Main Menu

August, 2018

 

সরাইলে জাতীয় শোকদিবসে র‌্যালি ও আলোচনা, তিনটি স্পটে কাঙ্গালীভোজ

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(১৫আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলা সমাজসেবা অফিসার মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন এএসপি (সরাইলRead More


বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত

বিজয়নগরে আজ যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বন্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে,আজ সকালে একটি র‍্যালী বের হয়ে উপজেলারর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিসদ চত্তরে উনার প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,পরে উপজেলা পরিসদ চত্তরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করা হয়, উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজের সভাপতিত্তে ও শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এড,তানভির ভুইঞা বলেন, শোক দিবসকে শক্তিতে পরিনত করে সোনার বাংলা গড়ে তুলতে সকলকে একযুগে কাজ করতে হবে এবং শেখRead More


ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাপোযুক্ত মর্যাদায় পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকান্ডের শিকার হন। মহান নেতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ শোকাবহ ১৫আগস্ট ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে যথাপোযুক্ত মর্যাদায় পালিত হয়েছে। শোকর‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ ছাড়াও ১৫/০৮/২০১৮ খ্রিঃ বুধবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন ভট্টাচার্য্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়াRead More


নাসিরনগরে জাতীয় শোক দিবস পালিত

মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো পতাকা উত্তোলন, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। বুধবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More


আশুগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত॥

নিজস্ব প্রতিবেদক॥  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বুধবার সকালে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু নাছের আহমেদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন মঈন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোবারক আলী চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিকRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শোক দিবসে আলোচনা সভা ও র‌্যালী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি::  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী বের করা হয়। উপজেলা পরিষদ থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাথেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর আহাম্মেদ,Read More


জাতীয় শোক দিবস আজ

আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।   এই নৃশংস হামলার  ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন : বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেলRead More


পাথর নিয়ে আশুগঞ্জে ভারতীয় জাহাজ

এমভি গড়াই ডব্লিউভি নামের পাথরবাহী ভারতীয় জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করেছে। জাহাজটিতে থাকা এক হাজার ১১৭ মেট্রিক টন পাথর ত্রিপুরার আগরতলায় পৌঁছানো হবে। কলকাতার হলদিয়া বন্দর থেকে ভারতীয় পাথর লোড করে ২৮ জুলাই দুপুরে জাহাজটি যাত্রা শুরু করে। ১৫ দিন চলার পর রোববার রাত ৯টায় গন্তব্যে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে মঙ্গল অথবা বুধবার সকাল থেকে শুরু হবে পাথর খালাস। এখান থেকে ট্রাকে লোড করে তা আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছবে। আশুগঞ্জ বন্দরের পরিদর্শক মো. শাহআলম জানান ভারত থেকে আসা এক হাজার ১১৭ মেট্রিক টন পাথর থেকে স্কট চার্জ প্রতিটনে ৫০ টাকা,Read More


ঘাটুরায় অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যাত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে। তবে নিহত ঐ পুরুষ যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুরে ঘাটুরা মেডিকেল কলেজে অদূরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোতে থাকা অপর এক যাত্রীও আহত হয়। স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিক্সাটি শহরের দিকে যাচ্ছিল। এমন সময় অটোরিক্সাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অজ্ঞাত ঐ ব্যক্তি অটোটির নীচে চাপা পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে শোক সভা অনুষ্ঠিত

দৈনিক সমকালের সম্পাদক দেশ বরেণ্য সাংবাদিক প্রয়াত গোলাম সারওয়ার- এর স্মরণে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে শোক সভা ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে শোক সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম। সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় প্রয়াত গোলাম সারওয়ার এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুন নূর, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,প্রেস ক্লাবেরRead More


This site is protected by wp-copyrightpro.com