August, 2019
নাসিরনগরে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু
নাসিরনগর প্রতিনিধি::নাসিরনগরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কায়ছার(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নাসিরনগর উপজেলায় প্রথম মৃত্যু এটি। এ মৃত্যুতে এলাকায় বিরাজ করছে নিস্তব্ধ নীরবতা। ঘটনাটি ঘটে গতকাল (১৫ আগষ্ট) বৃহস্পতিবার বিকেল সারে চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে। নিহত কাউছার জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের বারামহাটি পাড়ার সুরুজ মিয়ার ছেলে। তিনি চাতলপাড় কলেজের এইচএসসি পরিক্ষার্থী। চাতলপাড় কলেজের অধ্যক্ষ মো. ওমর আলী সমকালকে বলেন, নিহত কায়ছার ঢাকায় থাকায় অবস্থায় জ্বরে আক্রন্ত হয়। তার পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রক্ত পরীক্ষা করে জানতেRead More
নবীনগরে শ্রমিক লীগ কার্যালয়ে ভাঙচুর দুই আওয়ামীলীগ নেতা আটক
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দলীয় ওই কার্যালয়ে থাকা মালামাল তছনছ করে। একপর্যায়ে কার্যালয়টিতে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করেছে তারা। বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় নেতারা। তবে রাতের আঁধারে কারা হামলা করেছে, এ নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি। এঘটনায় বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা দায়েরর পর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা ও পৌর যুবলীগের সভাপতি আব্দুল মোমেনকে আটক করেছে পুলিশ। স্থানীয় শ্রমিক লীগের নোতারা জানান, বৃহস্পতিবারRead More
কসবায় শ্বশুর বাড়িতে জামাই খুন-৪জন আটক
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়ায়ার কসবায় শুশড়বাড়িতে জামাইকে খুন করার অপরাধে ৪জনকে আটক করেছে থানা পুলিশ। কসবা উপজেলার কাইয়েমপুর পশ্চিম পাড়ার মিজানির রহমানেন ছেলে মো:রাসেল মিয়া(২৫) একই গ্রাম শুশড়বাড়িতে বেড়াতে গেলে তাকে পূর্ব পরিল্পিত ভাবে গত বৃহম্পতিবার রাত ৩টায় মাথায় আঘাত করে হত্যা করে বলে পুলিশসহ গ্রামবাসী জানান। আজ শুক্রবার সকালে কসবা থানার এসআই ফারুক হোসেন পুলিশ ফোর্স নিয়ে রাসেলের মৃতদেহ শ্বশুর ওয়াদুদ মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেন এবং পরিশেষে লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ময়ন্তদন্তর জন্য প্রেরন করেন বলে সাংবাদিকদেরক জানান। পুলিশ রাসেল হত্যার দায়ে ৪জনকে আটক করে প্রাথমাকভাবে জিজ্ঞাসাবাদ করছেন। আটককৃতরা হলেন;Read More
জাতীয় শোক দিবস নেই হাজী মুকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ গতকাল ১৫ আগষ্ট ছিল রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত জাতীয় শোক দিবস। ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ আগষ্টের কাল রাত্রিতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। উপজেলার প্রশাসনের সাথে সময়ের সমন্বয় রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ থাকলেও পালন করেননি সরাইল উপজেলার পরমানন্দপুরের ‘হাজী মুকসুদ আলী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়’। সরজমিনে সকাল ১০টা- দুপুর ১২টা পর্যন্ত দেখা যায় স্কুলে ঝুলছে তালা। উড়ছে না জাতীয় পতাকাও। র্যালি নেই। নেই কোন আলোচনা সভার গন্ধও। কথা হয় ৮ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. কাশেমের সাথে। তিনিRead More
সরাইলে শোক দিবসে দাঙ্গা নিয়ে ক্ষোভ , রাজাকারের উত্তরসূরীদের আ’লীগের কমিটিতে স্থান না দেওয়ার আহবান
মোহাম্মদ মাসুদ, সরাইল:সরাইলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দাঙ্গা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন টিটো সহ কিছু বক্তা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে জাতির জনকের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩১২ সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। বক্তারা বলেন, গত এক সপ্তাহে সরাইল সদরের ৩ জায়গা সহ মোট ৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দায়িত্ব পালন করতে গিয়ে ওসি সহ ৪ পুলিশ সদস্য আহতও হয়েছেন।Read More
কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত
কাতারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় দোহার আবহামুর দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেন রাষ্ট্রদূত আসুদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া বাংলাদেশ স্কুল,আওয়ামী লীগ,যুবলীগ, শ্রমিক লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ, ,নবীণ লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলরা। পরে রাষ্ট্রদূত বলেন,বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীলRead More
নবীনগরে নৌ দুর্ঘটনায় এক নারী নিহত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাজার জিয়ারত করতে যাওয়ার সময় নৌ দুর্ঘটনায় আছিয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানিয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার পার্শ্ববর্তী হোমনা উপজেলার রঘুনাথপুর গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী আছিয়া খাতুন একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আখাউড়ার খরমপুরে অবস্থিত কেল্লাশাহ্’র মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। নৌকাটিতে আরো ৩০ জনের মতো যাত্রী ছিলেন। তারা সবাই ওই মাজার জিয়ারতে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে রসুল্লাবাদRead More
নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা , রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, যুব উন্নয়নের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান , নিয়াজ মোহাম্মদ খান, নজরুল ইসলাম, জাকির হোসেন সাদেক ,মো. নাসিরRead More
বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ,পুরষ্কার বিতরন ,র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সকালে একটি শোক র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদহ্মিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং জাতীর জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয় । এতে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগারের সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ।অতিথিRead More
কসবায় জাতীয় শোক দিবস পালিত
কসবা প্রতিনিধি:: বাঙালী জাতির ইতিহাসেন কলস্কিত ও রক্তঝড়া দিন ১৫ আগস্ট। জাতির পিতা ন্বন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবাওে ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেন। জাতীয় শেষাক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহম্পতিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ চত্বর থেকে শোক র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। র্যালীর শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো: এসমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইসRead More



















