Main Menu

August, 2019

 

অভিভাবক সমাবেশ আলোচনায়

শিক্ষার মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করব:: এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি অনুষ্ঠিত হয় ২৫ আগষ্ট রেববার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে। মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসেনর সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি। এ ছাড়াও শিক্ষার মান উন্নয়নে সরকারী বেসরকারিভাবে সকল প্রকার সহযোগিতা করব, অভিভাবক সমাবেশে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন এমপি সংগ্রাম। আরোও যারা বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন,Read More


অভিভাবক সমাবেশের আলোচনা

মানসম্মত শিক্ষাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য:: এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের নূরপুর জুনিয়র হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার সকল কার্যক্রম অব্যহত রেখেছে। শনিবার ২৪ আগষ্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর জুনিয়র হাইস্কুলের মাঠে মনিরুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসেনর সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।


নাসিরনগরে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালাল স্বামী

নিজস্ব প্রতিবেদক:: জেলার নাসিরনগরে গভীর রাতে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার ২৩ আগষ্ট রাত একটার সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের শাশুড়ী পিয়ারা বেগমকে(৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জানায় গেছে, নিহত রিভা আক্তার(২৪) উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে। নিহতের স্বামী লিটন(৩০) একই গ্রামের আবু বক্করের ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, ২৩ আগষ্ট রাত একটার সময় নিহতের স্বামী এম্বুলেন্সে করে রিভার লাশ নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালের দায়িত্বে থাকা ওয়ার্ডবয় জাফর রোগীর নাম পরিচয় জানতে চাইলে অত্যন্তRead More


নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন মানুষরতন এর উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ জাকির হোসেন। সমন্বয়কারী হিসেবে চারা বিতরণ করেন সামাজিক সংগঠন মানুষরতন এর সভাপতি নাজাত মোঃ আব্দুল সাত্তার,সহ-সভাপতি রোস্তম ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুরাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হক তৌহিদ। এসময় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে রক্ষাRead More


নাসিরনগরে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মানসম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যে হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্দ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ আগষ্ট সকাল ১০ টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মো. কাপ্তান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসেনর সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে

৩১ আগস্ট জেলা যুবলীগের আলোচনা সভা সফল করতে জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা যুবলীগের আগামী ৩১ আগস্ট ২০১৯, আলোচনা সভাকে সফল করতে গতকাল ২৩ আগস্ট, শুক্রবার বিকাল ৫টায় শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি এড. শাহানুর ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস এর পরিচালনায় জেলা যুবলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, এহছান উল্লাহ্ মাসুদ, মাহমুদুর রহমান জগলু, সালাহউদ্দিন সরকার, ক্রীড়া সম্পাদক মশিউর রহমান লিটন, শ্রম ও জনশক্তি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এড. আল মনির রমজান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদকRead More


মধ্যমেড্ডা গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত

দ্বাপর যুগের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ২৩ আগষ্ট ২০১৯ খ্রীঃ ০৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যমেড্ডা সবুজবাগ-এ অবস্থিত শ্রীশ্রী গিরিধারী জিউর মন্দির সেবা সংঘের আয়োজনে দীর্ঘদিন পর বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রা উদযাপিত হয়েছে। ভোর ৬টায় শ্রীকৃষ্ণ ভক্ত সনাতন ধর্মীয় সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষের অংশ গ্রহণে সবুজবাগ থেকে এই আনন্দ র‌্যালি ও মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে দিনব্যাপী কর্মসূচীর আওতায় শ্রী বিনোদ বণিক এর সভাপতিত্বে এবং শ্রী বিদ্যুৎ বৈদ্য এর সঞ্চালনায় গিরিধারী জিউর মন্দিরে শ্রীকৃষ্ণের জীবনী আলোচনাRead More


ধর্ম যার যার উৎসব সবার,বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী- মো.এবাদুল করিম বুলবুল এম পি।

নবীনগর প্রতিনিধি: ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশ আওয়ামীলীগ অসাম্প্রদায়ীক চেতনায় বিশ্বাসী। আসুন সকল ভেদাবেদ ভুলে দেশকে ভালোবাসী আর দেশের উন্নয়নে অশংগ্রহন করি । গতকাল শুক্রবার সকালে শ্রী শ্রী কালিবাড়িতে ধর্মিয় সভায় ব্রাহ্মণবাড়িয়া ৫ এর সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে আয়োজিত ধমিয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদি হাসান, ভাইসRead More


জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক

শোকের মাস আগস্ট অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণায় প্রতি বছর আমাদের সামনে হাজির হয়

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, শোকের মাস আগস্ট অবর্ণনীয় কষ্ট আর যন্ত্রণায় প্রতি বছর আমাদের সামনে হাজির হয়। এবারও আগস্ট মাস অসহনীয় বেদনায় নতুনভাবে আবারও আমাদের সচকিত করছে। এক নির্মম পাশবিক হত্যাযজ্ঞের শিকার হয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে খুন হন। দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে সৌভাগ্যক্রমে বেঁচে যান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয়Read More


নাসিরনগরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি:: নাসিরনগরে বজ্রপাতে আব্দুল্লাহ(৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে চাতলপাড় কমিউনিটি ক্লিনিকে নেয়ার আগেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় (২২ আগষ্ট) ধানতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের ঘোনা পাড়ার মৃত আব্দুল ফজলের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক সমকালকে জানান, নিহত আব্দুল্লাহ সন্ধ্যা ৭টার সময় চা পান করতে স্থানীয় চকবাজারের উদ্দেশ্য বের হয়। তখন স্থানীয়দের সাথে বাজারে বসে কিছুক্ষণ গল্প করে এবং চা পান করে। কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় বাড়িতে যেতে দোকানঘর থেকে বের হয়। সাথেRead More


This site is protected by wp-copyrightpro.com