Main Menu

August, 2018

 

নবীনগরে এক শিশু ধর্ষনের শিকার,আটক- ২

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে নবীনগর পৌর এলাকার ৩নং ওয়ার্ড খাঁজানাগরে এ ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার(২৪/০৮)রাতে শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে নবীনগর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। মো. ওবাইদুল হক (৭৫) নামে ওই ধর্ষক পলাতক রয়েছে।সে উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত নাজিরুজ্জামান মুন্সি ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ধর্ষক পৌরএলাকার খাঁজানগরে বিউটি ষ্টোর নামে দোকানে মুদি ও মনোহরির ব্যবসা করে আসছে। বর্তমানে সে পৌর এলাকার মধ্যপাড়া খাঁ বাড়ীতেRead More


সবজি বিক্রি করে স্বাবলম্বী

স্মার্ট সবজি বিক্রেতা ওমর আলী

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে।।  মোঃ ওমর আলী(৫৬)। একজন ভূমিহীন হতদরিদ্রত কৃষক। বয়স খুব বেশি নয় আবার কমও নয়। ভারী কাজ করতে পারেন না তিনি। বেঁচে থাকার তাগিদে আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন সবজি বিক্রির ব্যবসা। তিনি কাধে প্লাস্টিকের বস্তায় করে নাসিরনগরের অলিতে-গলিতে-ফুটপাতে সকাল-বিকাল ভ্রাম্যমাণ সবজি ফেরি করে দিনাতিপাত করেন। সকাল-বিকাল ভ্রাম্যমান সবজি ফেরি করে ভালই দিনযাপন করছেন। ব্যবসাটা খুব বেশি মন্দ চলছেনা, সাত সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ আদায় করা তার পর কাধে করে সবজি বিক্রির উদ্দেশ্য বের হওয়া। দুপুর হলে ঘরে ফিরে নামাজ পড়ে খেতে বসা। সম্ভব হলেRead More


আখাউড়া উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান : কারাদন্ড, জরিমানা

আজ শুক্রবার (২৪ আগস্ট ২০১৮) সকালে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত মো: আজিজ মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়িকে মাদকসহ আটক করে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে।জানাগেছে, আজ সকালে আখাউড়া বিজিবি ক্যাম্পের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত মাদক বিরোধী তল্লাশী কার্যক্রম চালায়। এই অভিযানের সময় সকাল ১১টায় আব্দুল্লাহপুরের সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ২০২২ এমপি ৯এসRead More


সরাইলে মাছ বাজারে বসার স্থান নিয়ে সংঘর্ষ আহত ৩০

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সকাল বাজারের মাছ বিক্রি করার বসার স্থানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ব্যাপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম- পরিচয় জানা যায় নি। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সাবেক ইউপি সদস্য রকেট মিয়া সমর্থক সাচ্ছু ও বর্তমান ইউপি সদস্য শাহ আলম মিয়ার সমর্থক কাদিরের সাথে মাছ বাজারের বসার স্থান নিয়ে কথা কাটাকাটি হয়।Read More


মানুষ তার স্বপ্নের সমান বড়,নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে— উপ সচিব মোঃ শরিফুল ইসলাম

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ মানুষ তার স্বপ্নের সমান বড়,নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে,নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে।জন প্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ শরিফুল ইসলাম এক শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস এসোসিয়েশন’৯৬ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়। হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল,ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু মোছা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারRead More


বিজয়নগরে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিজয়নগর প্রতিনিধি::  বিজয়নগরের চতুরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুস্টিত হয়েছে,উপজেলা ক্রিড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চান্দুরা ইউনিয়ন পরিসদ একাদশকে পাহারপুর ইউনিয়ন পরিসদ একাদশ ১-০গোলে পরাজিত করে। উক্ত খেলার পুরস্কার বিতরন অনুস্টানে উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজের সভাপতিত্বে ও জামাল উদ্দিন চেয়ারম্যান এর পরিচালনায় এতে প্রধান অতিথির ভাসনে পার্বত্য চট্রগ্রাম সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মুক্তাধির চোধুরী এমপি বলেন,খেলাধুলা মনকে বিকশিত করে এবং মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে জাতীর শ্রেস্ঠ সন্তানদের সম্মানিত করা হয়েছে। বিশেষ অতিথি ছিলেনRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ত্যাগের মহিমায় ঈদ-উল- আযহা উদযাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ-উল- আযহা-২০১৮ উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২২ আগস্ট বুধবার সকাল ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান ঈদ জামাত কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জেলা ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল-আযহার প্রধান জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতিRead More


আফ্রিকার সবচেয়ে ভয়ংকর জঙ্গি সংগঠন বোকো হারামের ইতিহাস

বোকো হারাম প্রথমবারের মত পশ্চিমা নাগরিকদের নজরে আসে ২০১৪ সালের এপ্রিল মাসে। কিন্তু সন্ত্রাসবাদের মঞ্চে সেটাই তাদের প্রথম আবির্ভাব নয়। বিগত দশকে নাইজেরিয়াতে আস্তে আস্তে বেড়ে উঠেছে এই ভয়ংকর শক্তিশালী জঙ্গীদলটি এবং অনেক আগে থেকেই দেশটির সামাজিক অগ্রগতির সাথে সাথে সমাজের গভীরে রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করেছে সন্ত্রাসবাদের শিকড়। বোকো হারামের উত্থান কোন আকস্মিক দুর্ঘটনা নয় বরং একটি বিপজ্জনক শক্তির উত্থান, উগ্র ধর্মীয় গোষ্ঠীর আন্দোলন জাতিরাষ্ট্র হিসেবে নাইজেরিয়ার অস্ত্বিত্ত্বের জন্য হুমকি স্বরূপ দীর্ঘদিন ধরেই উঁকি দিচ্ছিল। বোকো হারামের সন্ত্রাসবাদের শুরু হয় ১৯২৭ সালে নাইজেরিয়াতে জন্ম নেয়া উগ্রপন্থী ধর্ম প্রচারক মোহম্মদ মারওয়াRead More


আখাউড়াবাসীর প্রতি ইউএনওর ঈদ শুভেচছা

পবিত্র ঈদ উল আযহায় আখাউড়ার সর্ব¯তরের জনগণের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। ঈদ এর এই অনাবিল আনন্দ ও পবিত্রতা ছড়িয়ে পড়–ক আখাউড়ার সকল ঘরে ঘরে। পবিত্র ঈদ উল আযহার অনতম্ দিক হলো কোরবানি। আসুন সকলে এই পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা, বিদ্বেষ, ক্রোধকে কোরবানি দেই। গড়ে তুলি এক সুন্দর অনাবিল সমাজ। আখাউড়া উপজেলা জুড়ে ৫১ টি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের নামাজে আসুন সবাই মিলে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের বাংলাদেশ উন্নয়নে আরও সাফল্য লাভ করে।Read More


পবিত্র ঈদুল আযহা বুধবার। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়

আগামীকাল (২২ আগস্ট ) পবিত্র ঈদুল আযহা । ত্যাগ,শান্তি,সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে বিশ্ব মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারো ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। ঈদ সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। আল্লাহ তায়ালা তার প্রিয় নবী হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য পরীক্ষা করার উদ্দেশে তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের সবচেয়ে প্রিয়বস্তু কোরবানি দিতে। স্নেহের পুত্র হজরত ইসমাইল (আ.) ছিলেন হজরত ইব্রাহিম (আ.)-এর সবচেয়ে প্রিয়। স্নেহ-মমতায় ভরা জগৎ-সংসারে পিতার পক্ষেRead More


This site is protected by wp-copyrightpro.com