August, 2018
বর্তমান সরকার বাঙালির কৃষ্টি-কালচার রক্ষায় বিভিন্নভাবে কাজ করছে: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, নৌকা বাইচ বাঙালির একটি প্রাণের উৎসব। সকলে মিলে নৌকা বাইচ প্রতিযোগিতা সফল করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার বাঙালির কৃষ্টি-কালচার রক্ষায় বিভিন্নভাবে কাজ করছে। গতকাল সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল রেজাউল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর ইউএনও জান্নাতুল ফেরদৌস, সদর থানার ওসি নবীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল চৌধুরী মন্টু, ভাইস চেয়ারম্যান এড.Read More
কসবায় আগুনে দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারে ৫টি দোকানসহ প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই গেছে। রোববার গভীর রাতে আগুন লেখে ৫টি দোকানসহ মালামাল পুড়ে ছাই হইয়ে গেছে। সংবাদ পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে ৪ঘন্টা চেষ্টা করে আগুন নিবাতে সক্ষম হলেও দোকানের মালামাল রক্ষা করতে পারেনি বলে দোকানীরা জানান। আগনে পুড়ার মধ্যে ছিল একটি রড় সিমেন্ট,একটি হার্ডওয়ার,একটি মটর পার্স ও সিএনজি ওয়ার্কসপ দোকান। মোট ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই কোটি টাকা বলে দোকানীরা জানান। যে কোনো একটি দোকান থেকে আগুন লেগেছে কিন্ত আগুন কিভাবে লেখেছে তার তথ্যRead More
রামরাইলে লৎফুল হাই সাচ্চু স্মরণে নবনির্মিত তোরণ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের তিন নম্বর সেক্টরের গেরিলা উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট লৎফুল হাই সাচ্চু স্মরণে নবনির্মিত তোরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে তোরণটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম এমএসসি। জেলা পরিষদের অর্থায়নে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে তোরণটি নির্মাণ করা হয়েছে। এছাড়াও রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রাম পর্যন্ত পাকা সড়কটি প্রয়াত এ সংসদের নামে নামকরণ করা হয়। তোরণ উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবেRead More
ঈদের ছুটি শেষে ফের আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত-১০। প্রতিবাদে মিছিল, মিটিং ও রাস্তা অবরোধ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া ব্রিজের উপরে ল্যাম্পপোষ্টে ঢিল মারা ও একটি মেয়েকে ইভটিজিংয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় কনিকাড়া ও ওয়ারুক নামক দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুত্বর আহত কনিকাড়া গ্রামের মো.আকরাম হোসেন,মো. হোসেন মিয়া, মো.জহিরুল ইসলাম,মো.আজিজুল ইসলামকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে রবিবার রাতে কনিকাড়া গ্রামের যুবসমাজ মিছিল, মিটিং ও সড়ক অবরোধ করে হরতালের ডাক দেয়। সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত অবরোধ চলকালিন সময় কনিকাড়া গ্রামের উপর দিয়ে সকল প্রকার যান-চলাচল বন্ধRead More
বৃক্ষ রোপনের মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে- মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বৃক্ষ রোপনের মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে মোকতাদির চৌধুরী আরো বলেন, আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে ভূমিকা রাখি। তিনি গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিজয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে তিন দিন ব্যাপীRead More
সরাইল ২৬ ঘন্টা অন্ধকারে ,অতিষ্ঠ জনজীবন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দীর্ঘ ২৬ ঘন্টা অন্ধকারে রয়েছে সরাইল সদরের ৭ মার্কেট ও অর্ধশতাধিক বসতবাড়ি। ফলে ভাদ্র মাসের এ ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। হাসপাতাল মোড়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামান্য ক্রুটির জন্য এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পিডিবি’র কর্মচারিরা। নির্বাহী প্রকৌশলী ছুটিতে তাই গত শনিবার বিকেল থেকে সারারাত দফায় দফায় চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেনি পিডিবি’র লোকজন। পিডিবি’র লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে সরাইল সদরের বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সব জায়গায় বিদ্যুৎ আসলেও বাতি গুলোRead More
সরাইলের মেঘনায় গ্রামরক্ষা বাঁধের উদ্ধোধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজলোর পানিশ্বরে গত কয়েক বছরের বিরামহীন ভাঙ্গনে মেঘনায় বিলীন হয়ে গেছে মূল পানিশ্বর গ্রাম। আর এখন নিয়মিতই নদী গিলে খাচ্ছে শাখাইতি গ্রামের বাড়িঘর। সম্প্রতি দরিদ্র পাল সম্প্রদায়ের বাড়ি, ১৫-২০টি চাতাল মিল ও শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নদী ভাঙ্গন পরিদর্শনও করেছেন। মেঘনা নদীর কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য সাময়িক ভাবে বালির বস্তার বাঁধের উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে শাখাইতি গ্রামের জিল্লু মিয়ার মাঠের নিকটে নদীতে বস্তা ফেলে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টিরRead More
কসবা শহরকে পরিস্কার ও পরিচ্ছন্নতায় “আমার আমাদের কসবা” সামাজিক সংগঠন
কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায়“আমার আমাদের কসবা” সামাজিক সংগঠনের উদ্যোগে পরিস্কার,শান্তি এবং সমৃদ্ধিকে সামনে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পদযাত্রা রোববার দুপুরে শুরু করেন সংগঠনটি। কসবা পৌরসভা চত্বর থেকে শুরু করে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তায় গিয়ে পরিস্কার অভিযান সমাপ্ত ঘটে। শহর পরিস্কার ও পরিচ্ছন্ন অভিযানে সংগঠনের সদস্যসহ সাংবাদিক,জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম আপনের সভাপতিত্বে পরিস্কার অভিযানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হেসেন চৌধুরী নাছির। এই সময় পৌর কাউন্সিলর আবুRead More
নবীনগরের ইউএনও’র মোবাইল সিম ক্লোন করে টাকা দাবী
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল সিম ক্লোন করে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিব্রতকর অবস্থায় পড়েছেন। শনিবার দুপুরে ইউএনও নবীনগর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) স্প্যাটাস দিয়ে সকলকে সতর্ক করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম তার ফেইবুক পেইজে উল্লেখ করেছেন সরকারি মোবাইল নম্বর ০১৭০৫৪১১২৩৬ ক্লোন করে অনেকের কাছে ফোন কেরে টাকা চাওয়া হচ্ছে। দয়া করে কেউ প্রতারিত হবেন না। ঘটনার সত্যতা নিশ্চত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, দুর্বৃত্তরা আমার ব্যবহ্রত গ্রামীন ফোনের সিমটি ক্লোন করে উপজেলার বিভিন্নRead More



















