Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৫

নবীনগরে উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২৩ জন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ২৩ জন প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির যেসব প্রার্থী মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন, তাঁরা হলেন- বিএনপি নেতা তকদীর হোসেন মো. জসীম, কাজী নাজমুল হোসেন তাপস, সায়েদুল হক সাঈদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, পৌসভার মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাজীব আহসান চৌধুরী পাপ্পু, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন ভূঁইয়া শিশির, আলী আজ্জম জালাল, এডভোকেট আবদুল্লাহ আল বাকী, একেএম হাবিবুর রহমান খায়ের, এডভোকেট আবু ইউসুফ, নাজমুল করিম, হাজ্বী মো. শাহাবুদ্দিন, ফারুক আহমেদ, জিয়াউল হক মুকুল, ফোরকানুল ইসলাম, মোস্তাক আহমেদ, মুজিবুর রহমান, মোছেনা বেগম ও লায়লা বেগম।

বিএনপির এই ২১ জন ছাড়াও এ আসনে ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের মাওলানা আনোয়ার হোসেন আনসারী ও এলডিপির মহসিন মিয়া মনোনয়ন ফরম জমা করেছেন।
উল্লেখ্য যে, এ আসনটি ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৪৩ হাজার ৯০৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯২জন। পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৮১২ জন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares