Main Menu

February, 2019

 

সরাইলে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্ততি। ১ জন আটক

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্ততি চালাচ্ছিলেন মোঃ রবিন (২৫) নামের ডাকাত ও তার দল। শনিবার রাতে উপজেলার কালিকচ্ছ নাথপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে । সরাইল থানা পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ নাথপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জলফু মিয়ার ছেলে ডাকাত রবিন ও তার দল ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পুলিমের সদস্যরা ডাকাত রবিন কে জাপটে ধরে ফেলে, অন্যরা দৌড়ে পালিয়ে যায়। এ কাজে সে পুলিশের ব্যবহৃত ওয়াকিটুকির মত অবিকল ২ ওয়াকিটুকি সহ অত্যাধুনিক জিনিষপত্রRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের মরদেহ:: রবিবার নামাজে জানাজা ও দাফন

কবি আল মাহমুদের মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অ্যাম্বুলেন্সে তার মরদেহ শহরের মোড়াইল এলাকায় কবির নিজ বাড়িতে আনা হয়।রবিবার বাদ জোহর শহরের নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। শুক্রবার দিবাগত রাত ১১টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাহ্মণবাড়িয়ায়। শনিবার সকাল থেকে তার স্বজন ও শুভাকাঙ্খীরা তার মৌড়াইলস্থ বাড়িতে ভীড় করছে। পরিবার সূত্র জানিয়েছেন, শনিবার রাজধানী ঢাকায় ৩ টি জানাজা সম্পন্ন হয়। কবিRead More


রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদার পিতা মরহুম আক্তার হোসেন মাষ্টারের স্মরণে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের দোয়া ও মিলাদ মাহফিল

গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের সেক্রেটারী সাংবাদিক মোঃ শাহজাদার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আক্তার হোসেন মাষ্টারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদের পেস ইমাম মাওঃ আনোয়ার হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট ডাঃ মোঃ মনির হোসেন, চার্টার প্রেসিডেন্ট প্রিন্সিপার মু. মুজিবুর রহমান, রোটাঃ পিপি ডাঃ ফখরুজ্জামান ভূইয়া, রোটাঃ পিপি ইঞ্জিনিয়ার আমানুল্লাহ্ বাহার, রোটাঃ পিপিঃ জসিম উদ্দিন , রোটাঃ পিপি ডাঃ সাদরুল হুদা নিয়াজ, রোটাঃ পিপি আনিছুর রহমানRead More


নবীনগরে শিক্ষার নামে চলচ্ছে রমরমা বাণিজ্য

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাঙের ছাতার মত অস্থায়ীভাবে ঘর ভাড়া করে গড়ে উঠেছে প্রায় শতাধীক কেজি স্কুল। গুটি কয়েক কেজি স্কুল মানসম্মত পাঠদানের সু-ব্যবস্থা থাকলেও বাকী সব স্কুলে নেই । এ ছাড়াও শিক্ষার্থীদের জন্য নেই খেলাধুলার মাঠ। পাঠদান ও পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণে অনুমদন না থাকলেও এসব স্কুলের শিক্ষার্থীরা বছর শেষে বিভিন্ন স্কুলের নামে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। অনেক শিক্ষার্থী জানে না সে কোন স্কুলের শিক্ষার্থী। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই নামে বেনামে গড়ে উঠেছে এসব প্রাইভেট প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠনে ভর্তি ফি,সেমিষ্টার ফি ও মাসিক ফিRead More


নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদে আলোচিত প্রার্থী এইচ এম আল-আমিন আহামেদ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ  ক্যালেন্ডার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে ব্রাহ্মণবাডিয়া জেলার নবীনগর উপজেলার চেয়ারম্যান পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্নভাবে জানান দিচ্ছেন প্রার্থিতা। তাই নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও কৌতুহল সৃষ্টি হয়েছে। উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচিত প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইচ এম আল আমিন আহমেদ। তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে ভোটারদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান একাধিক প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুণ এই ছাত্রনেতা। সে লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে সামাজিক বিভিন্নRead More


কিশোরগঞ্জ থেকে লাশ হয়ে ফিরল ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে লিপি, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেবের বিরুদ্ধে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম লিপি নারী দেব। তিনি জেলার নাসিরনগর উপজেলার সদরের দত্তপাড়া এলাকার তুলসি রঞ্জন দেবের মেয়ে। লিপির মগ্ন চন্দ্র দেব নামে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, নিহতের স্বামী লিপিকে হত্যা করেছে। তাই তাঁর লাশ কিশোরগঞ্জে না রেখে পারিবারের কাউকে না পাঠিয়ে প্রতিবেশীকে দিয়ে নাসিরনগরে পাঠিয়েছে। তিনি হত্যাকান্ড ঘটিয়েছেন বলে এমনটিRead More


চলে গেলেন কবি আল মাহমুদ

দেশবরেণ্য কবি আল মাহমুদ আর নেই। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি…ইলাইহি রাজিউন)।কবির জামাতা মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আল মাহমুদ ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি। কবিতার পাশাপশি গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুসাহিত্য রচনা করেও তিনি খ্যাতির শিখর স্পর্শ করেছেন। ৫০-এর দশকের তার সমসাময়িক কবি-বন্ধুরা যখন একে একে মৃত্যুবরণ করছেন তখন কবি আল মাহমুদ বার্ধক্যজনিত নানান অসুখে থেকেছেন গৃহবন্দি। মাঝে মাঝে গিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে। দীর্ঘদিন ধরে চোখে ভালো দেখতেন না,Read More


‘লাইফ সাপোর্টে’ কবি আল মাহমুদ

‘সোনালী কাবিন’-এর কবি আল মাহমুদ গুরুতর অসুস্থ। আজ শুক্রবার তাঁকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। আল মাহমুদের পারিবারিক বন্ধু কবি আবিদ আজম এ তথ্য নিশ্চিত করেন। ৯ ফেব্রুয়ারি রাতে গুরুতর অসুস্থ অবস্থায় কবিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। ওই দিন ইবনে সিনা হাসপাতালে তাঁকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলাRead More


বর্ণাঢ্য আয়োজনে ৩৫তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস পালিত

হাসপাতালে সুচিকিৎসা কালোবাজারী মুক্ত ট্রেনের টিকিট ও জেলার অবহেলিত সড়ক সেতুর উন্নয়ন দাবি

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনের স্মৃতির ধারক জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে গতকাল ১৫ ফেব্র“য়ারী ঐতিহাসিক ৩৫তম ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস্তবায়ন দিবস পালিত হয়েছে। জেলা উন্নয়ন পরিষদের গৃহিত কর্মসূচী অনুসারে সকালে স্থানীয় দানবীর লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স চত্বর হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালী শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে জেলা বাস্তবায়ন দিবস স্মরণে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও জেলা প্রতিষ্ঠার কেক কাটা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ কার্য নির্বাহী কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ আহসান উল্লাহ্ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়Read More


শহিদ দিবস উদযাপনে সরাইলে প্রস্তুতি সভা

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ আগামী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফ্রেব্রুয়ারি) ২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আইনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষRead More


This site is protected by wp-copyrightpro.com