Main Menu

August, 2019

 

কমিউনিটি পুলিশিং সভায় দাঙ্গামুক্ত সরাইল গড়ার অঙ্গিকার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের দাঙ্গা প্রতিরোধে সহ¯্রাধিক লোকের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং’ সভা। (১৮ আগষ্ট) রোববার সরকারি অন্নদা স্কুল মাঠে পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। প্রধান বক্তা পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহক এ সরাইল দাঙ্গা প্রবণ হতে পারে না। দাঙ্গা চলতে থাকলে প্রত্যেকের শরীরে পঁচন ধরে যাবে। সরাইলে দাঙ্গায় ভাংচুর লুটপাট, আহত, নিহত, হামলা ও মামলা আর শুনতে চায় না।Read More


নাসিরনগরে আগুনে পুড়ল ৪ বসত ঘর, আহত ৩০

নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে অগ্নিকান্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। শনিবার ১৭ আগষ্ট রাত দুটার সময় উপজেলার হরিপুর ইউনিয়নে দুধ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানান দুধ মিয়া। এদিকে আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে ত্রিশজন। আহতরা হলেন-দৌলত মিয়া,বারেক মিয়া,দুধ মিয়া,শিশু মিয়া ও আবু ছাদেক প্রমুখ। গুরতর আহত অবস্থায় বারেক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল রাত দুটার সময় দুধ মিয়ার বাড়িতে আগুন লাগে। পরে মসজিদের মাইকে ঘোষণাRead More


নাসিরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। ১৮ আগষ্ট রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেয়া হয়েছে। পর্যাক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেরে কার্যক্রম চলবে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু ছায়েদ,নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন,ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.Read More


বিজয়নগরে সাজাপ্রাপ্ত ৯ আসামী গ্রেফতার

বিজয়নগর সংবাদদাতা ::বিজয়নগরে সাজাপ্রাপ্ত ৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । আটককৃতরা হলেন , উপজেলার গেরারগাও গ্রামের মৃত অলি মিয়ার ছেলে খোকন মিয়া ,বাদেহারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে এতিম মিয়া ,ছতুরপুর গ্রামের আবুল কাশেশ এর ছেলে জহিরুল চৌ:,শফিকুল চৌ: ,খোদেজা বেগম ,আতকাপড়ার শেল আলীর হেকিম মিয়া ,মহেষপুরের জোয়াদ আলীর ছেলে কালো মিয়া ,পেটুয়াজরির তমিজ আলীর ছেলে এনামুল । পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিক্তিতে আজ শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ পলাতক আসামীকে গ্রেফতার করে থানায় সোপার্দ করেছে পুলিশ । এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুলRead More


নদী বাঁচানোর ফেইসবুক লাইভ দেখে সারা দিলেন মেয়র

নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার লঞ্ছ ঘাটে অবস্থিত তিতাস নদী কে ময়লা অবর্জনা ফেলে দুষিত করার হাত থেকে রক্ষা করার জন্য তরুণ আইনজীবি ব্যারেস্টার আশরাফের গত ১৬ আগষ্ট শুক্রবার সকালে সামাজিক যোগাযাগ মাধ্যম ফেইসবুক লাইভ করেন।সেখানে তিনি তিতাস নদীকে রক্ষা করার জন্য স্থানিয় মেয়র ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।সে আহবানের প্রেক্ষিতে শনিবার সকালে পৌর এলাকার লঞ্ছ ঘাটে স্থানীয় মেয়র মো. মাঈন উদ্দিন মাঈনু পৌরসভার পরিচ্ছন্নতা কর্মিদের তিতাস নদীর পাড় পরিস্কার করার নির্দেশ দেন। এসময় পরিচ্ছন্নতা অভিযানে তরুণ আইনজীবি ব্যারেস্টার আশরাফ,সাংস্কৃতিক কর্মি মো. জালাল হোসাইন ও ছাত্রলীগ নেতা নাজমুলRead More


নবীনগরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর। দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় শ্রমিক লীগের সদস্য সচিব মো. রহিছ মিয়া বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নবীনগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ফোরকান উদ্দিন মৃধা (৪৫) ও নবীনগর পৌর যুবলীগের সভাপতি আব্দুলল মোমেন (৩৮)। জানা গেছে, গত বুধবার রাতে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে থাকা উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারিরা দলীয় ওই কার্যালয়েRead More


আখাউড়ায় মাদকসহ ২ মাদক কারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে মাদক সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।  ১৬ আগস্ট(শুক্রবার)  অফিসার ইনচার্জ অাখাউড়া থানা মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক জাতীয় গাঁজা(আনুমানিক ৫কেজি) সহ উপজেলার রাজাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর কন্যা, আঃ বারেক মিয়ার স্ত্রী  জোহরা (৫৮)কে গ্রেফতার করে অাখাউড়া থানা পুলিশ।তাছাড়া  মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট(আনুমানিক ২০টি) ও স্কফ সিরাপ(২ বোতল) সহ পৌরশহরের তারাগন গ্রামের কাশেম মিয়া প্রকাশ কাছু মিয়ার পুত্র রিপন মিয়া (২৪)কে  গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন,’ মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের উপরRead More


শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলবেনা-অভিভাবক সমাবেশে এমপি সংগ্রাম

নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট সকালে কুন্ডা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বছরের শুরুতে ছাত্রছাত্রীদের বই তুলে দিয়েছে আওয়ামীলীগ সরকার। উপবৃত্তির ব্যবস্থা করেছে ১ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য হল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এই শিক্ষাকে এগিয়ে নিতে হলে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকসহ সকল শ্রেণির মানুষের দায়িত্বশীল হতে হবে। এ সময় অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদেরRead More


সরাইলে ইকরাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরাইল –নাসিরনগর লাখাই সড়কের উপজেলার কালিকচ্ছ এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্দন কারীরা সরাইল উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে, এক পর্যায়ে থানায় উপস্থিত হয়ে ইকরাম হত্যাকারীদের বিচারের দাবী জানান । মানববন্ধনে বক্তারা নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। হত্যাকান্ডে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা আরো বলেন, হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে সমাজে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস করবে না। এসব অপরাধের বিচারRead More


বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে-আখাউড়ায় আইনমন্ত্রী

বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে একটি অন্যতম দেশ হিসেবে গড়ে তুলতে হবে এবং এই গড়ে তুলার আদর্শ নিয়ে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে দাবি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আসুন আমরা সকলে বাংলাদেশ গড়ার জন্য এবং সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। আজ শুক্রবার(১৬ আগস্ট)সকালে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোরআনখানি ও আলোচনা  সভায় অংশগ্রহণ করতে  আখাউড়ায় আসেন এই আসনের সংসদ সদস্য আনিসুল হক।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন  স্টেশনের পূর্ব দিকের মাইক্রোস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ আগস্ট জাতীয়Read More


This site is protected by wp-copyrightpro.com