January, 2019
নবীনগরে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি! যুবকের দুই বছরের সশ্রম কারাদন্ড
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ কলেজের সামনে ওই কলেজের সংখ্যালঘু এক ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানী করার অভিযোগে নজরুল ইসলাম (২৪) নামের এক বখাটে যুবককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নবীনগর থানার ওসি রনোজিত রায় সন্ধ্যায় জানান, সলিমগঞ্জ কলেজের ওই ছাত্রী গতকাল বুধবার কলেজ শেষে বাড়ি ফিরছিলেন। ওইসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা থোলাকান্দি গ্রামের এরশাদ মিয়ার ছেলে বখাটে নজরুল ইসলাম কলেজের অদূরে পথ আটকিয়ে প্রকাশ্যে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম ঘটনাস্থলে পৌঁছে বখাটে নজরুলকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমানRead More
আশুগঞ্জে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় আরজে টাওয়ারের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মঈনউদ্দিন। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সাবেক চেয়ারম্যান হাজি আনিছুর রহমান, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, আড়াইসিধাRead More
চলচ্চিত্রে জীবনের চিত্র ফুটে উঠে,সুন্দর জীবনাচারে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে ::বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফ এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ বুধবার ১২ থেকে ২০ বছর বয়সী শিশু কিশোরদের মাধ্যমে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি,জেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমাণ গণি সজিবের সভাপতিত্বে , যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মশালার আনোয়ার হোসেন সোহেল সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রজেক্ট অফিসার মাজহারুলRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়ার জয়লাভ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিজয় হয়েছেন বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়ার মাথায়। ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। গত ৩০ ডিসেম্বর এ আসনের মোট ১৩২ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। তবে ১৩২ কেন্দ্রের ফলাফলে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন আবদুসRead More
নবীনগরে সাড়া ফেলেছে ‘মানবতার দেয়াল’
নবীনগর প্রতিনিধিঃ ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়া যান’। দেয়ালটিতে হ্যাংগারে কিছু কাপড় ঝুলানো। প্যান্ট-শার্ট-গেঞ্জি-চাদর ইত্যাদি। কেউ বাসা থেকে বের হওয়ার সময় নিজের অতিরিক্ত দুয়েকটি কাপড় এখানে রেখে যান। আবার অন্য কেউ পাশ দিয়ে যাওয়ার সময় প্রয়োজন মনে হলে এখান থেকে একটি-দুটি কাপড় নিয়ে যান। এমন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। আপনার অপ্রয়োজনীয় জিনিসটি কারো মুখে ফুটাতে পারে প্রয়োজনের হাসি এই শ্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের সমস্যা কিছুটা লাঘব করতে ৮ জানোয়ারী জসিম আব্দুল্লাহ,স্বপণ,মাজেদ,উত্তপল গহু রণি সহ কয়েকজন তরুন নবীনগর সরকারি কলেজ রুডেRead More
অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে ভারতের লোকসভায় পাস হলো বিতর্র্কিত বিল
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে চলে আসা ঐসব দেশের নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আইন সংশোধন করতে একটি বিল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্ন-কক্ষ লোকসভায় পাশ হয়েছে। বুধবার সেটি রাজ্যসভায় পাশ হয়ে গেলে বাংলাদেশ থেকে যেসব হিন্দু ২০১৪ সাল পর্যন্ত মূলত আসাম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলে এসেছেন, তারা ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী হবেন। ক্ষমতাসীন বিজেপি এই বিলটি পেশ করলে পার্লামেন্টে বিরোধীদলগুলি যেমন প্রবল বিরোধিতা করেছে, তেমনই আসামসহ উত্তর-পূর্ব ভারতে ১২ ঘণ্টার বনধ পালিত হয়েছে। সোমবারই এই ইস্যুতে আসাম সরকারে বিজেপি-র জোটসঙ্গী অসম গণ পরিষদ জোট ছেড়ে বেরিয়ে এসেছে।Read More
ওষুধ ছাড়াই হজমের সমস্যা থেকে মুক্তি পান এ সব উপায়ে
হজমের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। বাঙালি যেমন ভোজনরসিক, তেমনই পাল্লা দিয়ে পেটরোগাও। ‘পেটরোগা বাঙালি’ তকমা তাই আজকের নয়। কখনও একটু বেশি খেয়ে ফেললে কিংবা তেল-মশলার পরিমাণ সামান্য এ দিক ও দিক হলেই হজমের সমস্যায় পড়েন অনেকেই। সারা ক্ষণ মুঠো মুঠো হজমে সাহায্যকারী মশলা নয়তো অম্বলের ওষুধে ভরসা রাখতে হয় আমাদের। চিকিৎসকদের মতে, গ্যাস-অম্বলের সমস্যা আজকাল ঘরে ঘরে। কিন্তু খুব বেশি ওষুধ নির্ভর হয়ে পড়লে একটা সময়ে ওষুধ ছাড়া হজম করাই মুশকিল হয়ে পড়বে। এ ছাড়াও ঘন ঘন গ্যাস-অম্বলের ওষুধ নানা ক্রনিক অসুখকে ডেকে আনে। আবার গ্যাস-অম্বলেরRead More
মঈনের উপর ঘাতক ট্রাকের আক্রমণ
নিজস্ব প্রতিবেদক।। ঘাতক ট্রাকের আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মঈনউদ্দিন মঈন। ৯ই জানুয়ারি (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে পুর্নভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান এ নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা স্বতন্ত্র প্রার্থী মঈনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গাড়িতে আক্রমন করা হয়। আজ বেলা ১টার দিকে নিজ গ্রাম তালশহর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আশুগঞ্জ হোটেল উজান ভাটিতে যাওয়ার পথে সোনারামপুর নামকস্থানে সিলেট মেট্রো ট ০২-০১১০ ট্রাকটি হঠাৎRead More
নবীনগরে পূর্ব শত্রুতার জের ধরে যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা গ্রামের হামদু মিয়ার ছেলে মায়নাল দেওয়ানকে পূর্ব শত্রুতার জেরধরে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পার্শবর্তী উপজেলা বাঞ্ছারমপুরের সারোয়ার হোসেন টুটুল ও তার দলবল। গুরুতর জখম অবস্থায় ওই যুবলীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ৪ জনকে আসামি করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানাযায় শুক্রবার বিকেলে ময়নাল দেওয়ান মাঝিয়ারা গ্রামে মটর সাইকেলে যোগে যাওয়ার পথে রাস্তায় আটক করে এলোপাথারী মারধর করে সারোয়ার হোসেন টুটুল ও তার দলবল। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিৎ রায় ঘটনার সত্যত্যাRead More
নবীনগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মলাই মিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়ার দলীয় বহিস্কারাদেশ দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (০৭/০১/১৯) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত এক চিঠিতে এই বহিস্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে। জানা গেছে, নবীনগর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও এবং সর্বশেষ থানা বিএনপির তিন তিনবারের (৯১, ৯৮ ও ২০০৪ সালে) সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া বিগত ২০১৪ সালে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদেRead More



















