August, 2019
নাসিরনগরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ইউএনও’র আর্থিক সহযোগিতা
নাসিরনগর প্রতিনিধি:: জেলার নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনর উপজেলার হরিপুর ইউনিয়নের দুধ মিয়া ও বারেক মিয়ার বাড়িতে সরেজমিন পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,(২২ আগষ্ট) দুপুরে ক্ষতিগ্রস্থ দুধ মিয়ার পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও বারেক মিয়ার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী। এ সময় হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ গত শনিবার ১৭ আগষ্ট রাত দুটার সময় উপজেলার হরিপুর ইউনিয়নে দুধRead More
সরাইলে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের র্যালি ও মানববন্ধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ইউরোপীয় ইউনিয়য়নের অর্থায়নে, বাংলাদেশ সরকার মন্ত্রি পরিষদ বিভাগের অংশিদারিত্বে, ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের বাস্তবায়নে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় সরাইলে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের র্যালি ও মানববন্ধন। গত বৃহস্পতিবার (২২আগষ্ট) সকালে সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে র্যালিটি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাত খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন।Read More
নবীনগরে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর:: গ্রেপ্তার হওয়া দুই নেতা জামিন পেয়েছেন
নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা ও পৌর যুবলীগের সভাপতি আবদুল মোমেন জামিন পেয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তাদের জামিন মঞ্জুর হয়। জামিনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট শিব শংকর দাস জানান, ‘আদালতে ওই দুই আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত শুনানি শেষে দুই আসামির জামিন মঞ্জুর করেন।’ এদিকে জামিনে মুক্ত হয়ে ক্ষমতাসীন দলের ওই দুই শীর্ষ নেতাRead More
নবীনগরের মেঘনার ভাঙ্গন রোধে একনেকে প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ।
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের দাবি নবীনগর উপজেলার বড়িকান্দি থেকে ধরাভাঙ্গা এমপি টিলা পর্যন্ত মেঘনা নদীর তীর সংরক্ষণ (বড়িকান্দি,নুরজাহানপুর,সোনাবালুয়া,মুক্তারামপুর,ধরাভাঙ্গা) বাঁধ নির্মান অবশেষে আলোর মুখ দেখলো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৪৭০ কোটি ২০ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। একনেকে সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের একটি হচ্ছে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলারRead More
আইসিইউতে সাংবাদিক পরশ : রোগমুক্তি চেয়ে দোয়া কামনা
ফুসফুসে সংক্রমণজনিত রোগে আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক মেহেদী নূর পরশকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সাংবাদিক পরশ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তার দ্রুত সুস্থতা কমানায় সবার কাছে দোয়া কামনা করেছে তার পরিবার ও স্বজনরা। গত ১৬ আগস্ট জ্বরে আক্রান্ত হন সাংবাদিক পরশ। তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার পরশকে কাকরাইলের ইসলামী ব্যাংকRead More
মাধ্যমিক পর্যায়ে শিক্ষাসেবার মান উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সকলের নিজ নিজ অবস্থান হতে অঙ্গীকারাবদ্ধ হয়ে শিক্ষাসেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হবে – জেলা শিক্ষা কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া
ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে ২২ আগস্ট ২০১৯ তারিখ বৃহস্পতিবার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতিবৃন্দের অংশগ্রহণে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাসেবার মান উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র মিত্র, জেলা শিক্ষা কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেনRead More
নাসিরনগরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
নাসিরনগর প্রতিনিধিঃ জেলার নাসিরনগরে নিখোঁজের একদিন পর বেমালীয়া নদী থেকে মোজাহিদ(৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ২২ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের। মোজাহিদ উপজেলার চাতলপাড় ইউনিয়নের রশিদ মিয়ার ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ২১ আগষ্ট দুপুরে মোজাহিদের পরিবারের লোকজন বেমালীয়া নদীতে গোসল করতে যায়। তাদের পেছনে মোজাহিদও যায়। পরে অসাবধানতাবশত মোজাহিদ নদীতে পড়ে যায়। নদীতে প্রচন্ড ¯্রােত থাকায় তাকে আর উদ্ধার করা যায়নি। পরের দিন ২২ আগষ্ট বেমালীয়া নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের সহযোগীতা উদ্ধার করা হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীRead More
২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী
২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য খালেদা জিয়া, তারেক রহমানসহ তৎকালিন জোট সরকারকে পুনরায় অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই জঘন্য ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা কোনদিনও ঘটা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘এটা একটি প্রমাণিত সত্য যার জন্য মামলা করে এতদিন পরে আমরা একটা রায়ও পেয়েছি, যা এখন উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে যাবে এবং আমরা আশা করি, এর বিচার হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে আওয়ামীRead More
এমপি সংগ্রাম আগামীকাল নাসিরনগর আসছেন
নিজস্ব প্রতিবেদক:: আগামীকাল ২২ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নাসিরনগর আসছেন। তিনি ২২ আগষ্ট হতে ২৯ আগষ্ট পর্যন্ত নিজ সংসদীয় এলাকায় থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তিনি আগামীকাল ঢাকা থেকে নাসিরনগরের উদ্দেশ্য রওনা দেবেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করবেন এবং তাঁর নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম দেখবাল করবেন। পরে ২৯ আগষ্ট ঢাকার উদ্দেশ্য নাসিরনগর ত্যাগ করবেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেট উচ্ছেদের ঘটনায় সংবাদ সম্মেলন
জায়গাটি পুকুর ছিলনা বলে দাবি মালিকপক্ষের
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের প্রাণকেন্দ্র কোর্ট রোডের গোলাপ রেস্ট হাউজ সংলগ্ন পুকুর ভরাট করে নির্মিত মার্কেটটি (অস্থায়ী সুপার মার্কেট) গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে উচ্ছেদ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই জায়গার মালিকপক্ষ। বুধবার বিকেল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জায়গার মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফরহাদ হোসেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, নালিশা ভূমিটি ১৯৭২ সালে তারা খরিদসূত্রে মালিক হয়ে সেখানে গোলাপ রেষ্ট হাউজ নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। গোলাপ রেস্ট হাউজের অবকাঠামো ড্যামেজ হয়ে যাওয়ায় গত কয়েক বছর আগে ওইRead More



















