Main Menu

December, 2018

 

কুন্ডা ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে একরামুজ্জামান সুখন।

জনসভায় মানুষের উপস্থিতি দেখে আমি মুগ্ধ

এম.ডি.মুরাদ মৃধা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী জনসভায় কুন্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক জনসভায় তিনি বলেন, আজকের জনসভায় এত মানুষ দেখে আমি মুগ্ধ।  যদি জনগন তার নিজের ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমাদের বিজয় কেউ আটকাতে পারবেনা। সারা নাসিরনগরে এখন শুধু ধানের শীষের জয়ধ্বনী। এ ছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। রোববার ১৭ ডিসেম্বর কুন্ডা বাজার সংলগ্ন মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদকRead More


নাসিরনগরে সংগ্রামের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আপামর জনগনের উন্নয়ন নিশ্চিত হয়:: বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে::  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আ.লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। রোববার ১৭ ডিসেম্বর হরিপুর বাজার মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ.লীগ মনোনিত এমপি প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, আ.লীগ বিজয়ী হলে এলাকার উন্নয়ন স্বাভাবিক ভাবে চলবে। আ.লীগ হল স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আপামর জনগনের উন্নয়ন নিশ্চিত হয়। এছাড়াও তিনি বলেন,আগামী একাদশ নির্বাচনে আপনারা নৌকাকে বিজয়ী করলে হরিপুরRead More


দেশের উন্নয়ন চলমান রাখার স্বার্থে আপনারা সবাই নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করবেন:: মোকতাদির চৌধুরী এম.পি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য পদ প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার । এ সরকারের শাসনামলে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। এর ছোঁয়া আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ায়ও লেগেছে। ব্রাহ্মণবাড়িয়া শহরসহ সর্বত্র আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের উন্নয়ন চলমান রাখার স্বার্থে আগামী ৩০ ডিসেম্বরেরRead More


৯ কিলোমিটার পথ হেঁটে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল

দীর্ঘ ৯ কিলোমিটার পথ হেঁটে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিজয়নগর উপজেলায় গণসংযোগ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দুরা এলাকা থেকে পায়ে হেঁটে গণসংযোগ শুরু করেন শ্যামল। পথে পথে তাকে ধানের শীষ হাতে নিয়ে নেতাকর্মীরা স্বাগত জানান। দুপুর ১টার দিকে স্থানীয় চম্পকনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে গণসংযোগ শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, আজকের গণজোয়ারই প্রমাণ করে বিজয়নগরের মাঠি, ধানের ঘাঁটি। এ সময় তিনিRead More


বিজয়নগরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিঃ শ্যামল এর উপর আক্রমন ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে গণসংযোগ

গত ১৬/১২/২০১৮ইং তারিখে বিজয়নগর উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তপক অর্পনে যাওয়ার পথে সদর- ৩ আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর উপর সন্ত্রাসীদের প্রাণ নাশের জন্য আক্রমন ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে আজ প্রতিবাদ স্বরূপ পুরো বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনতা  স্রোতের মত বিজয়নগরের রাজপথে নেমে আসে। ইঞ্জিঃ শ্যামল চান্দুরা বাসষ্ট্যান্ড থেকে পায়ে হেঁটে চম্পকনগর কলেজ মাঠ পর্যন্ত প্রায় ৯.০০ কিঃ মিঃ পথ নির্বাচনী গনসংযোগ করেন। উক্ত গণসংসংযোগ কালে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত থাকে পুরো বিজয়নগর এলাকা। সন্ত্রাসীরা ধানের শীষের প্রার্থী সহ নেতাকর্মীদের উপর যত প্রকার অত্যাচারই করুক নাRead More


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন:: নারী সমাবেশে প্রফেসর ফাহিমা খাতুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নৌকার সমর্থনে গতকাল রোববার বিকালে ব্রাহ্মনবাড়িয়া পৌর শহরের ১০নং ওয়ার্ড কান্দিপাড়ায় মহিলা আ.লীগ আয়োজিত নারী সমাবেশে অনুষ্ঠিত হয়েছেন। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি’র সাবেক মহাপরিচালক (গ্রেড১)প্রফেসর ফাহিমা খাতুন। এসময় তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশে নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। নারী উন্নয়নের ক্ষেত্রে সরকার যুগান্তকারী প্রদক্ষেপ বাস্তবায়ন করেছে। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। দেশের প্রতিটা সেক্টরের উন্নয়নের সুবিধা জাতি ভোগ করছে। সড়কপথ, রেলপথ, স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ে অতীতেরRead More


কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের ইন্তেকাল

১৯৭১ সালে আগরতলা স্বাধীন বাংলা শিল্পী সংস্থার কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিন পৈরতলাস্থ নিজ বাসভবনে সকাল ১০টায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। কন্ঠযোদ্ধা ফিরোজ আহমেদ দীর্ঘদিন যাবত হৃদরোগ সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ মাগরিব দক্ষিণ পৈরতলা প্রাইমারী স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজাশেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।  


বিজয়নগরে বিএনপি প্রার্থীর গাড়ি ভাংচুরের অভিযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ছাত্রদল নেতা মোকাররম হোসেন ও প্রার্থীর ব্যক্তিগত সহকারী হারুন মিয়া আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা বিএনপির দাবি, ১৬ ডিসেম্বের বিজয় দিবস উপলক্ষে সকালে বিজয়নগর উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবস উদযাপিত

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্কের পাশে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসনের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান, পুলিশের পক্ষেRead More


নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও  নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ ।শনিবার  সন্ধ্যায় রুটি বাজার থেকে শুরু হয়ে সরকার বাড়ীর রোড পর্যন্ত প্রচারণা চালায় তারা। পরে মিছিল করে রুটি চক বাজার কেন্দ্রীয়  আওয়ামীলীগ এর কার্যালয়ে গিয়ে শেষ  হয়। মিছিলের উদ্যোক্তা ছিলেন রুটি কেন্দ্রীক ছাত্রলীগের পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শামীম সরকার  । এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে এডভোকেট আনিসুল হক সাহেব এর পক্ষে নৌকা মার্কায় ভোট চান ভোটারদের কাছে। প্রচারণায় উপস্থিত ছিলেন রুটি নূরপুর ওয়ার্ডের ছাত্রলীগ এর নেতা মোঃ সাইফুল ইসলাম (বাবু),মোঃ হুসেন মিয়া,  মোঃ রুহুল আমিন সরকার (এলবিন),মোঃ বাবুল মিয়া,নূরRead More


This site is protected by wp-copyrightpro.com