November, 2018
জাতীয় পাটির ঘাঁটি করে তুলতে চান নতুন কমিটি
কসবা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাতীয় পার্টি গঠনে রোববার বিকালে স্থানীয় একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এইচ শাহআলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাপার নেতা শওকত রেজা রতন,মনিরুল হক, কায়েমপুর ইউপি জাতীয় পার্টির সভাপতি বেনু মিয়া,বিনাউটি ইউপির নোয়াব সর্দার,হুমায়ন কবীর,উপজেলা ওলামা পার্টির সভাপতি ইউনুছ করীম বেলালীসহ উপজেলা ১০ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌর সভার নেতারা। সর্বসম্মতি ক্রমে বিগত দিনের পকেট কমিটি বাতিল ঘোষণা করে শওকত রেজা রতনকে আহবায়ক ও মনিরুল হককে সদস্য সচিব করে ৭৬ সদস্য বিশিষ্টRead More
একাদশ জাতীয় সংসদ নির্বাচন
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রোববার সকাল থেকে দলের পাঁচ নেতাকে পর্যায়ক্রমে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তবে এখনো মনোনয়ন দেওয়া হয়নি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে। আওয়ামী লীগ এর দলীয় মনোনয়নের চিঠি যারা পেয়েছেন তাঁরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এ্যাড. আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এবাদুল করিম বুলবুল ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন (অব) এ.বি তাজুল ইসলাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এখনো কাউকে দলের মনোনয়ন দেয়নিRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে আসনে মিষ্টির ছড়াছড়ি
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। যাত্রীবাহী বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন কুমার রায়, কাউন্সিলর মিজান আনছারি,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আবু নাসের,সজিব চন্দ্র পাল মালু,সংগ্রাম,আবু নাহিদসহ দলীয় নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়া-০৩ আসনে আ’লীগ মনোনয়ন পেলেন মোকতাদির চৌধুরী, সমর্থকদের উচ্ছ্বাস
ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী আবারও দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার (২৫ নভেম্বর) দুপুরে মনোনয়নের খবর শহরে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দলের নির্বাচন পরিচালনা ক্যাম্প অফিসে উপস্থিত হন। পরে সেখানে শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ উদযাপন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলীয়Read More
মোকতাদির চৌধুরীকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি সদর উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের কৃতজ্ঞতা
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী কে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগ,সদর উপজেলা পরিষদ,ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অংঙ্গও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রবিবার সকাল ১১টায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মোকতাদির চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্রটি গ্রহণ করেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তৃনমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম ॥ আনন্দ মিছিল
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর থেকে: সকল জল্পনা কল্পনা শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামীলীগের নৌকার মাঝি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বর্তমান সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে রবিবার সকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়নপত্র বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের কাছে প্রদান করেন। বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দ জানিয়ে নাসিরনগরে আনন্দ মিছিল বের হয়। নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নিবাচর্নী আমেজ। ১৩ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এরপর আওয়ামীলীগের পালামেন্টরি বোর্ড চুলচেরাRead More
আজ আলী আজম ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী
আজ ২৪ নভেম্বর শনিবার ২০১৮ ইং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ’৭০ ও ’৭৩-এ নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী, অধ্যক্ষ এডভোকেট আলী আজম ভূঁইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় কুরআনখানি, দোয়া মাহফিল এবং এতিম দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শহরাঞ্চলের ৬টি আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ আসনের মধ্যে ৬টি পূর্ণ আসনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব বলেন, দৈবচয়নে আসনগুলো বাছাই করা হবে। আর আসনগুলো হবে শহর এলাকায়। তবে কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে তা জানা যাবে আগামী ২৮ নভেম্বর। মোট ৬টি আসনের কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আসন নির্ধারণ করা হয়নি তাই প্রতিটি কেন্দ্রে গড়ে দেড়শটি করে কেন্দ্র ধরে নিলে মোটRead More
সভাপতি-এপে. পূর্ণিমা সাহা, সেক্রেটারি এন্ড ডিএনএডিটর- এপে. রেজওয়ানুর হক মনি
এপেক্স ক্লাব অব তিতাস এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত
এপেক্স ক্লাব অব তিতাস এর সাধারণ বার্ষিক সভা গত ২১ নভেম্বর ২০১৮ বুধবার বিকাল ৪টায় এ মালেক কনভেনশন হল, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এপে. পূর্ণিমা সভাপতি এবং এপে. মো. রেজানুল হক মনি সেক্রেটারি নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর সদ্য বিদায়ী সভাপতি এপে. খোরশেদুল আলম অরুন, এপেক্স বাংলাদেশ এর এনইডি এপে. মো. হেলাল উদ্দিন, এপেক্স বাংলাদেশ এর পিএনআরডি এপে. সাইম টিপু, এপেক্স ক্লাব অব ধানমন্ডি এর সভাপতি এপে. রণি, এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি বার্ষিক সাধারণ সভার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন পিএনআইআরডি এপে.Read More
ব্রাহ্মণবাড়িয়া-৫
নবীনগরে উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২৩ জন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ২৩ জন প্রার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির যেসব প্রার্থী মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন, তাঁরা হলেন- বিএনপি নেতা তকদীর হোসেন মো. জসীম, কাজী নাজমুল হোসেন তাপস, সায়েদুল হক সাঈদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, পৌসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ভূঁইয়াRead More



















