোজের ছবি ছড়িয়ে পড়ারRead More


This site is protected by wp-copyrightpro.com