December, 2018
নবীনগরে মহান বিজয় দিবস পালিত
নবীনগর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌরসদর সহ ২১টি ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে নবীনগর সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। তারপর শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন,প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন,বিএনপি ও তার অংঙ্গ সহযোগী সংগঠন,জাসদ ও তার অংঙ্গ সহযোগী সংগঠন,জাতীয় পার্টি ও তার অংঙ্গ সহযোগী সংগঠন,কমিউনিস্ট পার্টি, বিভিন্ন শিল্পী গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। এছাড়াও সাকাল ৮টায়Read More
সরাইলে মহান বিজয় দিবস উদযাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সকাল সূর্যোদয়ের সাথে সাথে ২১বার তোপধব্বনীর মাধ্যামে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেধীতে ফুলের শুভেচ্ছা জানান হয়,সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সরাইল অন্নদা মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস এম মোসার সভাপতিত্বে স¦াগত বক্তব্যে রাখেন, সংর্বধনা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা সমাজসেব কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।Read More
স্বতন্ত্র প্রার্থীকে মহাজোট প্রার্থী ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে মহাজোটের প্রার্থী ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগ এর আহবায়ক ও চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার। লিখিত বক্তব্যে তিনি বলেনস্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা মনোনয়নপত্র দাখিল করে সিংহ প্রতীক গ্রহন করেছেন। তিনি মহাজোটের প্রার্থী হওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছেন। ইতোমধ্যেই যা খারিজ করে দিয়েছে আদালত। তারপরেও তিনি মহাজোটের নাম উল্লেখ করে বিভিন্নভাবে প্রচারRead More
নাসিরনগরে বাশেঁর তৈরি নৌকার প্রতীক পুড়িয়েছে দুর্বৃত্তরা
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ রোববার গভীর রাতে বাশেঁর তৈরি একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্র্বত্তারা। বর্তমান সাংসদ ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের লোক ঘটনাস্থাল পরিদর্শন করেন। এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রশাসনের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৯নং চাতলপাড় ইউনিয়নের চাপড়তলা গ্রামে। চাপড়তলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূল আলম ভূইয়া(সেজু) জানান, আমার বাড়িতে বাশেঁর তৈরি নৌকাটি রোববার রাতে বিএনপির কিছু লোক পুড়িয়ে দিয়েছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান নৌকা পুড়িয়ে দেয়ার ঘটনা অস্বীকারRead More
বিজয়নগরে মোকতাদির চৌধুরীর গনসংযোগে জনতার ঢল
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বিজয়নগরে গনসংযোগ ও পথসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। বিভিন্ন শ্রেনী পেশার জনগনের সাথে গনসংযোগ ও পথসভায় জড়ো হয়। তিনি শনিবার সকালে বিজয়নগর উপজেলায় মির্জাপুর রাধা গোবিন্দ আস্রমে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়,চম্পকনগরে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মত বিনিময়, মির্জাপুর মোড় ও খাদুরাইলে গনসংযোগ ও পথসভা করেন। বিজয়নগরের দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মহাজোট ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোকতাদিরRead More
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ::মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী,ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।দেশ আজ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে।বাংলাদেশের জনগন উন্নয়ন বিশ্বাসী তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন উন্নয়নকেই বেছে নিবে। তিনি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আ.লীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলালের সভাপতিত্বে মোকতাদির চৌধুরী আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে।দেশ আজ সকল সেক্টরেRead More
ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীর গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতী গিয়াস উদ্দিন তাহেরী সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও কর্মী সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। পরে শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামে অনুষ্ঠিত ডাব র্মাকার সমর্থনে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুফতী গিয়াস উদ্দিন তাহেরী। সভায় দেওড়া চিসতিয়া দরবার শরীফের সুপার পীরজাদা নাজিম আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী এম এ শহীদুল্লাহ জিহাদী, আলহাজ্ব মুফতী শামসুল হক রেজবী, মুফতী নুরুল মোস্তফা, ক্বারী মিজানুর রহমান আজীজিয়া, ছাত্রসেনা নেতা আবুল হাসেম রেজবীসহ বিশেষRead More
সাবেক এমপি এডঃ লুৎফুল হাই সাচ্চুর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডঃ লুৎফুল হাই সাচ্চুর অস্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল গতকাল শুক্রবার বাদ আসর মরহুমের মৌলভীপাড়াস্ত বাসভবনে অনুষ্ঠিত হয়। এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম (এমএসসি)। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহবায়ক, মুক্তিযুদ্ধকালিন ব্রাহ্মণবাড়িয়া সদর থান গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌরRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ)আসনে ‘সিংহ’ ই মহাজোটের প্রতীক
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোটের নিরব সমর্থকরা হঠাৎ করে সরব হয়ে ওঠেছে। গতকাল শনিবার আশুগঞ্জ ও সরাইল উপজেলা আ’লীগ এবং শেখ হাসিনার বরাদ দিয়ে সরাইল শহিদ মিনার চত্বরের এক পথসভায় অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন। সেই সাথে তিনি বলেছেন-এ আসনে এবার ‘সিংহ’-ই শেখ হাসিনা এরশাদ তথা মহাজোটের প্রতীক। দলীয় সূত্র জানায়, জামাই শ্বশুরের লাঙ্গলের দ্বন্ধ নিরসনে শনিবার ও গত শুক্রবার আশুগঞ্জ এলাকার সুরমা-ইন হোটেলে দফায় দফায় সভা হয়েছে। সবশেষ গতকাল সরাইল ও আশুগঞ্জ আ’লীগের নেতা কর্মীরা এ আসনে মহাজোটের প্রার্থী কেবল জিয়াউল হকRead More
নবীনগরে স্বাস্থ ও প.প. কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা স্থানিয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামল খন্দকার,জেলা যুগান্তর প্রতিনিধি মো. সফিকুল ইসলাম, সাংবাদিক মাহাবুব আলম লিটন মো. আসাদুজ্জামান কল্লোল মো.সাইদুল আলম সোহরাফ, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,মিঠু ধর চৌধুরী, ডা.মো.হাবিবুর রহমান,ডা. মো. দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসার মান উন্নয়নে সকলরে সহযোগীতা কামনা করেন।



















