Main Menu

January, 2019

 

শেখ হাসিনার নেতৃত্বে ফের যাত্রা শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড গড়ার পর চমক লাগানো মন্ত্রিসভার সব সদস্য শপথ নিলেন। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া রয়েছেন মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী ৩ জন। সোমবার বিকেল সাড়ে ৩টা দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের আলাদা আলাদাভাবে শপথবাক্য পাঠ করান। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা শপথ নিলেন চতুর্থবারের মতো। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয়বারের মতো সরকারRead More


চিরনিদ্রায় শায়িত সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলের প্রেসিডিয়াম সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। রবিববার দুপুর সোয়া ১টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। এরআগে সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ ক্বারি মুফতি মাওলানা আবু রায়হান তার জানাজা পড়ান। জানাজায় প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অংশ নেন। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন দলের শীর্ষ নেতারা এবং নানা পেশাজীবী মানুষ জানাযায় উপস্থিত ছিলেন। সংসদ ভবনRead More


৪৭ সদস্যের মন্ত্রিসভা , ৩১ জনই নতুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে কাল মঙ্গলবার। তবে এবারই প্রথম শপথ গ্রহণের আগেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে যারা শপথ নেবেন তাদের নাম ঘোষণা করেছে সরকার। মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে ব্রিফিং করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের মন্ত্রণালয় কোনটি হবে সেটি প্রকাশ করেছেন। তবে এবারের মন্ত্রিসভায় অনেক নতুন মুখের পাশাপাশি ২০০৮ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় ছিলেন এমন অনেকেও স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মোট ৪৬ জন এবারের মন্ত্রিসভায় আসছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব। তিনিRead More


কসবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কসবা প্রতিনিধি::  টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বধীন সরকারের মন্ত্রি সভার সদস্যরা শপথ নিবেন আগামীকাল সোমবার। ব্রাহ্মণবাড়িয়ার -৪ আসন কসবা-আখাউড়া বিপুল ভোটে নির্বচিত সংসদ সদস্য আনিসুল হককে দ্বিতীয়বার মতো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দ জানিয়ে কসবায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আনন্দ মিিিছলটি কসবা উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে কসবা সুপার মাকের্ট গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগেরRead More


আনিসুল হককে ফের আইন মন্ত্রণালয়ের আশায় আখাউড়ায় দোয়া মাহফিল

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক এম.পি কে ফের একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার আশায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। রোববার সকালে আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আহম্মেদের উদ্যোগে  পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। এসময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিবেশন করেন খরমপুর মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লুৎফর রহমান খান খাদেম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্নRead More


রিকশাচালকের হাতে হাতকড়া! ৫ হাজার টাকায় ছাড়

মোহাম্মদ মাসুদ, সরাইল।  সরাইলে নিরপরাধ রিকশাচালক আমিরের হাতে হাতকড়া পড়িয়েছে পুলিশ। থানা হাজতে থাকতে হয়েছে ৩ ঘন্টা। শুধু নামের মিলের অপরাধে তাকে গত বৃহস্পতিবার রাতে চুন্টা বাজার থেকে গ্রেপ্তার করেন এস.আই মাঈনুল ইসলাম। জাতীয় পরিচয়পত্র ও যক্ষা রোগাক্রান্তের কাগজপত্র দেখানোর পরও থানা থেকে ছাড়া পেতে তাকে গুনতে হয়েছে ৫ হাজার টাকা। মাসে ১ হাজার টাকা সুদে ওই টাকাটা ম্যানেজের কথা জানিয়েছেন আমিরের পরিবারের সদস্যরা। কি অপরাধ ছিল এ রিকশাচালকের? কে বহন করবে তার সুদের দায়? এসব প্রশ্ন এখন সর্বত্র। ভুক্তভোগী আমির, পরিবার ও স্থানীয় লোকজন জানায়, চুন্টা গ্রামের বাসিন্ধা আমিরRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশগঞ্জ

মৃত-প্রবাসীদের ভোটসহ বিজয় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্রের অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের পূণ:ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি। আসনটির মোট ১৩২ কেন্দ্রের মধ্যে ১২৯ কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ‘ধানের শীষ’ প্রতীকে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধিস্বতন্ত্র প্রার্থী প্রার্থী মঈন উদ্দিন মঈন ‘কলার ছড়ি’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট। সে হিসেবে তাদের ভোটের ব্যাবধান ১০ হাজার ১৫৯। আর স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। এর মধ্যে মৃত ও প্রবাসে থাকা ভোটার সংখ্যা ৫৬৩Read More


ব্রাহ্মণবাড়িয়া শহরে লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে এস.রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জাRead More


মোকতাদিরকে মন্ত্রিসভায় চায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সর্বোচ্চ ভোটে বিজয়ীদের তালিকায় ঠাঁই পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিন লাখ ৯৩ হাজার ৫২৩ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোকতাদির চৌধুরী। বর্তমানে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার আমলেই জেলা সদর ও বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে বলে দাবি জেলা আওয়ামী লীগের। সাবেক এই আমলা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের ২০১১ সালের উপ-নির্বাচনে আওয়ামীRead More


কসবায় গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কসবা উপজেলা সদর পুরাতন বাজারস্থ জনতা শপিং টাওয়ার মাকের্টের নিচ তলায় গ্রামীণফোন সেন্টার শুভ উদ্বোন করা হয়েছে। গ্রামীণফোন সেন্টারের প্রোপাইটর আলাউদ্দিনের সভাপতিত্বে সেন্টার উদ্বোধন করেন গ্রামীণফোনের সার্ভিস বিজনেস শাউন আজাদ। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,গ্রামীণফোনের সার্কেল লিডার মোক্তাদির রহমান,রেয়াজ আল ফারুক,আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রামীণ ফোন সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। পরিশেষে বিশেষ মোনাজাত এবং কেক কাটা হয় ।


This site is protected by wp-copyrightpro.com