February, 2019
ছাত্র-শিক্ষকের ভাষার প্রতি ভালবাসা
মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতা :: ২১ ফেব্রুয়ারি মানেই ভালবাসার অকৃত্রিম শ্রদ্ধা আর হারিয়ে খুঁজে ফেরা সালাম বরকত,রফিক জব্বারদের। ২১ মানেই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২১ মানেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল । এ উপলক্ষে শেষ সময়ে চলছে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার জোর প্রস্তুতি। নতুন আঙ্গিকে সাজাতে ব্যস্ত ছাত্র-শিক্ষক। ছবিটি তুল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। সারা দেশে হাজার হাজার শহীদ মিনার আছে। ২১ ফেব্রুয়ারিততে শ্রদ্ধা জানাতে অনেকেই আসেন। বৃদ্ধ-যুবক, শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষ। আক্ষেপ নিয়ে ফান্দাউক স্কুলে একজন শিক্ষক বলেন নির্দিষ্ট দিবসে কেন শহীদ মিনার পরিষ্কার করতে হবে!!Read More
আশুগঞ্জে ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতে জড়িমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জেলার আড়াইসিধা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.টি.এম মোর্শেদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্তাবধায়ক মো. বাদল শিকদার সাথে ছিলেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী বাইন হীরা জানান, ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা মোতাবেক আশুগঞ্জের আড়াইসিধা বাজরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ বিহীন ঔষধ, স্যাম্পল বিক্রি ও দোকানে নোংরাRead More
সরাইল সোনালী ব্যাংক থেকে দরিদ্র নারীর ঋণের ৫০ হাজার টাকা উধাও
সরাইল প্রতিনিধি॥ সরাইল উপজেলা সদরের সোনালী ব্যাংক থেকে হত দরিদ্র এক নারীর ৫০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগি ওই নারী গত সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই ব্যাংকের হিসাব শাখার কর্মকর্তা তাঁর ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন। গত রোববার দুপুরের দিকে সোনলী ব্যাংক সরাইল শাখায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ব্যাংকে বেশ কিছু সময় ব্যাংক কর্মকর্তা ও ওই নারীর পক্ষের লোকজনের মধ্যে বকবিত-া চলে। এ সময় ব্যাংকের স্বাভাবিক কাজে বিগ্ন ঘটে। সরেজমিনে জানা যায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের আবদুরRead More
নাসিরনগরে লিপি হত্যার প্রতিবাদে মানববন্ধন
মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে গৃহবধু লিপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে তার স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। লিপির হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন, লিপির মা মঞ্জু রাণী দেব, নাসিরনগর আশুতোষ পাইটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান চৌধুরী, লিপি বড় ভাই চন্দন দেবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও উপজেলার প্রায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এমসয় মানববন্ধনে এলাকার শত শত নারী-Read More
নবীনগর :মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষনা নবীনগর পৌর মেয়রের
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় মাদক বিক্রেতা, মাদকসেবী ও ইভটিজিংকারীকে ধরিয়ে দিতে পারলে পৌরসভার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার দেওয়া ঘোষনা দিয়েছেন নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনুউদ্দিন। মঙ্গলবার দুপুরে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে নবীনগর পৌরসভার মেয়র এ ঘোষনা দেন। পুরস্কার বিতরন উপলক্ষে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য খাইরুল আমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন, মোঃ আবুRead More
নবীনগরে আত্মহত্যার নেপথ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতার প্ররোচনার অভিযোগ!
নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরি গ্রামে পিতার মৃত্যুর বিচার চেয়ে আদালতে মামলা করায়, আসামিরা ক্ষিপ্ত হয়ে ছেলেকেও প্রাণনাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পিতৃহীন ওই অসহায় ছেলে এবার নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। সরজমিনে গিয়ে মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের লহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ওই বিদ্যালয়ের একটি পুরাতন জরাজীর্ণ ভবন অপসারণরে জন্য সম্প্রতি সরকারিভাবে নিলাম ডাকে উপজেলা শিক্ষা অফিস। নিলামে ওই বিদ্যালয়েরই পরিচালনা পরিষদের সভাপতি সুমন আহমেদের ভাই মনিরRead More
নবীনগরে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন:আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা
নবীনগর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্টিফেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার আদালতে নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু রাসেল ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। স্টিফেনসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে মামলায় আসামি করা হয়েছে। বিচারক মোহাম্মদ সারওয়ার-ই আলম মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য নবীনগর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। হাবিবুর রহমান স্টিফেন আসন্নRead More
চিরনিন্দ্রায় শায়িত, বাংলা সাহিত্যের কিংবদন্তী, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কবি আল মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ।
বাংলা সাহিত্যের কিংবদন্তী, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, তিতাস পাড়ের কবি, বীর মুক্তিযোদ্ধা, ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত, সাহিত্য কর্মের জন্য একুশে পদক এবং বাংলা একাডেমি সহ অসংখ্য পুরস্কারে পুরস্কৃত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির অবসর প্রাপ্ত পরিচালক, ভাষা সৈনিক কবি আল মাহমুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশRead More
বাবা-মার পাশে কবি আল মাহমুদের দাফন
অবশেষে নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রাম মৌড়াইলে মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন কবি আল মাহমুদ। আজ রবিবার(১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার পরই মৌড়াইলে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় কবি আল মাহমুদকে। জানাজা পরিচালনা করেন মাওলানা আশেক উল্লাহ ভূইয়া। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। এতে অংশ নিতে আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে কবির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে কবির পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করা হয়। জানাজার পর কবি আল মাহমুদের মরদেহের কফিনে স্থানীয়Read More
স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, লাশ সামনে রেখে মানববন্ধন
মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতাঃ অষ্টগ্রামে এক গৃহবধুকে তারস্বামী গলাটিপে শ্বাসরোধ করার পর মুখে বিষ ঢেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যার প্রতিবাদে রোববার ১৭ ফেব্রুয়ারি নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে লিপির লাশ সামনে রেখে মানববন্ধন করে এলাকাবাসী। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শরিফুজ্জামান চৌধুরীসহ এলাকার সকল শ্রেণি পেশার মানুষ। অভিযুক্ত স্বামী মানিক কুমার দেব অষ্টগ্রাম উপজেলা পরিষদের বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার দুর্গামোহন দেবের ছেলে। নিহতRead More



















