Main Menu

August, 2018

 

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণশিল্প কারিগরের লাশ উদ্ধার

কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকা থেকে বুধবার রাতে সমীর বণিক নামে এক স্বর্ণশিল্প কারিগরের লাশ উদ্ধার করা হয়েছে। সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। নিহত ব্যক্তি বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।


নবীনগরে শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ প্রিন্সিপাল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কাইতলা আলীম উদ্দিন জোবেদা অনার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে কলেজ প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। বৃহস্পতিবার কলেজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। জানা যায়,ছাত্র/ছাত্রীদের কাছ থেকে কোন প্রকার রশিদ ছাড়াই রেজিষ্ট্রেশন ফি ৬০০ টাকা করে নেওয়ায় ও নবীন বরণ অনুষ্ঠান না হওয়ায় বৃহস্পতিবার সকালে কলেজের প্রিন্সিপালসহ সকল শিকমন্ডলী দ্বিতীয়তলায় মিটিংয়ে বসলে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা নিচতলার মেইন গেইটে তালাবদ্ধ করে কলেজ ক্যাম্পাসে মিছিল শুরু করে। খবর পেয়ে শিবপুর পুলিশ ক্যাম্পের এস.আই এহসান হাসান এসে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশসহ ওই শিক্ষার্থী,Read More


ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে সরাইলে উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক বিষয়ে আজ সরাইল উপজেলার সরাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩.০০ঘটিকায় রোজ বৃহস্পতিবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসার,ব্রাহ্মণবাড়িয়া,দীপক চন্দ্র দাস- যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য , মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা উচ্ছেদে সমাজে প্রচলিত কুসংস্কার দূরীকরণে সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন তিনি আরো বলেন-গর্ভবতী অবস্থায় মাকে অন্তত ০৪ বার চিকিৎসা সেবার আওতায়Read More


নাসিরনগরে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ  নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি অফিসে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়াছিন পাঠান। আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূর্বভাগ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীরা গোপন ব্যালট বক্সে তাদের ভোটের মাধ্যমে ইউনিয়নরে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। মোঃ দুলাল মিয়া সভাপতি,মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারীRead More


বঙ্গবন্ধুর রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল জনগণ: মোকতাদির চৌধুরী

বঙ্গবন্ধু জনগণের আশা-আকাঙ্ক্ষাকে তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু করেছেন এবং তাঁর কর্মকাণ্ড দিয়ে তিনি জনগণের আশা- আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণও করেছেন। তিনি বলেন বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্ব দরবারে উড়ুক যারা চাই না, তারাই ১৫ আগস্টে কাল রাতের জন্ম দিয়েছে। আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এ কথা বলেন। তিনিRead More


জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে

“লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে প্রয়াত জননেতা, সাবেক সাংসদ “লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বুধবার দুপুরে এডঃ লুৎফুল হাই সাচ্চুর মৌলভীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। স্মৃতি পরিষদের আহবায়ক, মুক্তিযুদ্ধকালীন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এম.এস.সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামীRead More


আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি::  আজ ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আখাউড়া। তাছাড়া উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজ-মাদ্রাসা ও কিন্ডারগার্টেন এর শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, শিল্পকলা একাডেমির শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্টRead More


মিশু সভাপতি, সফিক সম্পাদক ও সাদ্দাম সাংগঠনিক

আখাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

আখাউড়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরশহরের সড়ক বাজারে ‘আখাউড়া উপজেলা প্রেসক্লাব’ অস্থায়ী কার্যালয়ে এক সভায় দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। আখাউড়া উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হলেন মো. মহিউদ্দিন মিশু, সাধারণ স¤পাদক সফিকুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন Ñসিনিয়র সহ সভাপতি কবি আফজাল খান শিমুল, সহ-সভাপতি বোরহান উদ্দিন বেগ টিপু, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, যুগ্ন-সম্পাদক সুজন হাজারী, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ খান নিরব, আন্তর্জাতিক বিষয়কRead More


আলহাজ্ব আনিছুর রহমানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত॥

নিজস্ব প্রতিবেদক॥ আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ১৫ আগস্ট বুধবার সন্ধ্যায় আশুগঞ্জ বি.ও.সি ঘাট আলহাজ্ব আনিছুর রহমানের ব্যবসায়ীক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী হানিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মিলন শাহ, হাজী হাবিবুর রহমান, নওয়াব মিয়া, নিয়াজ খা, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নওয়াব মিয়া, আওয়ামী লীগ নেতা কাউছার, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিঃ আবুল কালাম আজাদ সুমন, দূর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডেরRead More


কসবায় শোক দিবসে আলোচনা সভায় আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে রায় কার্যকর করা হবে

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় কসবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ও র‌্যালী বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন;বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালীরা সস্ত্রাস পছন্দ করে না,বাঙালীরা যুদ্ধ পছন্দ করে না,বাঙালীরা পছন্দ করে উন্নয়ন ও শান্তি। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনবো। দুই জনের ব্যাপারে আলাপ আলোচনা চলছে। তাদের ফিরিয়েRead More


This site is protected by wp-copyrightpro.com